23/09/2026
আমরা দীর্ঘদিন থেকে পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেড এ ব্যবসা পরিচালনা করে আসছি।। তবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,— সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পুষ্পধারা প্রোপার্টিজ লি: নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে ফেইসবুকে অপরিকল্পিত, আন-অথোরাজইড, বিভ্রান্তিকর, এ.আই.-নির্ভর অত্যন্ত নিম্নমানের, একেবারেই মনগড়া, মানহীন প্রমোশনাল কন্টেন্ট ও সস্তা বিজ্ঞাপন প্রকাশ করছেন। এর ফলে প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্র্যান্ড ইমেজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে ।
এমতাবস্থায় আমাদের কোম্পানীর ব্র্যান্ড প্রোটেকশন ও সুশৃঙ্খলভাবে ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে এই পরিস্থিতি কঠোরহস্ত দমন করতে গত ২০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির (ইসি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেড এর ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর করা হলো:
০১. সকল অনলাইন প্রমোশন ও বিজ্ঞাপন স্থগিত:
প্রতিষ্ঠানের এর প্রজেক্ট বা সার্ভিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেইসবুকে যেকোনো ধরনের অনলাইন প্রমোশন, মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, পেইজ বা গ্রুপে পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো।
০২. অনলাইন মিটিং ও সভা বন্ধ:
সংশ্লিষ্ট সকল সেলস পার্টনার, বিজনেস পার্টনার ও এজেন্টের যেকোনো ধরনের অনলাইন মিটিং, জুম মিটিং, ওয়েবিনার বা ভার্চুয়াল সভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
০৩. কন্টেন্ট ও তথ্য শেয়ার নিষিদ্ধ:
সেলস পার্টনার, বিজনেস পার্টনার বা এজেন্টদের পক্ষ থেকে কোনো ধরনের কন্টেন্ট, প্রজেক্টের তথ্য বা ব্যক্তিগত ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা আদান-প্রদান করা যাবে না।
০৪. কৃতজ্ঞতা প্রকাশ ও তথ্য সহযোগিতার আহ্বান:
যে সকল বিজনেস পার্টনার ও সেলস এজেন্ট ইতিমধ্যে কোম্পানির নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণ করে তাদের সকল ধরনের অনলাইন প্রমোশন ও অ্যাড প্রচার বন্ধ রেখেছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি, কোনো অসাধু ব্যক্তি বা পার্টনার যদি নির্দেশ অমান্য করে এখনো
ফেইসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অননুমোদিত অ্যাড ও কন্টেন্ট সচল রেখে থাকেন, তা যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, তবে দ্রুত সেই পেইজ বা পোস্টের লিংক আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং ডিপার্টমেন্টের উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে +880 133 284 2399। আপনাদের এই তথ্যগত সহযোগিতা আমাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও মনিটরিং জোরদার করতে সহায়তা করবে। এক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা ও সজাগ দৃষ্টি কামনা করছি।
০৫. বড় সেমিনার, ওয়ার্কশপ, গেট-টুগেদার, জমায়েত, কনফারেন্স বা সভা নিষেধ:
সেলস পার্টনার, বিজনেস পার্টনারদের ক্ষেত্রে কোম্পানীর প্রজেক্ট এরিয়া বা অন্য কোথাও যেকোনো ধরনের সেমিনার,ওয়ার্কশপ, গেট-টুগেদার, জমায়েত, কনফারেন্স বা সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।
০৬. আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা, লেনদেন স্থগিতকরণ ও বিজনেস আইডি বন্ধকরণ:
উপরোক্ত নির্দেশনাসমূহের কোনো একটি শর্ত অমান্য বা লঙ্ঘন করা হলে—নিদের্শনা পাওয়ার পরেও যদি কেউ এই শর্তগুলো অমান্য করে, তবে তাদের সাথে আমাদের সকল ধরনের ব্যবসায়িক লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে, তাদের বিজনেস আইডি বা অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে এবং তাদের সাথে আর কোনো ধরনের লেনদেনে যাওয়া হবে না। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিমালা, প্রযোজ্য আইসিটি আইন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭. কার্যকারিতা:
এ প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, সেলস পার্টনার, বিজনেস পার্টনার বা এজেন্টদের উপরোক্ত নির্দেশনাসমূহ কঠোরভাবে প্রতিপালন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে ব্যবসায়িক কর্মকান্ড যথাযথ ও সঠিকভাবে পরিচালনার জন্য অবশ্যই ম্যানেজমেন্ট ও বিজনেস লিডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং দিকনির্দেশনাসমূহ সুষ্ঠূ ও সঠিকভাবে অনুসরণ করার জন্য অনুরোধ রইলো।