21/04/2021
🤑 দারুণ সুযোগ !! সীমিত সময়ের জন্য !!!
১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১ বছরে ৫ লক্ষ টাকা প্রফিট 🤑
----------------------------------------------------------
👏 দুঃখিত।। এমন কোন আজগুবি আঙুল ফুলে কলাগাছ হবার বেবসায়িক রাস্তা আমাদের জানা নেই 🤣 এবং আদতেও কোন হালাল বেবসা নেই। তাই, কেউ এমন ধরণের কথা বললে তাকে এড়িয়ে চলুন ☝️।
✊ তবে, আপনি যদি এমন কোন চাকুরীজীবী বা মাঝারী ধরণের বেবসায়ি হয়ে থাকেন যে নিজ প্রফেশনের বাইরে কিছু টাকা (১ লক্ষ, ২ লক্ষ বা তার অধিক যত আপনার পক্ষে বেবস্থা করা সম্ভব) অতিরিক্ত থাকে যেটা আপনি চাচ্ছেন দ্বিতীয় এমন কোন খাতে ইনভেস্ট করতে যেখান থেকে মাসিক বা একটা নির্দিষ্ট সময় পর একটা ভালো পরিমানে মুনাফা আসে; তাহলে আমাদের কাছে আপনার জন্য খুব ভালো কিছু বেবসায়িক আইডিয়া আছে যা অবশ্যই হালাল এবং লাভজনক 👌। একটু কষ্ট করে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আশা করছি আপনার কাজে দেবে।
👍 আমরা যেহেতু মূলত জমি জমা এবং প্রোপার্টি নিয়ে ডিল করি তাই আমরা যে আইডিয়া গুলো নিয়ে কথা বলব সেগুলো জমি জমা নিয়েই। মন দিয়ে শুনুনঃ
👉 প্রথমত, ১ লাখ বা ২ লাখ টাকা দিয়ে জমির বেবসা করা যায় না। তাই, প্রথমেই আপনার একই প্রফেশনের বা খুব পরিচিতজনদের মধ্য থেকে ১০/১৫ জন (ম্যাক্সিমাম ২০ জন) এক হয়ে একটি গ্রুপ 🤝 তৈরি করুন। তখন জনপ্রতি ২ লাখ টাকা করে হলেও আপনাদের পুঁজি ৪০/৫০ লাখ টাকা হবে। এটা দিয়ে আলহামদুলিল্লাহ্ আপনারা কিছু একটা শুরু করে দিতে পারবেন। বলে নেই, এই গ্রুপের কাউকে নেতা বানানোর দরকার নেই বিশেষ করে টাকার দেখভালের জন্য। ☝️ টাকা আপনাদের সবাই নিজের কাছেই রাখবেন। যখন কোথাও কোন প্রোপার্টি দেখে সব ঠিক হবে কেনার জন্য একমাত্র তখনই ঐ প্রোপার্টি কেনার সময় টাকা দেবেন।
🤜 তো, আপনাদের একটা পুঁজি রেডি হল। এবার, খোঁজ নিন কোন এলাকায় কি ধরণের ফিউচার ডেভেলপ প্ল্যান আছে। যেমনঃ কোন নির্দিষ্ট এলাকায় বড় কোন রাস্তা হবার প্ল্যান আছে কি না, নগর উন্নয়ন পরিকল্পনা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা সরকারী কোন প্রজেক্ট পরিকল্পনা আছে কিনা। উদাহরণ স্বরূপ, পূর্বাচলে আধুনিক ঢাকা হচ্ছে, তার আসে পাশে অনেক