30/09/2026
যাদের জমির সাথে খাস জমি আছে তাদের জন্য সুখবর, একই দাগে কিছু জমি খাস কিছু ব্যক্তি মালিকানার, এমন জমির ক্ষেত্রে ব্যক্তির অংশ আলাদা করে নামজারি ও খাজনা প্রদান করা যেতো না। এই পরিপত্রের মাধ্যমে সেই জটিলতা দূর হলো।
একই দাগে সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানার জমি থাকলে সীমানা আলাদা করে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির পৃথক নামজারি করে খাজনা প্রদান করার সুযোগ তৈরি হলো। এটি নিঃসন্দেহে ভূমি মন্ত্রণালয়ের দারুণ উদ্যোগ।