The Muslim pepar

Call Directions Contact the business

The Muslim pepar সত্যের সাথে দেশের সাথে জনগণের পাশে আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ।

~ সাম্রাজ্যের পতন, ডলারের পতন - এরপরে কী? ~-সালটা ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ারের এক নিরিবিলি হোটেলে কিছু মানুষ জড়ো হয়েছে, জান...
10/09/2026

~ সাম্রাজ্যের পতন, ডলারের পতন - এরপরে কী? ~
-
সালটা ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ারের এক নিরিবিলি হোটেলে কিছু মানুষ জড়ো হয়েছে, জানালার বাইরে তখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধোঁয়া মেলায়নি। ভেতরে তারা ঠিক করছিল - আগামী আট দশক পৃথিবী একটা কাগজের বিলের উপরে নির্ভর করবে। ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে ডলারকে স্বর্ণের সাথে বাঁধা হয়েছিল — প্রতি আউন্স ৩৫ ডলার। [১] সেই সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও পরবর্তীতে বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। [২] এই মুহূর্তেই জন্ম নেয় একটা মিথ — ডলার মানেই নিরাপত্তা, ডলার মানেই স্বর্ণের সমান বিশ্বাসযোগ্যতা। কিন্তু প্রশ্নটা কেউ কখনো সামনে আনেনি যদি এই কাগজ যে ছাপায় সেই সাম্রাজ্যের ই যদি পতন হয় তাহলে এই বিলের কী হবে!
এই কাগুজে ডলারের ভিত ঝুঁকিতে পড়তে বেশি সময় লাগেনি, ভিয়েতনাম যুদ্ধের খরচ যখন যুক্তরাষ্ট্রের কোষাগার খালি করে দিচ্ছিল, ফ্রান্স তাদের সোনার বিপরীতে ডলার চেয়ে বসল।" ১৯৭১ সালের ১৫ আগস্ট রিচার্ড নিক্সন এক ঘোষণায় সোনার বিপরীতে ডলারের সেই প্রতিশ্রুতির ১২ টা বাজিয়ে দিল! ইতিহাস একে বলে "নিক্সন শক"। [২] সেদিন থেকে ডলার আর সোনার প্রতিশ্রুতি বহন করে না — এটা কেবল একটা কাগজ, যার মূল্য নির্ভর করে বিশ্বাসের উপর, আর সেই বিশ্বাস তৈরি হয় এফ ১৬ এর বিধ্বংসী বোম্বিং, টমাহকের হাজার পাউন্ড গোলা কিংবা এম-ওয়ান ট্যাংকের গোলার মুখে।

এই সংকট আরও গভীর হয় ১৯৭৩ সালে। যুক্তরাষ্ট্র যখন ইয়োম কিপুর যুদ্ধে ইসরায়েলকে জরুরি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় তখন এর প্রতিবাদস্বরূপ আরব তেল উৎপাদক দেশগুলো যুক্তরাষ্ট্রসহ ইসরায়েল-সমর্থক দেশগুলোতে তেল রফতানি বন্ধ ঘোষণা করে। [৩] তেলের দাম রাতারাতি তিনগুণ বেড়ে যায়, ডলারের উপর বিশ্বের আস্থা আবারো টলমল করতে থাকে।
বিশ্বাস হারানো ডলারকে বাঁচাতে ওয়াশিংটন তাকাল মরুভূমির দিকে। ১৯৭৪ সালে এক গোপন বৈঠকের পর জন্ম নিল পেট্রোডলার চুক্তি — এখন থেকে সৌদি তেল বিক্রি হবে শুধু ডলারে, বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদিকে দেবে সামরিক নিরাপত্তা। [৪] এই একটা চুক্তিই ডলারকে আবার প্রাণ ফিরিয়ে দিল, কিন্তু একইসাথে মুদ্রাটাকে অর্থনীতির গণ্ডি পেরিয়ে ভূরাজনীতির অস্ত্রে পরিণত করল! সেদিন যদি এই পেট্রো ডলার চুক্তি আলোর মুখ না দেখতো, আল্লাহর ইচ্ছায় দুনিয়ার চেহারা আজ ভিন্ন কিছু হতে পারত।

