Pushpo Homes Ltd

Call Directions Website Contact the business

Pushpo Homes Ltd The Art Of Living

শারদীয় শুভেচ্ছা উপলক্ষে পুষ্প হোমস লিমিটেড-এর সকল অফিস কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বন্ধ থাক...
19/10/2026

শারদীয় শুভেচ্ছা উপলক্ষে পুষ্প হোমস লিমিটেড-এর সকল অফিস কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) থেকে যথারীতি অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।
সকলকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা।🌼

আমরা দীর্ঘদিন থেকে পুষ্প হোমস লিমিটেড এ ব্যবসা পরিচালনা করে আসছি। বর্তমানেও ম্যানেজমেন্ট এর নির্দেশনা অনুসরণ করে ভালো ব্...
23/09/2026

আমরা দীর্ঘদিন থেকে পুষ্প হোমস লিমিটেড এ ব্যবসা পরিচালনা করে আসছি। বর্তমানেও ম্যানেজমেন্ট এর নির্দেশনা অনুসরণ করে ভালো ব্যবসা করবো ইনশাআল্লাহ। তবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,— সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পুষ্প হোমস লিমিটেড-এর আওতাধীন কিছু সেলস এজেন্ট, পার্টনার ও মাঠপর্যায়ের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে ফেইসবুকে অপরিকল্পিত, আন-অথোরাজইড, বিভ্রান্তিকর, এ.আই.-নির্ভর অত্যন্ত নিম্নমানের, একেবারেই মনগড়া, মানহীন প্রমোশনাল কন্টেন্ট ও সস্তা বিজ্ঞাপন প্রকাশ করছেন। এর ফলে প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্র্যান্ড ইমেজ চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং তদুপরি পুরো অনলাইন প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় আমাদের কোম্পানীর ব্র্যান্ড প্রোটেকশন ও সুশৃঙ্খলভাবে ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে এই পরিস্থিতি কঠোরহস্ত দমন করতে গত ২০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির (ইসি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুষ্প হোমস লিমিটেড এর ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর করা হলো:

০১. সকল অনলাইন প্রমোশন ও বিজ্ঞাপন স্থগিত:
প্রতিষ্ঠানের এর প্রজেক্ট বা সার্ভিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেইসবুকে যেকোনো ধরনের অনলাইন প্রমোশন, মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, পেইজ বা গ্রুপে পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো।

০২. অনলাইন মিটিং ও সভা বন্ধ:
সংশ্লিষ্ট সকল সেলস পার্টনার, বিজনেস পার্টনার ও এজেন্টের যেকোনো ধরনের অনলাইন মিটিং, জুম মিটিং, ওয়েবিনার বা ভার্চুয়াল সভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।

০৩. কন্টেন্ট ও তথ্য শেয়ার নিষিদ্ধ:
সেলস পার্টনার, বিজনেস পার্টনার বা এজেন্টদের পক্ষ থেকে কোনো ধরনের কন্টেন্ট, প্রজেক্টের তথ্য বা ব্যক্তিগত ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা আদান-প্রদান করা যাবে না।

০৪. কৃতজ্ঞতা প্রকাশ ও তথ্য সহযোগিতার আহ্বান:
যে সকল বিজনেস পার্টনার ও সেলস এজেন্ট ইতিমধ্যে কোম্পানির নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণ করে তাদের সকল ধরনের অনলাইন প্রমোশন ও অ্যাড প্রচার বন্ধ রেখেছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি, কোনো অসাধু ব্যক্তি বা পার্টনার যদি নির্দেশ অমান্য করে এখনো
ফেইসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অননুমোদিত অ্যাড ও কন্টেন্ট সচল রেখে থাকেন, তা যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, তবে দ্রুত সেই পেইজ বা পোস্টের লিংক আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং ডিপার্টমেন্টের উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে +880 133 284 2399। আপনাদের এই তথ্যগত সহযোগিতা আমাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও মনিটরিং জোরদার করতে সহায়তা করবে। এক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা ও সজাগ দৃষ্টি কামনা করছি।

