27/09/2026
চট্টগ্রামকে একটি আধুনিক ও বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ চট্টগ্রামের নগর পরিকল্পনার এই গুরুত্বপূর্ণ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক আলোচনা করেন শেঠ প্রপার্টিজ লিমিটেড এবং রিহ্যাব-এর সম্মানিত পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মিসেস সারিস্ত বিনতে নুর।
এই সভার মূল বিষয়বস্তু ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খসড়া মহাপরিকল্পনা (২০২৫-২০২৬)। এই পরিকল্পনার আওতায় চট্টগ্রাম শহরকে সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারা পর্যন্ত সম্প্রসারিত করে পৃথক জোনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শহর হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।