লিবিয়ার গাদ্দাফি বুঝতে পেরেছিল তেলের বিনিময়ে ডলার এই বিষয়টা আসলে পুরো আরব রাষ্ট্র-গুলোর জন্য হুমকি! গাদ্দাফি যখন তেল বাণিজ্যে ডলার প্রত্যাখ্যান করে সোনার দিনার চালুর কথা ভাবল, ২০১১ সালে ন্যাটোর হস্তক্ষেপে তার শাসনের অবসান ঘটল এবং গাদ্দাফিকে হত্যা করা হল। হস্তক্ষেপের আনুষ্ঠানিক যুক্তির পাশাপাশি লিবিয়ার তেল ও স্বর্ণ-রিজার্ভ ঘিরে ভূ-রাজনৈতিক স্বার্থও নথিপত্রে উঠে এসেছে। [৫] ইরাক, ইরান, রাশিয়া, সিরিয়া — যেই "ডলারের বাইরে" বাণিজ্যের চিন্তা করেছে, তাদের ভাগ্যে জুটেছে SWIFT থেকে বিচ্ছিন্নতা কিংবা রিজার্ভ জব্দ। [৬] এগুলো কোন কাকতালীয় ঘটনা নয় — বরং প্যাটার্ন।
আর আজ? সেই সাম্রাজ্যের ফাটল স্পষ্ট। ২০২৫ সালের প্রথমার্ধে ডলার সূচক প্রায় ১১ শতাংশ কমেছে, যা ১৯৭৩ সালের পর সবচেয়ে খারাপ পারফরম্যান্স। [৭] একই বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি স্থিতিশীল ছিল ১.৮ ট্রিলিয়ন ডলারে, যা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে। [৮] এই ফাঁকে চুপচাপ সোনা মজুত করছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো — ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো তারা কিনেছে ১,০৪৫ টন স্বর্ণ। [৯] এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক নীরব ভাঙ্গা-গড়া। প্রশ্নটা তাই ফিরে আসে: ডলার যদি সত্যিই দুর্বল হতে থাকে, তার জায়গা নেবে কে, নাকি কোনো মুদ্রাই নয়, বরং মুদ্রার ধারণাটাই বদলে যাবে?
এখানেই ইসলামি অর্থনৈতিক চিন্তার প্রাসঙ্গিকতা। শতাব্দী ধরে ইসলামি ফিকহ সোনা-রুপাকেই প্রকৃত মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে — কারণ এর মূল্য কোনো রাষ্ট্রের প্রতিশ্রুতি কিংবা মিলিটারি মাইটের সাথে নির্ভরশীল নয়, বরং এর নিজস্ব অন্তর্নিহিত মূল্য আছে। যেখানে ডলার মার্কিন হেজেমনি এবং মার্কিন কিলিং মেশিনের প্রতিচ্ছবি এবং একটি আধিপাত্যবাদী সুপারপাওয়ার এর ব্ল্যাকমেইল করার হাতিয়ার মাত্র, অপরদিকে সোনা-রুপা হচ্ছে এমন মুদ্রা যে - হাতের সোনা অনুযায়ী তার মূল্য!
তাহলে সত্যিই ডলার পড়ে গেলে কী দাঁড়াবে? ডলারের চূড়ান্ত পতন হয়ত এখনই নয় — বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভের এখনও ৫৭.৭ শতাংশ ডলারে জমা, একই সাথে প্রতিদ্বন্দ্বী মুদ্রা এখনো প্রস্তুত নয়। [১০] কিন্তু ইতিহাস শেখায়, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। যে মুদ্রা অস্ত্র হয়ে জন্ম নিয়েছিল, একদিন হয়তো নিজেই তার ভারে ধসে পড়বে — আর সেদিন উত্তরটা হয়তো কোনো নতুন কাগজ নয়, বরং হাজার বছর ধরে যা কখনো মিথ্যা বলেনি, সেই সোনা-রুপাই হবে। কেবল সোনা রুপাই? বরং এমনও কী হতে পারেনা আগামী বিশ্ব আসলে ইসলামী বিশ্ব ব্যবস্থার’ই অপেক্ষা করছে! এই উত্তরের জন্য হয়ত আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তবে বুদ্ধিমান তো তারাই যারা বাতাসে বৃষ্টির গন্ধ পায় আর প্রস্তুতি নেয়!

