MRS Builders Ltd.

Directions

MRS Builders Ltd. Build your dream home with MRS Builders LTD.

আমরা অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপা...
19/01/2025

আমরা অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপারে তখন আমাদের সেই সার্ভেয়ার বা আমিনের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। জমি পরিমাপের ব্যাসিক ধারণা পারে এই সমস্যা থেকে সমাধা

এ ছাড়া জমি পরিমাপ জানা থাকলে জমি কেনার সময় জমির পরিমাণ নিজেই মেপে বের করা যায়।

এই আর্টিকেলে জমি মাপার বিভিন্ন সূত্র এবং নিয়ম গুলো খুব সহজ করে বর্ণনা করা হয়েছে। সুত্র এবং নিয়ম গুলো জানা থাকলে আশা করি, জমি মাপার বিষয়টি আপনাদের কাছে খুবই স্বচ্ছ হয়ে উঠবে।

জমির মাপের সাথে সম্পৃক্ত বিভিন্ন এককঃ
১ শতাংশ = ১০০০ বর্গলিংক

১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গ ফুট

১ শতাংশ = ১৯৩.৬০ বর্গহাত

১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ

১ শতাংশ = ৪০.৪৭ বর্গ মিটার

জমি কেনার আগে আপনাকে যা যা জানতে হবে

বিভিন্ন পরিমানে জমির হিসাবঃ
১ শতক = ৪৩৫.৬০ বর্গফুট

১ শতক = ৪৮.৪০ বর্গগজ

১ শতক ৪০.৪৬ বর্গমিটার

১ শতক = ১৯৪.৬০ বর্গহাত

১ শতক ১০০০ বর্গলিংক

১ কাঠা = ১.৭৫ শতক (৩৫ এর মাপে)

১ কাঠা = ১.৬৫ শতক (৩৩ এর মাপে)

১ কাঠা = ১.৫০ শতক (৩০ এর মাপে)

১ একর = ৬০.৬০ কাঠা

১ একর = ৩.০৩ বিঘা

১ হেক্টর = ২.৪৭ একর

১ একর = ৪৩৫৬০ বর্গফুট

১ একর = ৪৮৪০ বর্গগজ

১ একর = ৪০৪৬ বর্গমিটার

১ একর = ১৯৪৬০ বর্গহাত

১ একর = ১০০০০০ বর্গলিংক।

উদাহরণঃ

একটি জমির দৈর্ঘ্য উত্তর আইল ৫০ ফুট, দক্ষিণ আইল ৫৪ ফুট, প্রস্থ পশ্চিম আইল ৩০ ফুট, ভিতরে এক অংশে ৩৪ ফুট, এক অংশে ৩৮ ফুট এবং পূর্ব আইল ৪০ ফুট জমিটির পরিমাণ কত ?

জমিটির দৈর্ঘ্য ৫০+৫৪ = ১০৪ (দুই দিকের দৈর্ঘ্য যোগ করা হলে) তাই ২ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় (১০৪ ভাগ ২) = ৫২ ফুট।


জমিটি প্রস্থে অসম হওয়ায় এর ২ দিকের বাউন্ডারীর প্রস্থ ছাড়াও ভিতরের দিকে অন্তত ২াট প্রস্থ পরিমাপ এবং তা গড় করে মূল প্রস্থ বের করা যায় ৩০+৪০+৩৪+৩৮ = ১৪২ (ফুট) এর গড় (১২৪ ভাগ ৪) ৩৫.৫ ফুট।


ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৫২ x ৩৫.৫ = ১৮৪৬ বর্গফুট (জমিটির ক্ষেত্রফল)

সূত্র মতে ৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ।

অতএব উপরের জমিটির পরিমাণ (১৮৪৬ ভাগ ৪৩৫.৬০) = ৪.২৪ শতাংশ।

পরচা, দাখিলনামা, জমাবন্দি, দাখিলা, দাগ নাম্বার, ছুটদাগ কি?

