Civil Engineering work solution

Directions Website

Civil Engineering work solution Jamalpur, Banakoda mor

09/05/2025
🔅 প্রথমত বালি কত প্রকার হতে পারে,কোথায় কোন বালি পাওয়া যায় সাথে বাড়ি নির্মাণে কোথায় কোন বালি ব্যবহার করবো এইসব বিষয়ে কিছু...
01/02/2024

🔅 প্রথমত বালি কত প্রকার হতে পারে,কোথায় কোন বালি পাওয়া যায় সাথে বাড়ি নির্মাণে কোথায় কোন বালি ব্যবহার করবো এইসব বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হলো আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন।
📌বিল্ডিং নির্মাণ সামগ্রী হিসাবে বালি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বালি সাধারণত ঃ ৩ ধরনের । যেমনঃ #ভিটি বালু (Viti Sand) , #চিকন বালু (Fine Sand), #মধ্যম মোটা বালু (Moderate Coarse Sand), #মোটা বালু (Coarse Sand), #সিলেট বালু (Sylhet Sand)
_____
✔️ ভিটি বালু (এফ এম ০.৫) : ভিটি বালু শুধু সাইট/ জমি ভরাট করার কাজে ব্যবহার করা হয় ।
✔️সরু বালু (এফ এম =১.০৫) ঃ সরু বালু প্লাষ্টারের কাজে ব্যবহার করা হয়।
✔️মধ্যম মোটা বালু (এফ এম=১.৫০) ঃ মধ্যম মোটা বালু সাধারণত ইটের গাঁধুনির মর্টারের কাজে ব্যবহার করা হয় ।
✔️ মোটা বালু (এফ এম ২.০০) : কনক্রিটের ঢালাই কাজের ক্ষেত্রে মোটা বালু ব্যবহার করা হয় ।
✔️ সিলেট বালু (এফ এম=২,৫০) ঃ সিলেট বালু সর্বাধিক মোটা। মোটা বালুতে কনক্রিট ভাল হয় । সিলেট বালু এক তৃতীয়াংশ ও অন্য মোটা বালু দুই তৃতীয়াংশ মেশানো কনক্রিট ভাল ফল পাওয়া যায়।
⭕️মোটা বালু সাধারণত ব্রহ্মপুত্রের তীরে ঢাকার কালিয়াকৈর শেরপুর মিরপুরে মোটা বালু পাওয়া যায়। সিলেটের বালু ভাল।
⭕️বালু ব্যবহারে সতর্কতা ঃবালুর সঙ্গে ময়লা, কাদামাটি ভেজাল থাকতে পারবে না লোনা বালু ব্যবহার করা উচিত নয়। নির্মাণ কাজে ব্যবহারের পূর্বে বালু ভালভাবে ধুয়ে ব্যবহার করতে হবে। বালুতে কোনপ্রকার আগাছা, ডালপালা, শিকড়, মাটি বা নূড়ি থাকবে না।
ভাল বালু পরীক্ষা করার পদ্ধতি নিম্নরূপ। যেমনঃ
১) ভাল বালু ধূলা এবং কাদামাটি থাকবে না।
২) বালু তীক্ষ্ণ দানা যুক্ত হতে হবে।
৩) ভাল বালুর এফ এম সাইজ সাধারণত ১.৫০ থেকে ২.৫০ হয়।
৪) বালুতে জৈবিক পদার্থ ও পঁচা পাতা থাকতে পারবে না।
❇ বালুর ব্যবহারঃ
১) বালু যথাযথ মান অনুযায়ী সাধারণত মর্টার প্লাস্টার এবং কনক্রিটের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
২) ভিটি বালু জমি ভরাট কাজে ব্যবহৃত হয় এবং
৩) ফ্লোর (মেঝে) কিংবা রাস্তার ব্রিক সলিং (ইটের সলিং) তৈরীতে ইটের ফাঁকে ফাঁকে ভিটি বালু পূর্ণ করে সলিং এর সম্পূর্ণ কাজ করা হয়।
#.
☎️