কি মনে করেন?

09/09/2026
সম্পদের তথ্য পেয়েও দুদকের ‘পরে জানাব’- এর মানে কি?!বাংলাদেশের সম্পদ  লু/ন্ঠনকারী  চো/রদের পৃথিবী ছোট হয়ে আসছে!পলাতক সাবে...
09/09/2026

সম্পদের তথ্য পেয়েও দুদকের ‘পরে জানাব’- এর মানে কি?!
বাংলাদেশের সম্পদ লু/ন্ঠনকারী চো/রদের পৃথিবী ছোট হয়ে আসছে!
পলাতক সাবেক ভূমিমন্ত্রী মহাচো/র সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুদকের কাছে পাঠিয়েছে এফবিআই।

কিন্তু দুদক এই প্রতিবেদনে ঠিক কী পরিমাণ সম্পদের তথ্য রয়েছে এবং সেগুলোর বর্তমান মূল্য কত-এ বিষয় চেপে গেছে।সাংবাদিকরা প্রশ্ন করলে দুদকের উপপরিচালক বলেছেন, ‘পরে তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।’

প্রশ্ন উঠছে এই চোরকে রক্ষায় কি ভেতরে-ভেতরে সমঝোতা চলছে?

এই এড়িয়ে যাওয়া সরকারের মধ্যে ক্ষমতাবান চোরদের পলাতক জাভেদের সঙ্গে “লেনদেনের আপোষ” করা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে?!

ড. ইউনূস সরকারের আমলে পাঠানো অনুরোধের জবাবে এই রিপোর্টে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

জানা গেছে সে সময়ই সামরিক- বেসামরিক- রাজনৈতিক নেতা, আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করে তথ‍্য সরবরাহের অনুরোধ ও পাঠানো হয়েছিল।তদন্ত শেষে হয়ত সামনের দিনগুলোতে সেসব চোরদের সম্পদ নিয়েও রিপোর্ট পাওয়া যাবে।

তবে দুর্ভাগ্যজনকভাবে পলাতক লুন্ঠনকারী চোরদের সঙ্গে বর্তমান সময়ের ক্ষমতাবান কয়েকজন মিলে গেছে-

তাই দেশের এসব লুন্ঠিত সম্পদ উদ্ধার এবং চো/ রদের ধরে ফেরত নিয়ে আসার কার্যক্রম কতটুকু সফল হবে-তা নিয়ে সন্দেহ ব‍্যাপক !

শেখ হাসিনা ফিরবেনই, চ্যালেঞ্জ করলাম! সেদিন সবাই পালাবে": রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য!নিজস্ব প্রতিবেদক,দ্য ওয়াল নিউজ...
09/09/2026

শেখ হাসিনা ফিরবেনই, চ্যালেঞ্জ করলাম! সেদিন সবাই পালাবে": রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য!
নিজস্ব প্রতিবেদক,দ্য ওয়াল নিউজ | ঢাকা:-
বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তিনি এক নজিরবিহীন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

রুমিন ফারহানা তাঁর বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেন, "শেখ হাসিনা আসবেই, চ্যালেঞ্জ করলাম! সেদিন সবাই পালাবে।" রাজনৈতিক মহলে বিস্ময়: ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘকাল ধরে শেখ হাসিনা ও তাঁর সরকারের অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ফলে তাঁর মুখ থেকে এমন মন্তব্য আসার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিস্ময় সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি এই মন্তব্যটি কোনো গোপন রাজনৈতিক সমীকরণ থেকে করেছেন, নাকি এটি কোনো বিশেষ পরিস্থিতির প্রতি ইঙ্গিত?