ক্ষেত্রফল আকৃতির জমির মাপঃ
প্রথমেই সুত্রগুলো জেনে নেয়া যাক-
ক্ষেত্রফল = বাহু X বাহু

কর্ন = ১ বাহু X ১.৪১৪

পরীসিমা= ১ বাহু X ৪

এখন যদি প্রশ্ন হয় একটি বর্গক্ষের বাহুগুলির দৈর্ঘ্য ১২০ লিংক করে হলে উহার ক্ষেত্রফল এবং জমির পরিমাণ বের কর।

তাহলে আমরা জেনেছি যে, ক্ষেত্রফল= বাহু X বাহু = ১২০ X ১২০= ১৪৪০০ বর্গলিংক (যদি ক্ষেত্রফলের একেকটি বাহু ১২০ লিংক হয়)।

এখন আমরা আগেই জেনেছি যে, ১ শতাংশ = ১০০০ বর্গ লিংক তাহলে জমির পরিমান,

১০০০ বর্গ লিংক = ১ শতাংশ

১ বর্গ লিংক = ১০০০ ভাগের ১ ভাগ

১৪৪০০০ বর্গ লিংকে কত হবে?

সুতরাং ১৪৪০০০ বর্গ লিংকে ১০০০ দিয়ে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে তার ফল অর্থাৎ ১৪.৪০ শতাংশ হবে।

জমি মাপের সহজ পদ্ধতি ও যন্ত্রপাতিঃ
গ্যান্টার জরিপঃ
ইংরেজ বিজ্ঞানী গ্যান্টার জরিপ কাজে ব্যবহৃত চেইন আবিস্কার করেন। তাই তার নামানুসারে এ চেইনের নামকরন করা হয়েছে “গ্যান্টর্র্স চেইন”। এ চেইনের দের্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট। এতে ১০০টি লিংক আছে। প্রতি লিংকের দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি এর দু মাথায় দুটো হাতল এবং দশম লিংক একটি করে “পেন্ডিল” বা পুলি আছে।

ইদানিং ফিতা/টেপ ব্যবহার করেও জমি পরিমাপ করা হয়। সার্ভেয়ার বা আমিন সব সময় পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নোক্ত হিসাব ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন।

হিসাবটি হলোঃ

১০০০ বর্গ লিংক (৩১.৬২x৩১.৬২ লিংক) ১ শতাংশ।

১৯৪.৬ বর্গ হাত (১৩.৯৫x১৩.৯৫ হাত) = ১ শতাংশ।

১০.০০০ বর্গ লিংক(১x১ চেইন) = ১০ শতাংশ।

৩৩.৩ শতাংশ কার্যত ৩৩ শতাংশ = ১ বিঘা। (ষ্টান্ডার্ড বিঘা)

১০০ শতাংশ বা ৪৮৪০ বর্গগজ = ১ একর।

৪৮৪০x৯ (৯ বর্গফুট = ১ বর্গ গজ বলে = ৪৩৫৬০ বর্গফুট।

৪৩৫৬০ ১০০ (১০০ শতাংশ ১ একর বলে)= ৪৩৫.৬ বর্গফুট।

অতএব ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট বা ৪০.৪৬ বর্গমিটার (প্রায়)

আমাদের দেশে কোথাও ৩৫ শতাংশে ১ বিঘা, কোথাও ৩৩ শতাংশে ১ বিঘা আবার ইদানিং ৩০ শতাংশে ১ বিঘা বলা হচ্ছে।

যদিও সরকারি বিঘা ৩৩ শতাংশেই করা হয়। অপরদিকে কাঠার পরিমাণ শতাংশের পরিমাণে স্থান বিশেষ পার্থক্য হলেও ২০ কাঠায় ১ বিঘার হিসেবে সর্বত্র প্রচলিত ও স্বীকৃত আছে।

ডায়াগনাল স্কেলঃ
ডায়াগনাল স্কেল একটি চার কোনা বিশিষ্ট তামা ব্রোঞ্জের তৈরি স্কেল। ইহার চার পাশে ১০ টি ঘর বা কক্ষ থাকে প্রতিটি ঘরের মান ১০০ লিংক। ১৬”=১ মাইল স্কেলে ইহা তৈরি করা হয়। এবং গান্টার চেইনের সাথে মিল আছে বলে একে গান্টার স্কেলও বলা হয়।