আবাসন কোম্পানি গড়ে উঠছে, একটা ৩০০ ফিট রাস্তার কাজ প্রায় শেষের দিকে, নতুন আরও একটি ৩০০ ফিট রাস্তার পরিকল্পনা চলছে, ১২০ ফিট রাস্তা হবে বেশ কয়েকটি, কাঞ্চন টু রূপসী বড় রাস্তার কাজ শুরু হয়েছে ইত্যাদি। থাকলে, ঐ সব পরিকল্পিত প্রকল্পের আসে পাশে এবার কম দামে বা সময়কালীন ন্যায্য দামেই আপনাদের বাজেটের মধ্যে জমি খুঁজুন। পেয়ে গেলে, কাগজপত্র ঠিকঠাক থাকলে দরদাম ঠিক করে রেজিস্ট্রির তারিখ নির্ধারণ করুন। আপনারা যতজন পার্টনার, সবার নামেই ঐ প্রোপার্টি রেজিস্ট্রি করুন এবং রেজিস্ট্রি করার সময়ই তখন সবাই একসাথে টাকা পরিশোধ করুন। ভুলেও কারো কথায় প্রলুব্ধ হয়ে আগেই সবাই টাকা কোন একজন বেক্তির নিকট জমা রাখতে যাবেন না। এতে একক বেক্তির মধ্যে প্রতারণার একটা লোভ ঢুকে যেতে পারে (বলছিনা সবাই খারাপ, তবে আমাদের সমাজে খারাপের সংখ্যাই বেশি)।
👉 কথা হচ্ছে, নিজ প্রফেশন বাদ দিয়ে এসব খোঁজ খবরের পেছনে সময় খরচ করা এবং সঠিক খবর বের করা, তারপর জমির খোঁজ খবর নেয়া, সেই জমি ভালো খারাপ এ বিষয়ে তথ্য যাচাই করা আসলেই খুব সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার। তবে, যারা যে বিষয়ে কাজ করে তাদের সেই কাজের দায়িত্ব দিলে ঝামেলা মিটে যায়। কিভাবে?? আপনাদের পছন্দের এলাকার যারা জমি নিয়ে কাজ করে তাদের মধ্য থেকে বিশ্বস্ত দুই তিন জন খুঁজে বের করে তাদের সাথে কথা বলুন এবং আপনাদের প্রয়োজনটা তাদের সাথে শেয়ার করুন। যদি ঢাকার আসে পাশে যেমন পূর্বাচল, রূপগঞ্জ, গাজীপুর বা এর আসে পাশে আপনাদের পছন্দের লোকেশন হয় তাহলে আমাদের Dhaka Housing টীমের সাথে কথা বলতে পারেন। এবং নিশ্চিন্তে 💯💯 আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেন। আপনাদের বাজেটের মধ্যে আমরা আপনাদের জমি বা প্রোপার্টি দেখাবো, পছন্দ হলে আমরাই কাগজপত্র ফুল চেক করে তারপর ঐ জমি আপনাদের নামেই রেজিস্ট্রি করে দেবার বেবস্থা করবো। এমনকি আমরা হিডেন কোন চার্জ ও নেই না সেটা জমির মালিকের সাথে আপনারা কথা বলেই বুজতে পারবেন। অবশেষে, সেই জমি সময়মত আবার আমরাই বিক্রির বেবস্থা করে দিতে পারবো; ক্রেতা খোঁজা নিয়েও আপনাদের ঝামেলায় পড়তে হবেনা।
💢 এবার আশা যাক, আপনারা কি ধরণের এবং কতটুকু জমি / প্রোপার্টি কিনবেন??