০৫. বড় সেমিনার, ওয়ার্কশপ, গেট-টুগেদার, জমায়েত, কনফারেন্স বা সভা নিষেধ:
সেলস পার্টনার, বিজনেস পার্টনারদের ক্ষেত্রে কোম্পানীর প্রজেক্ট এরিয়া বা অন্য কোথাও যেকোনো ধরনের সেমিনার,ওয়ার্কশপ, গেট-টুগেদার, জমায়েত, কনফারেন্স বা সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

০৬. আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা, লেনদেন স্থগিতকরণ ও বিজনেস আইডি বন্ধকরণ:
উপরোক্ত নির্দেশনাসমূহের কোনো একটি শর্ত অমান্য বা লঙ্ঘন করা হলে—নিদের্শনা পাওয়ার পরেও যদি কেউ এই শর্তগুলো অমান্য করে, তবে তাদের সাথে আমাদের সকল ধরনের ব্যবসায়িক লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে, তাদের বিজনেস আইডি বা অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে এবং তাদের সাথে আর কোনো ধরনের লেনদেনে যাওয়া হবে না। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিমালা, প্রযোজ্য আইসিটি আইন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৭. কার্যকারিতা:
এ প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, সেলস পার্টনার, বিজনেস পার্টনার বা এজেন্টদের উপরোক্ত নির্দেশনাসমূহ কঠোরভাবে প্রতিপালন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে ব্যবসায়িক কর্মকান্ড যথাযথ ও সঠিকভাবে পরিচালনার জন্য অবশ্যই ম্যানেজমেন্ট ও বিজনেস লিডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং দিকনির্দেশনাসমূহ সুষ্ঠূ ও সঠিকভাবে অনুসরণ করার জন্য অনুরোধ রইলো।

25/08/2026
শেষ হলো আলোচিত বিশ্বকাপ। উৎসব আর বিষাদের রাত, হাসলো স্পেন কাঁদলো আর্জেন্টিনা।
20/07/2026

শেষ হলো আলোচিত বিশ্বকাপ।
উৎসব আর বিষাদের রাত, হাসলো স্পেন কাঁদলো আর্জেন্টিনা।

জুম্মা শুধু একটি দিন নয়, এটি রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের এক বিশেষ সুযোগ।আসুন, আজকের দিনটি ইবাদত ও নেক আমলে সমৃদ্ধ করি...
10/07/2026

জুম্মা শুধু একটি দিন নয়, এটি রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের এক বিশেষ সুযোগ।

আসুন, আজকের দিনটি ইবাদত ও নেক আমলে সমৃদ্ধ করি।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর রহমতের ছায়ায় রাখুন।

পুষ্প হোমসের পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক।

⚽ শুরু হতে যাচ্ছে আরেকটি হাইভোল্টেজ লড়াই—🇫🇷 ফ্রান্স নাকি 🇲🇦 মরক্কো?🔥 কমেন্টে জানান _ প্রথম গোলটি কোন দল করবে?
09/07/2026

⚽ শুরু হতে যাচ্ছে আরেকটি হাইভোল্টেজ লড়াই—

🇫🇷 ফ্রান্স নাকি 🇲🇦 মরক্কো?

🔥 কমেন্টে জানান _ প্রথম গোলটি কোন দল করবে?

🏡অনেকেই জমিতে বিনিয়োগ করতে চান, কিন্তু পুরো একটি প্লট কেনার মতো বাজেট থাকে না। তাই বলে কি স্বপ্ন থেমে থাকবে?উত্তর হলো— ...
08/07/2026

🏡অনেকেই জমিতে বিনিয়োগ করতে চান, কিন্তু পুরো একটি প্লট কেনার মতো বাজেট থাকে না। তাই বলে কি স্বপ্ন থেমে থাকবে?