আভার অফসেটঃ
এটি একটি প্লাষ্টিকের তৈরি স্কেল এই স্কেলের সাথে গান্টার স্কেলের মিল আছে। ইহার দৈর্ঘ্য ২ ” এবং প্রস্ত .৫” (ইঞ্চি) এই স্কেলের সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব সহজে মাপা যায়। এটা ছাড়া অফনেট নেয়ার ক্ষেত্রে ইহা বিশেষ সুবিধাজনক। গুনে গুনে সংখ্যা হিসাব করা যায় বলে একে গুনিয়া বলা হয়।

ডিভাইডার বা কাটা কম্পাসঃ
ইহা একটি জ্যামিতিক কম্পাস। ইহার সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব নিয়ে ডাইগোনাল স্কেলে মাপ নেয়া যায় এবং দুরত্ব গুনিয়া গুনিয়া সংখ্যা বুঝা যায়।

জোনাল জরিপঃ
ভূমি সংস্কার কমিটির সিদ্ধান্ত মোতাবেক রিভিশনাল সেটেলমেন্ট পদ্ধতির পরিবর্তে ১৯৮৫-৮৬ অর্থ বছরে স্থায়ী পদ্ধতির জোনাল সেটেলমেন্ট আরম্ভ হয়। ১০ টি বৃহত্তর জেলায় জরিপ কাজ হয় এবং এ জরিপে সৃষ্ট খতিয়ানকে বাংলাদেল সার্ভে বা বি. এস. খতিয়ান বলে। কেউ আবার একে আর. এস. খতিয়ান বলে।দিয়ারা জরিপঃ দরিয়া শব্দ থেকে দিয়ারা শব্দের উদ্ভব। যে সকল এলাকায় নদী বা সাগরের কারনে জমির ভাঙ্গাগড়া বেশী হয় সে অঞ্চলে দিয়ারা জরিপ।
Collected
#সিভিলইঞ্জিনিয়ারিং #বিল্ডিং_কন্সট্রাকশন #কন্সট্রাকশন_টিপস #জমি

06/01/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

সাধারন ইট ও সিরামিক ইটঃ =====================ভালো মানের ইটের উপর বিল্ডিংয়ের স্থায়িত্ব নির্ভর করে। খারাপ ইট হলে নোনা পড়তে...
04/01/2025

সাধারন ইট ও সিরামিক ইটঃ
=====================
ভালো মানের ইটের উপর বিল্ডিংয়ের স্থায়িত্ব নির্ভর করে। খারাপ ইট হলে নোনা পড়তে পারে, সিমেন্ট খরচ বেশি হবে, তাছাড়া গাঁথুনিও দূর্বল হয়ে যাবে।

কনস্ট্রাকশনে দু ধরনের ইট ব্যবহার হয়।
১. সাধারণ ভাটায় তৈরি ইট বা বাংলা ইট।
২. মেশিনে তৈরি ইট বা সিরামিক ইট।

সাধারন ইট :
==========
♦প্রথম শ্রেণির ইট এর বৈশিষ্ট্য:
- ভালোভাবে পোড়ানো হয়;
- ইটের রঙ ও মাপ একই থাকে।
ব্যবহার: গাঁথুনির কাজে ব্যবহার করা হয়।

♦দ্বিতীয় শ্রেণির ইট এর বৈশিষ্ট্য:
- অপেক্ষাকৃত কম পোড়া, সাইজে ছোট-বড় হয়।
ব্যবহার: অস্থায়ী দেয়ালে অথবা বাড়ি তৈরিতে ব্যবহার করা যাবে।