বাথরুমের ফিটিংস এর নামের তালিকা ও মেঝে থেকে এসবের উচ্চতার পরিমাণ।
05/08/2023

বাথরুমের ফিটিংস এর নামের তালিকা ও মেঝে থেকে এসবের উচ্চতার পরিমাণ।

25/06/2023

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:..............................................................
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।
২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।
২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।
৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৩৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৩৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৪০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।

বাড়ি নির্মান করবেন, ক্লিয়ার কভার সম্পর্কে জানুন।।*** Topics:- Clear Cover ক্লিয়ার কভার বলতে মূলত: স্টিলের বহি:স্থ ফেস থে...
14/06/2023

বাড়ি নির্মান করবেন, ক্লিয়ার কভার সম্পর্কে জানুন।।
*** Topics:- Clear Cover
ক্লিয়ার কভার বলতে মূলত: স্টিলের বহি:স্থ ফেস থেকে কংক্রিটের বহি:স্থ ফেস পর্যন্ত দূরুত্বকে বুঝায়। আমরা সবাই জানি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্টিলকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভারের প্রয়োজন হয়।
তাছাড়া যথাযথ ক্লিয়ার কভার না দিলে বাতাসের মধ্যস্থ অক্সিজেন বা সোডিয়ামের ক্ষতিকর লবনসমূহের রাসায়নিক ক্রিয়ার ফলে স্টিলের Corrosion সৃষ্টির মাধ্যমে কিংবা অগুন বা টেম্পারেচারের সরাসরি হিটের কারণে স্টিলের Expansion এর ফলে Reinforcement বা স্টিল ফেল করতে পারে।
তো জেনে নেওয়া যাক সচরাচর যে রকম Clear Cover রাখা হয়;
√ Pile & Pile Cap: 3” বা 75mm at all side.
√ Footing: 3” at all side.
√ Mat/ Raft: Bottom & Side 3”, Top 2” বা 50mm.
√ Short Column/ Pedestal: 3” at all side.
√ Grade Beam: 2.5” to 3” at all sides.
√ Under Ground Water Tank: Outer Side 2.5” to 3” & Inner Side 2”
√ Typical Beam: 1.5”
√ Typical Slab & Stair: Bottom 1” Top ¾” & Side 1.5”
√ Column: 1.5” at all face
√ Over Head Tank: Water Face 2” & Outer Face 1” o 1.5"
√ Lift Core & Shear wall: 1.5” at all face.
Note: সরাসরি মাটিং সংস্পর্শের কাঠামোর ক্ষেত্রে কমপক্ষে 2.5” কাভারিং প্রদান করতে হবে। কোড অনুসারে আপনাকে সর্বনিন্ম 3/4" বা 20mm দিতেই হবে, কাভারিং এর ক্ষেত্রে +/- 10mm গ্রহনযোগ্য

এই রকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজে ফলো দিয়ে রাখতে পারেন।

06/06/2023

প্রাইভেট চাকরির ইন্টারভিউ তে কমন প্রশ্নগুলো ঃ
১.নিজের সম্পর্কে বলুন।
২.এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী কেন?
৩.সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে কোন কোন বিষয়ে আপনার স্কিল আছে।
৪.এই প্রতিষ্ঠানের জন্য আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন।

এই প্রশ্নগুলোর একটা ধারণা তৈরি করে অথবা খাতায় লিখে সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করুন।
এই কথাগুলো আয়নার সামনে,
বন্ধুবান্ধব অথবা পরিবারের লোকজনের সামনে বলার চেষ্টা করুন। এতে নিজের আত্নবিশ্বাস বৃদ্ধি পাবে।

03/06/2023

#টাইমলাইনে রেখে দিন।
সিভিলিয়ানদের কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর:

১। ইট কাকে বলে ?
২। আদর্শ ইটের সাইজ কত ?
৩। Civil - এর অর্থ কী ?
৪। Civil - এর পূর্ণরূপ লিখ ?
৫। যুগল কাকে বলে ?
৬। শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাকে বলে ?
৭। এস্টিমেট কাকে বলে ?
৮। সিমেন্টের মূল উপাদান গুলো কী কী ?
৯। বালি কত প্রকার ও কী কী ?
১০। সাইট ইঞ্জিনিয়ার কাকে বলে ?