✅ কিছু এলাকা আছে যেখানে ইতিমধ্যে বেশ ঘনবসতি আছে পাশাপাশি কিছু শিল্প প্রতিষ্ঠান ও রয়েছে। মানে, ঐ এলাকায় জমি কিনে বাসা বাড়ি তৈরি করে দিলে সাথে সাথেই ভাড়া হয়ে যাবে। অর্থাৎ, নগদে মাসিক একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে খুব বেশি পরিমান জমি কেনার প্রয়োজন হয়না। ৮/১০ কাঠা বা তার একটু বেশি হলেই যথেষ্ট।
✅ কিছু এলাকা আছে যেখানে সরকারী বা বেসরকারি উন্নয়ন পরিকল্পনা আছে, খুব সাম্প্রতিককালে যেগুলোর কাজ শুরু হবার সম্ভাবনা ও আছে।
ঐ সব এলাকায় একচাপে একটু বড় জমি (২/৩+ বিঘা) কিনে রাখতে পারলে দেখা যায় ২/৩ বছরেই ঐ জমির দাম বেশ কয়েক গুন পরিমান বেড়ে যায়। এক্ষেত্রে এমন পরিমান জমি নেয়া ভালো যেটা কোন কোন কোম্পানি দেখলে তার ফ্যাক্টরি করার জন্য পছন্দ হয়ে যায় বা বাগানবাড়ী বা খামারবাড়ি করার উপযোগী হয়ে যায়। বাজেট কম হলে একটু ছোট জমিও রাখা যায়, সেটাও বিক্রির বেবস্থা আছে।
✅ আর, রাস্তার প্ল্যান জেনে আর আসে পাশে একটু বড় জমি কিনে প্রয়োজনে সেটাতে কিছু হালকা কাজ করে যেমন একটু মাটি ভরাট, একটা দেয়াল টানা, একটু শাখা রাস্তার বেবস্থা করে ঐ বড় জমিটাকে ভাগ ভাগ করে প্লট আকারেও বিক্রি করা যায়। এজন্য কোন আবাসন প্রকল্প হাতে নেয়া লাগেনা। এতে প্রফিট ও আলহামদুলিল্লাহ্ ভালো হয়।
🔶🔷 আপনাদের সাথে আমাদের গত কয়েক সপ্তাহের অভিজ্ঞতা শেয়ার করি। দুই তিন সপ্তাহ আগে, এক সচিব স্যার এর পিএস ফোন করে বললেন, রূপগঞ্জ এর ভিতরে পূর্বাচলের আশেপাশে স্যার কিছু জমি কিনবেন যেটা ৪/৫ বছর পর বিক্রি করা যাবে। আমরা ২/৩ দিন সময় নিয়ে স্যারকে ৪ টা জমির খোঁজ দিলাম। ৮৩ শতাংশ (নতুন পরিকল্পনাধিন ৩০০ ফিট রাস্তার কাছাকাছি), ২৩ শতাংশ (৩০ নং সেক্টরের একদম সাথে), ১৪ শতাংশ (বাড়ি সহ) এবং ১১৪ শতাংশ (এর আসে পাশে দুই তিন টা ফ্যাক্টরি কেনার জন্য জমি বাছাই করা আছে)। দুইদিন পর স্যার তার কাছের কয়েকজন সহ জমি দেখতে আসলেন এবং আলহামদুলিল্লাহ্ স্যার এর সব গুলো জমিই পছন্দ হয়েছে।
🔶🔷 সচিব স্যার আসার আগে, এক অবসরপ্রাপ্ত মেজর সাহেব (মেজর আনিস ভাই) ফোন করেছেন। তারা তিন বন্ধু মিলে কিছু প্রোপার্টি কিনবেন। কয়েকদিন সময় নিয়ে আমরা ৩ টি জমির ব্যাপারে কথা বলি। ১০ বিঘার ২ টি (গাজীপুর তো গাউছিয়া বাইপাস রোডের সাথে ১ টি এবং ১ টি টিলা) এবং ১ টি ৪৬ শতাংশ (পজিশন মেরিন সিটির আশেপাশে)। আলহামদুলিল্লাহ্, তারাও সব গুলো জমি পছন্দ করেন। এই মুহূর্তে ঐ জমি গুলোর কাগজপত্র চেকিং এর কাজ চলছে।
🔶🔶🔶 একটা কথা ভাই, জীবনে বড় হতে হলে এবং অনেক টাকা হালাল উপায়ে আয় করতে চাইলে বেবসার বিকল্প নাই। চাকুরী করে কখনো অনেক টাকা আয় করা যায় না। আর জমির বেবসার চাইতে ভালো এবং নির্ভরযোগ্য দ্বিতীয় কোন বেবসাও নাই। বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে রুপায়ন গ্রুপ, আমীন মোহাম্মদ গ্রুপ, ইউএস বাংলা এরা শুন্য থেকে বড় হয়েছে একমাত্র জমির বেবসা দিয়ে। আর, কোথাও জমি কিনে রাখলে কখনোই জমির দাম কমেনা।
👉👉তাই, একবার ভেবে দেখুন।
🤜 আপনাদের এ বিষয়ে যে কোন সাহায্য সহযোগিতার জন্য আমরা Dhaka Housing টীম আপনাদের পাশেই আছি। ধন্যবাদ সবাইকে।