♦ঝামা ইট বা পিকেট ইট এর বৈশিষ্ট্য:
- বেশি পুড়ে আকার-আকৃতি বিকৃত হয়ে যায়।
ব্যবহার:
- খোয়া তৈরিতে ব্যবহার করা হয়;
- ঝামা ইটের মাঝে অনেক সময় কালো ইট চলে আসে, এগুলো ঢালাইতে ব্যবহার করা উচিত নয়।

ইট ব্যবহারের সতর্কীকরণ নির্দেশিকা
============================
দীর্ঘস্থায়ী নির্মাণ কাজে সব সময় প্রথম শ্রেণীর ইট ব্যবহার করা উচিৎ। পাকা কাজে অথবা বাড়ির প্রাচীর নির্মাণ কাজে বা অস্থায়ী শেড তৈরির কাজে ২য় ও ৩য় শ্রেণীর ইট ব্যবহার করা যেতে পারে।

ফিল্ড বা সাইটে ইট পরীক্ষা
=====================
নিচের পরীক্ষাগুলোর সাহায্যে নির্মাণ স্থলে ভাল ইট শনাক্ত করা যেতে পারে। যেমন-

♦প্রথমে একটি ইট নিয়ে এর পিঠে বা তলাতে নখ দিয়ে আচড় দিয়ে হবে, যদি আচড় পড়ে তবে তা খারাপ ইট বলে বিবেচিত হবে, আর না পড়লে ভাল ইট।

♦একটি ইট নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে যদি ধাতব শব্দের সৃষ্টি হয় তবে ভাল ইট।

♦দুটো ইট হাতে নিয়ে T এর মত একটি অপরটির উপর ধরে ১ মিটার উপর থেকে সমান মাটিতে ফেলতে হবে, ভাল ইট হলে উপরের ইটটি ভাঙ্গবে ন্

বাংলাদেশে পি.ডব্লিউ.ডি সিডিউল অনুযায়ী ইটের সাইজ সাধারণত ৯ ১/২ ইঞ্চি X ৪ ১/২ ইঞ্চি X ২ ৩/৪ ইঞ্চি বা (২৩৮ মিমি X ৭০ মিমি) মাপের বাংলা ইট ব্যবহৃত হয়। আরও অনেক আকৃতির ইট আছে তবে এই আকৃতির ইট সবচেয়ে সুবিধা জনক মর্টারসহ উক্ত সাইজ হয় ১০ ইঞ্চি X ৫ ইঞ্চি X ৩ ইঞ্চি (২৫০ মিমি X ১২৫ মিমি X ৭৫ মিমি)।

♦ সিরামিক ইটঃ
=============
এটি অতি উন্নতমানের প্রথম শ্রেণীর ইটের অন্তর্ভূক্ত। এই প্রকার ইট মেশিনে তৈরি করা হয় বলে আকার ও আকৃতি সঠিক ভাবে বজায় রাখা সম্ভব হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্যাস অথবা বিদ্যুতের সাহায্যে পোড়ানোর ফলে এর রঙের সাম্যতা সর্বত্র বজায় থাকে। ফেয়ার ফেস ব্রিক ওয়ার্কে অর্থাৎ আস্তর করা হবে না এমন দেয়াল নির্মানে এই ইট ব্যবহার করা হয়। সিরামিক ইটে ৫৫% বালি, ৩০% অ্যালুমিনিয়াম, আয়রণ অক্সাইড, ৫% ম্যাগনেসিয়া ও ১% জৈব পদার্থ থাকতে পারে।

ব্রিক ওয়ার্ক করা সাধারণত সিরামিক ইট দিয়ে এবং এক্ষেত্রে অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করাতে হয়, (বিশেষ করে সিরামিক দিয়ে যারা আগে কাজ করেছে) না হলে ফেয়ার ফেসের সৌন্দর্য নষ্ট হবার সম্ভবনা থাকে।

♦সিরামিক ইট এর বৈশিষ্ট্য:
- মেশিনে তৈরি;
- সাইজ ঠিক থাকে;
- দেখতে সুন্দর এবং গুণগত মানে উন্নত।
ব্যবহার:
- গাঁথুনিতে ব্যবহার করা যায়;
- এক্সপোজড ব্রিক ওয়ালে সিরামিক ইট ব্যবহার করা হয়;
- সিরামিক ইটে ৩, ১০ বা ১৩ টি ছিদ্র থাকে, এর ভিতর রড দিলে দেয়াল মজবুত হয়