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া:-মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এই বক্তব্যকে স্বাগত জানালেও, বিএনপি ও অন্যান্য বিরোধী দলের কর্মী-সমর্থকদের মধ্যে এটি নিয়ে বিভ্রান্তি ও নানা গুঞ্জন তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি রুমিন ফারহানার কোনো ব্যঙ্গাত্মক (Sarcastic) বক্তব্য হতে পারে, আবার কেউ এটিকে বর্তমান সরকারের প্রতি তাঁর এক ধরণের হুঁশিয়ারি হিসেবে দেখছেন।

প্রেক্ষাপট:-গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তাঁর দেশে ফেরা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এমন এক উত্তপ্ত সময়ে রুমিন ফারহানার এই ‘চ্যালেঞ্জ’ দেশের রাজনীতিতে নতুন মাত্রার বিতর্ক যোগ করল।

বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার মতো একজন প্রখর বাগ্মী ও প্রভাবশালী নেত্রীর এমন মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘সেদিন সবাই পালাবে’—বলতে তিনি কাদের ইঙ্গিত করেছেন এবং কেন তিনি শেখ হাসিনার ফেরার ব্যাপারে এত নিশ্চিত, তা নিয়ে এখন চারদিকে জল্পনা তুঙ্গে।
#রুমিন_ফারহানা #শেখ_হাসিনা #চ্যালেঞ্জ #রাজনৈতিক_সংবাদ #বাংলাদেশ_রাজনীতি #বিস্ফোরক_মন্তব্য #বিএনপি #আওয়ামী_লীগ #নিউজ_আপডেট # The Muslim pepar # Bangladesh

~ এপ্সটিনের অ্যামেরিকা’র মুখে নারী অধিকার মানায় না! ~-আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে আমেরিকার বক্তৃতা শুনলে মনে হয়, ন...
08/09/2026

~ এপ্সটিনের অ্যামেরিকা’র মুখে নারী অধিকার মানায় না! ~
-
আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে আমেরিকার বক্তৃতা শুনলে মনে হয়, নারী-নিরাপত্তার সবচেয়ে বড় অভিভাবক যেন ওয়াশিংটন। কিন্তু আয়নাটা যদি একবার নিজের দিকে ঘোরানো হয়? তখন দেখা যায়—যে রাষ্ট্র অন্য দেশের সমাজ, আইন ও সংস্কার নিয়ে নৈতিক উপদেশ দেয়, তার নিজের সামরিক বাহিনীর ভেতরেই যৌন সহিংসতা, ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহির সংকট বহুদিনের বাস্তবতা।

সাম্প্রতিক সময়ে - মার্কিন কোস্ট গার্ডের সাবেক সদস্য কোরি সিওকার ঘটনা এই বাস্তবতারই একটি প্রতীক। The Invisible War তথ্যচিত্রে কোরি জানায় - দায়িত্ব পালনের সময় এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকেও যৌন নিপীড়ন করে। ধস্তাধস্তিতে তার চোয়াল ভেঙে যায়। চিকিৎসা-সহায়তা পেতেও তাকে দীর্ঘ লড়াই করতে হয়, আর তার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি তখনও বাহিনীতেই কর্মরত ছিল। [১]
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের FY2025 Workplace Experiences Survey বলছে, আগের এক বছরে আনুমানিক ২০,৪৯২ জন সক্রিয়-দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ‘অনাকাঙ্ক্ষিত যৌন সংস্পর্শের’ অভিজ্ঞতার কথা জানিয়েছে। তাদের মধ্যে ৯,৮৬০ জন নারী এবং ১০,৬৩২ জন পুরুষ। ২০ হাজারের বেশি মানুষ যৌন নিরাপত্তা ঝুঁকিতে থাকা কি সাফল্যের গল্প? আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভুক্তভোগীদের আনুমানিক মাত্র ৩৩ শতাংশ কর্তৃপক্ষকে জানিয়েছে। [২]

