14/08/2026
🇮🇳 অনেক ছোট্ট বন্ধুর জন্য, বন্ধুর মতো করে পাশে থাকার গল্প... ❤️
সমাজে আমাদের চারপাশে এমন অনেক ছোট্ট বন্ধু রয়েছে, যারা নানা কারণে জীবনের প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। আমরা তাঁদের অন্য কোনো পরিচয়ে দেখতে চাই না—তাঁরা আমাদের বন্ধু, আমাদের ছোট্ট বন্ধু।🤝❤️
তাঁদের প্রয়োজনের সময় পাশে থাকা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, পড়াশোনা ও স্বপ্নের পথে সামান্য হলেও সহযোগিতা করা—এই ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই “বন্ধু দ্য কমিউনিটি”-র পথচলা। 🌱📚✨
আর সেই পথচলারই একটি অংশ আমাদের এই প্রস্তুতি পর্ব।
শুধুই প্যাকিং নয়—এই দিনটা তুলে রাখা হয় আড্ডা, আলোচনা, হাসি-খুনসুটি আর একসঙ্গে কিছু ভালো করার আনন্দের জন্যও। 😊☕📦
কাজের ফাঁকে এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন হয়ে ওঠে আমাদের বড় স্মৃতি। আর যাঁরা একসময় নিয়মিত আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু এখন সময়ের অভাবে আসতে পারেন না, তাঁদের জন্য এই মুহূর্তগুলো রেখে গেলাম একরাশ স্মৃতি, ভালোবাসা আর নস্টালজিয়া। ❤️🫶
হয়তো এই ছবিগুলোর মধ্যেই তাঁরা খুঁজে পাবেন সেই চেনা আড্ডা, পরিচিত মুখ আর একসঙ্গে কাটানো সুন্দর দিনগুলোর কিছুটা। 📸💛
🇮🇳 আর এই পথচলার সঙ্গে ১৫ই আগস্টের সম্পর্কটা আমাদের কাছে একটু বেশি বিশেষ।
২০১৫ সালের ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিনেই শুরু হয়েছিল “বন্ধু দ্য কমিউনিটি”-র পথচলা। স্বাধীনতার এই দিনটি তাই আমাদের কাছে শুধু একটি জাতীয় উৎসব নয়, আমাদের প্রতিষ্ঠা দিবসও।🇮🇳❤️
দেখতে দেখতে সেই পথচলা আগামীকাল ১২ বছরে পদার্পণ করতে চলেছে। 🎉
এতগুলো বছরের এই যাত্রায় পাশে থেকেছেন অসংখ্য মানুষ। তাঁদের ভালোবাসা, সহযোগিতা আর উৎসাহ নিয়েই আমরা আজও এগিয়ে চলেছি। 🙏❤️
✨ আর মাত্র একদিনের অপেক্ষা... ✨
আগামীকাল, ১৫ই আগস্ট—স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে আপনিও আমাদের সঙ্গে থাকুন। 🇮🇳
আপনার উপস্থিতিই আমাদের উৎসাহ।
আপনার ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।❤️🤝
📅 ১৫ই আগস্ট, ২০২৬ | শনিবার
⏰ সকাল ১০টা
📍 নিখরগাছি প্রাথমিক বিদ্যালয়
নিখরগাছি, নদীয়া
🇮🇳 আমরা আসছি...
❤️ আপনারা আসছেন তো??
বন্ধু দ্য কমিউনিটি
সাথে আছি... পাশে আছি। 🤝❤️
#বন্ধুদ্যকমিউনিটি #১২বছরেপদার্পণ #প্রতিষ্ঠাদিবস #স্বাধীনতাদিবস #১৫ইআগস্ট #সাথেআছিপাশেআছি #আমাদেরছোট্টবন্ধু #নস্টালজিয়া #নদীয়া #মানুষেরপাশে #বন্ধুত্বেরবন্ধন