#ইট #কন্সট্রাকশন_টিপস #বাংলা_ইঞ্জিনিয়ারিং #রডের_হিসাব #সিভিল_ইঞ্জিনিয়ার_বাংলাদেশ #বিল্ডিং_কন্সট্রাকশন #কলাম_ডিজাইন #ইঞ্জিনিয়ারিং_টিপস #সিভিলইঞ্জিনিয়ারিং

"The Happiness Trap: Stop Struggling, Start Living" বই থেকে ৮টি মূল পাঠ।বইটি লিখেছেন: Russ Harris1. The pursuit of happi...
02/01/2025

"The Happiness Trap: Stop Struggling, Start Living" বই থেকে ৮টি মূল পাঠ।
বইটি লিখেছেন: Russ Harris

1. The pursuit of happiness is a trap (সুখের অনুসন্ধান একটি ফাঁদ):
লেখক বইয়ের শুরুতেই "হ্যাপিনেস ট্র্যাপ" ধারণাটি তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন কীভাবে আমাদের সংস্কৃতিতে ক্রমাগত ইতিবাচক থাকার আকাঙ্ক্ষা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। একটি স্মরণীয় উদাহরণ দিয়ে তিনি বলেন "মৃত ব্যক্তির লক্ষ্য" - যেমন, উদ্বেগ অনুভব না করা বা কখনও নেতিবাচক চিন্তা না করা, যা শুধুমাত্র মৃত ব্যক্তির ক্ষেত্রেই সম্ভব। এটি আমাদের অযৌক্তিক এবং ক্ষতিকারক প্রত্যাশাগুলো উপলব্ধি করায় সাহায্য করে।

2. Thoughts are not reality (চিন্তা বাস্তব নয়):
বইটি চিন্তার সঙ্গে দূরত্ব তৈরি করার কৌশল নিয়ে অনেক আলোচনা করে। "Leaves on a stream" (জলের উপর পাতা) চিত্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। এতে চিন্তাগুলোকে পানির উপর ভাসমান পাতা হিসেবে কল্পনা করতে বলা হয়। এটি আমার দুশ্চিন্তাপূর্ণ মুহূর্তে মনকে হালকা এবং শান্ত রাখতে সাহায্য করেছে।

3. Accepting emotions reduces their power (অনুভূতিগুলো মেনে নেওয়া তাদের শক্তি কমায়):
লেখক "expansion" ধারণাটি তুলে ধরেছেন, যা অনুভূতিগুলো এড়িয়ে না গিয়ে সেগুলো গ্রহণ করার একটি বিকল্প পদ্ধতি। কঠিন অনুভূতিগুলোকে শারীরিক বস্তুর মতো কল্পনা করার একটি অনুশীলন উল্লেখ করেছেন, যেখানে তাদের আকার, রং এবং টেক্সচার পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উদ্বেগের সময় এটি আমাকে অনুভূতিকে মেনে নিয়ে শান্ত থাকতে সাহায্য করেছে।

4. Values guide meaningful action (মূল্যবোধ অর্থবহ কাজকে পরিচালনা করে):
মূল্যবোধ স্পষ্ট করার অধ্যায়টি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। লেখক একটি বিস্তারিত মূল্যবোধের তালিকা দিয়ে পাঠকদের তাদের মূল নীতিগুলো চিহ্নিত করার জন্য অনুশীলন করান। তিনি দেখান, কীভাবে মূল্যবোধ লক্ষ্য থেকে আলাদা, কারণ মূল্যবোধ হচ্ছে চলমান দিকনির্দেশনা, যা অর্জনযোগ্য কোনো শেষ বিন্দু নয়।