উত্তর হলো— না।
বর্তমানে প্লটের শেয়ার এমন একটি সুযোগ, যেখানে তুলনামূলক কম মূলধনে জমিতে বিনিয়োগ শুরু করা যায়। যারা ধীরে ধীরে একটি মূল্যবান সম্পদ গড়ে তুলতে চান, তাদের জন্য এটি একটি বিবেচনাযোগ্য বিকল্প হতে পারে।

প্লটের শেয়ার কেন বিবেচনা করবেন?

✅ কম বাজেটে জমিতে বিনিয়োগের সুযোগ
✅ ভবিষ্যতে জমির মূল্য বৃদ্ধি হলে তার সম্ভাব্য সুফল পাওয়ার সুযোগ
✅ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা নিশ্চিত করার সুযোগ
✅ এককালীন বড় অঙ্কের টাকা ছাড়াই বিনিয়োগ শুরু করার সুযোগ

তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিশ্চিত করুন—

✔️ জমির কাগজপত্র বৈধ কিনা
✔️ মালিকানা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্বচ্ছ কিনা
✔️ প্রকল্পটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের কিনা
✔️ চুক্তির সব শর্ত ভালোভাবে বুঝে নিয়েছেন কিনা

💡 মনে রাখবেন

প্লটের শেয়ার কেনা মানেই শুধু কম টাকায় জমি কেনা নয়; এটি হতে পারে ভবিষ্যতের জন্য একটি পরিকল্পিত সম্পদ গড়ে তোলার প্রথম পদক্ষেপ। তবে যেকোনো বিনিয়োগের মতোই, সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

💬 একটি প্রশ্নের উত্তর দিন—

যদি আপনার কাছে আজ ৫ লাখ টাকা থাকে, আপনি কি প্লটের শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী হবেন?

🔑 প্লটের শেয়ার কেনার সময় শুধু দাম দেখবেন নাঅনেকেই কম দাম দেখে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন।কিন্তু একজন সচেতন বিনিয়োগকা...
07/07/2026

🔑 প্লটের শেয়ার কেনার সময় শুধু দাম দেখবেন না
অনেকেই কম দাম দেখে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

কিন্তু একজন সচেতন বিনিয়োগকারী আগে খোঁজ নেন—

✅ জমির কাগজপত্র ঠিক আছে কি?
✅ প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন?
✅ মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া কী?
✅ প্রতিষ্ঠানটি কতটা নির্ভরযোগ্য?

কারণ সঠিক সিদ্ধান্ত শুধু কম দামে নয়, সঠিক তথ্যের ওপর নির্ভর করে।
ভালো বিনিয়োগের শুরু হয় সঠিক যাচাই থেকে।

💬 আপনার মতে, মানুষ জমি কেনার সময় সবচেয়ে বড় ভুল কী করেন ?

"প্লটের শেয়ার কিনে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে..."একটি প্লটের শেয়ার বাজারদামের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে।অন...
05/07/2026

"প্লটের শেয়ার কিনে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে..."

একটি প্লটের শেয়ার বাজারদামের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে।
অনেকে তখন ভাবেন—

"এটাই তো দারুণ সুযোগ!"
কিন্তু বাস্তবতা হলো—

সব কম দামের অফার লাভজনক নয়।
কম দামের পেছনে অনেক কারণ থাকতে পারে—

🔸 কাগজপত্র অসম্পূর্ণ
🔸 মালিকানা নিয়ে জটিলতা
🔸 জমি নিয়ে মামলা
🔸 ভবিষ্যতে দখল সংক্রান্ত সমস্যা

তাই কখনোই শুধু দাম দেখে সিদ্ধান্ত নেবেন না।

একজন সচেতন ক্রেতা সবসময় প্রথমে কাগজপত্র যাচাই করেন, তারপর মূল্য নিয়ে আলোচনা করেন।

📌 কম দাম নয়, নিরাপদ বিনিয়োগই সবচেয়ে বড় লাভ।

👇 আপনার মতে— জমি কেনার সময় কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ?

Address

Gemcon Business Center, Level/7 & 8, 255 New Circular Road, Malibagh Moor
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Pushpo Homes Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pushpo Homes Ltd:

Shortcuts

Share

Nearby realtors & realty services