কেন ভুক্তভোগীরা চুপ থাকে? কারণ অভিযোগ করলে ক্যারিয়ার নষ্ট হতে পারে, ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিশোধ নিতে পারে, সহকর্মীরা দোষ চাপাতে পারে, আর তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তার নিশ্চয়তা থাকে না। এখানে সমস্যাটি শুধু কিছু অপরাধীর চরিত্রে নয়; সমস্যা সেই কাঠামোতেও, যেখানে ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করাই ভুক্তভোগীর জন্য নতুন ঝুঁকি হয়ে দাঁড়ায়।
CDC এর মতে, যৌন সহিংসতা কোনো একক কারণে তৈরি হয় না। মাদক ও অ্যালকোহল ব্যবহার, নারীবিদ্বেষ, অতিরিক্ত পুরুষতান্ত্রিক আচরণ, ক্ষমতা ও যৌন অধিকারবোধ, দুর্বল প্রাতিষ্ঠানিক সহায়তা এবং অপরাধীর বিরুদ্ধে দুর্বল সামাজিক প্রতিক্রিয়া সব মিলেই ঝুঁকি বাড়ে। [৩]

গবেষণায় যৌন বস্তু হিসেবে মানুষকে দেখার মানসিকতা ও যৌন জবরদস্তির সম্পর্কও উঠে এসেছে। [৪]
আমেরিকার দ্বিচারিতা সবচেয়ে স্পষ্ট হয় যখন তারা আফগানিস্তানকে নারী-অধিকার শেখায়। আফগান নারীদের নিরাপত্তার কথা বলা হয়, অথচ আমেরিকান সামরিক ঘাঁটি ও যুদ্ধক্ষেত্রের সঙ্গে যুক্ত যৌন সহিংসতার অভিযোগ, ভুক্তভোগীদের প্রতি অবহেলা এবং আবু গরিবে বন্দীদের ওপর নির্যাতনের দায় নিয়ে আজও প্রশ্ন শেষ হয়নি। Human Rights Watch দেখিয়েছে, আবু গরিব কেলেঙ্কারিতে নিচের সারির কিছু সৈন্যকে বিচারের মুখোমুখি করা হলেও নীতিনির্ধারক ও উচ্চপর্যায়ের কমান্ড কাঠামোর জবাবদিহি ছিল অসম্পূর্ণ। [৫]

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও একই ধরনের সংকট দেখা গেছে। হাইতিতে শান্তিরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং বিভিন্ন দেশে যৌন শোষণের নথি প্রকাশিত হয়েছে। [৬] PBS FRONTLINE জানায়, ১৫ বছরে শান্তিরক্ষীদের বিরুদ্ধে ১,৭০০-এর বেশি যৌন নির্যাতন ও শোষণের অভিযোগ নথিভুক্ত হয়েছিল; কিন্তু কারাদণ্ডের সংখ্যা ছিল অত্যন্ত কম। জাতিসংঘ চাকরিচ্যুত করতে পারে, কিন্তু ফৌজদারি বিচার অনেকাংশে সৈন্য পাঠানো দেশের ওপর নির্ভর করে। [৭]
আমেরিকা যদি সত্যিই নারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়, তবে নিজের ঘরের অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও অসম্পূর্ণ জবাবদিহির হিসাব আগে দেবে না কেন? অন্য দেশের নারীর অধিকার নিয়ে বক্তৃতা দেওয়ার আগে নিজের ব্যারাক, কারাগার ও যুদ্ধক্ষেত্রের নিজের পাপের হিসাব নেয়া দরকার।

Address

Uttor Badda
Dhaka

Telephone

+8801724664559

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Muslim pepar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Muslim pepar:

Shortcuts

Share

Category