5. Mindfulness connects us to the present (মাইন্ডফুলনেস আমাদের বর্তমানের সঙ্গে যুক্ত করে):
বইটিতে বেশ কিছু মাইন্ডফুলনেস কৌশল উল্লেখ করা হয়েছে। তবে "notice five things" অনুশীলনটি আমার কাছে সবচেয়ে কার্যকর লেগেছে। এটি পাঁচটি জিনিস দেখা, শোনা এবং অনুভব করার মাধ্যমে মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনার একটি সহজ পদ্ধতি।

6. Self-compassion fosters growth (নিজেকে ভালোবাসা উন্নতির পথ তৈরি করে):
নিজেকে ভালোবাসার এই ধারণাটি অত্যন্ত বাস্তবমুখী। লেখক "self-care kit" ধারণা তুলে ধরেছেন, যেখানে কঠিন মুহূর্তে ব্যবহারের জন্য কিছু সহায়ক বাক্য তৈরি করতে উৎসাহিত করেছেন। এটি আমাকে আত্মসমালোচনা থেকে সরে গিয়ে আত্মসমর্থনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

7. Committed action creates fulfillment (অঙ্গীকারবদ্ধ পদক্ষেপ পূর্ণতা আনে):
লেখক দেখিয়েছেন, কঠিন অনুভূতির মধ্যেও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। "willingness and action plan" নামে একটি কাঠামোগত পদ্ধতি উপস্থাপন করেছেন, যা লক্ষ্য নির্ধারণ এবং সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করতে সাহায্য করে। এটি আমাকে দীর্ঘদিন এড়িয়ে যাওয়া কাজগুলো সম্পন্ন করতে দারুণ সহায়ক হয়েছে।

8. Psychological flexibility builds resilience (মনস্তাত্ত্বিক নমনীয়তা স্থিতিশীলতা তৈরি করে):
বইটি ACT (Accept, Choose, Take Action) এর ছয়টি মূল প্রক্রিয়ার সমন্বয় দেখায়, যা মনস্তাত্ত্বিক নমনীয়তা গড়ে তোলে। "flexible mind" বনাম "rigid mind" এর উপমাটি আমার কাছে বিশেষভাবে প্রাসঙ্গিক লেগেছে, যা দেখিয়েছে, জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার সময় মানসিক নমনীয়তা কীভাবে স্থিতিশীলতা আনতে পারে।

যারা দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে এবং নিজের জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করতে চান, তাদের জন্য এই বইটি আদর্শ।

22/12/2024

আসসালামু আলাইকুম,
📣তামীরুল উম্মাহ মাদরাসার নিকটবর্তী, ইনসাফ হাউজিং -এ পাচ্ছেন আকর্ষণীয় মূল্যে কিছু সংখ্যক ফ্ল্যাটের ভূমির অংশ।

ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা খুঁজছেন? নান্দনিক আর্কিটেকচারাল ডিজাইন, অত্যাধুনিক সকল ফ্যাসিলিটিজ সহ আমাদের "MRS Rose Garden Tower " ভবনে এ পাচ্ছেন সুলভ মূল্যে মাত্র কিছু সংখ্যক ফ্ল্যাটের ভূমির অংশ।

🏠 প্রজেক্টের নাম: MRS Rose Garden Tower.
📌 লোকেশন: ইনসাফ গার্ডেন সিটি, দৌলতপুর, কোটবাড়ি রোড,কুমিল্লা।
✔️ ফ্ল্যাট সাইজ = 1340 বর্গফুট( common space সহ)
✅ ফ্ল্যাটের ভেতরের এরেঞ্জমেন্ট:
৩ বেডরুম | ৩ ওয়াশরুম | আলাদা লিভিং ড্রয়িং ও ডাইনিং | ৩ বারান্দা | কিচেন | ২ লিফট | সিড়ি ২ টা
বিল্ডিং টি ১০ তলা যার ১ম তলা পার্কিং। বাকি ৯ তলায় মোট ৫৪ ফ্ল্যাট হবে
আরও সুবিধা যা যা পাবেন
১.কাছেই তামীরুল উম্মাহ মাদরাসা ও মসজিদ
২.পশ্চিমে ২৫ ফুট ও দক্ষিণে ২৫ ফুট এবং উত্তরে ১৫ ফুট রাস্তা।
৩.ইন্টারকমে সু ব্যবস্থা আছে।
৪.মনোরম পরিবেশে বসবাস।
৫.সর্বাক্ষনিক সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী।
৬.নিজস্ব সাবস্টেশন ও লিফট, জেনারেটর ব্যবস্থা।
যোগাযোগ করুন ০১৭১১১৫৭৯৮৬ নম্বরে। হোয়াটসঅ্যাপ সহ
মোহাম্মদ মুজিবুর রহমান সরকার
অফিস:ইনসাফ টাওয়ার , ১মতলা,দৌলতপুর,কোটবাড়ি রোড,ইনসাফ গার্ডেন সিটি, কুমিল্লা।

