26/10/2026
🌹❤️ ভালোবাসার ছোঁয়া ❤️🌹
✍️ কলমে: Md Rumman Islam
🖤 পদবি: নষ্ট কবি, প্রেমবিরহী
ভালোবাসা মানে শুধু মুখে ভালোবাসি বলা নয়,
হাজার মানুষের ভিড়েও একজনকে খুঁজে নেওয়া হয়।
ভালোবাসা মানে দূরে থেকেও মনের কাছে থাকা,
হাজার কষ্টের মাঝেও তার একটু হাসি দেখা।
কিছু মানুষ আসে জীবনে, স্বপ্ন সাজিয়ে দেয়,
অচেনা হৃদয়ের মাঝে ভালোবাসা জাগিয়ে দেয়।
তার একটি বার্তায় মুখে হাসি ফোটে,
তার একটু অভিমানে হৃদয় নীরবে কাঁদে।
ভালোবাসা মানে শুধু রঙিন দিনের গল্প নয়,
খারাপ সময়েও পাশে থাকার নামই ভালোবাসা হয়।
যে মানুষ তোমার নীরবতাও বুঝতে পারে,
তাকে আগলে রেখো, হারিয়ে যেতে দিয়ো না অন্ধকারে।
পৃথিবী বদলাক, বদলে যাক সময়,
সত্যিকারের ভালোবাসা যেন হারিয়ে না যায়।
সব প্রেমের গল্পে পূর্ণতা লেখা থাকে না,
তবুও কিছু ভালোবাসা হৃদয় থেকে মুছে যায় না।
হয়তো একদিন থেমে যাবে কলমের ভাষা,
তবুও হৃদয়ে বেঁচে থাকবে ভালোবাসার আশা।
🥀 কিছু অনুভূতি শব্দে শেষ হয় না,
কিছু ভালোবাসা হৃদয় থেকে কখনো হারায় না। ❤️
— Md Rumman Islam 🖋️
#ভালোবাসার_ছোঁয়া #বাংলা_কবিতা #নষ্ট_কবি #ভালোবাসার_অনুভূতি