উত্তরঃ
১। ইট হচ্ছে একটি আয়তকার কঠিন ঘনবস্তু। যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং পোড়ানোর পড়ে শক্ত আকার ধারন করে।

২। ৯.৫"×৪.৫" ×২.৭৫" ইঞ্চি।

৩। Civil:পুরকৌশল

৪। Civil full meaning

C: construction I: investigation V: various I: information L: leveling

৫। যুগল:যখন দুটি সমান ও সমান্তরাল বল একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রেখা একই সমান্তরাল রেখা বরাবর কাজ করে না,তাকে যুগল বলে।

৬। শিয়ার ফোর্স ডায়াগ্রাম: বীমের বিভিন্ন বিন্দুতে হিসাবকৃত শিয়ার ফোর্সের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে।
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম:বীমের বিভিন্ন বিন্দুতে সৃষ্ট বেন্ডিং মোমেন্টের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে।

৭। প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে।

৮। সিমেন্টের মূল উপাদানগুলি হল - চূনাপাথর, সিলিকা (বালি), আয়রন অক্সাইড ইত্যাদি। এই উপাদানগুলি কে ২ ভাগে ভাগ করা যায়
ক. চুন জাতীয় পদার্থ।(চক্, চূনাপাথর ইত্যাদি)
খ. মাটি জাতীয় পদার্থ।(সিলিকা, আয়রন অক্সাইড, এ্যালুমিনা ইত্যাদি)
সোর্সঃ উইকিপিডিয়া

৯। বালি তিন প্রকার:
i) গ‌র্তের বালি
ii) নদীর বালি
iii) সমু‌দ্রের বালি

১০। সাইট ইঞ্জিনিয়ার : নির্মাণ স্থ‌লে প্রকৌশল কাজের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাইট ইঞ্জিনিয়ার বলে।

ইঞ্জিনিয়ারা হলেন সেই ব্যক্তি,যারা তাঁদের কলম এবং মস্তিষ্কদিয়ে গোটা বিশ্ব আবিষ্কার করেছেনআজ ৭মে ইঞ্জিনিয়ার্স ডে।"Happy En...
07/05/2023

ইঞ্জিনিয়ারা হলেন সেই ব্যক্তি,
যারা তাঁদের কলম এবং মস্তিষ্ক
দিয়ে গোটা বিশ্ব আবিষ্কার করেছেন
আজ ৭মে ইঞ্জিনিয়ার্স ডে।
"Happy Engineers ️Day"
সবাইকে ইঞ্জিনিয়ার্স ডে'র শুভেচ্ছা।
বিশ্বের সকল প্রকৌশলীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।💓💓

ব্রিক ইনফরমেশনঃকন্সট্রাকশান সাইটে কাজ করার ক্ষেত্রে এসব গুরত্বপূর্ণ তথ্য খুবই কাজে দেয়। এছাড়াও বিভিন্ন চাকুরীর পরীক্ষা/ভ...
02/05/2023

ব্রিক ইনফরমেশনঃ

কন্সট্রাকশান সাইটে কাজ করার ক্ষেত্রে এসব গুরত্বপূর্ণ তথ্য খুবই কাজে দেয়। এছাড়াও বিভিন্ন চাকুরীর পরীক্ষা/ভাইভা এর জন্যেও গুরুত্বপূর্ণ।

🔶 প্রথম শ্রেনী ইটের ওজন কত ?

উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি

🔶প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?

উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?

🔶 কাজের পৃর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।

🔶১০০০ টি ইট তৈরি করতে কি পরিমাণ কাঁদা মাটির দরকার হয় ?

উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।

🔶 ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?

উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।

🔶 প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যাই?

উওর: প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না ।

🔶 ইট পোড়ানো হয় কেন ?

উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে

🔶 ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?

উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।

🔶 ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?

উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।

🔶 ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?

উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।

🔶 ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?

উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে

🔶 ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?

উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।

🔶 ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?

উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।

Engineering work solution

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering work solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category