19/12/2024

আসসালামু আলাইকুম,
📣তামীরুল উম্মাহ মাদরাসার নিকটবর্তী, ইনসাফ হাউজিং -এ পাচ্ছেন আকর্ষণীয় মূল্যে কিছু সংখ্যক ফ্ল্যাটের ভূমির অংশ।

ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা খুঁজছেন? নান্দনিক আর্কিটেকচারাল ডিজাইন, অত্যাধুনিক সকল ফ্যাসিলিটিজ সহ আমাদের "MRS Ruposhi Bangla Tower " ভবনে এ পাচ্ছেন সুলভ মূল্যে মাত্র কিছু সংখ্যক ফ্ল্যাটের ভূমির অংশ।

🏠 প্রজেক্টের নাম: MRS Ruposhi Bangla Tower.
📌 লোকেশন: ইনসাফ গার্ডেন সিটি, দৌলতপুর, কোটবাড়ি রোড,কুমিল্লা।
✔️ ফ্ল্যাট সাইজ = 1550 বর্গফুট( common space সহ)
✅ ফ্ল্যাটের ভেতরের এরেঞ্জমেন্ট:
৩ বেডরুম | ৩ ওয়াশরুম | আলাদা লিভিং ড্রয়িং ও ডাইনিং | ৩ বারান্দা | কিচেন | ২ লিফট | সিড়ি ২ টা |২ টি ওয়াল সোকেস
বিল্ডিং টি ১০ তলা যার ১ম তলা পার্কিং। বাকি ৯ তলায় মোট ৫৪ ফ্ল্যাট হবে
আরও সুবিধা যা যা পাবেন
১.কাছেই তামীরুল উম্মাহ মাদরাসা ও মসজিদ
২.পশ্চিমে ২৫ ফুট ও দক্ষিণে ২৫ ফুট এবং উত্তরে ১৫ ফুট রাস্তা।
৩.ইন্টারকমে সু ব্যবস্থা আছে।
৪.মনোরম পরিবেশে বসবাস।
৫.সর্বাক্ষনিক সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী।
৬.নিজস্ব সাবস্টেশন ও লিফট, জেনারেটর ব্যবস্থা।
যোগাযোগ করুন ০১৭১১১৫৭৯৮৬ নম্বরে। হোয়াটসঅ্যাপ সহ
মোহাম্মদ মুজিবুর রহমান সরকার
অফিস:ইনসাফ টাওয়ার , ১মতলা,দৌলতপুর,কোটবাড়ি রোড,ইনসাফ গার্ডেন সিটি, কুমিল্লা।

বিজয় তুমি আসবে জানি,মোদের জীবনে।স্বপ্নের কত কথা,গাঁথি জীবন-মরণে।সবাইকে এই বিজয়ের শুভেচ্ছা।
16/12/2024

বিজয় তুমি আসবে জানি,
মোদের জীবনে।
স্বপ্নের কত কথা,
গাঁথি জীবন-মরণে।
সবাইকে এই বিজয়ের শুভেচ্ছা।

তারা কি ফিরিবে আর কোনো সুপ্রভাতে?দেশের জন্য যারা দিয়েছে প্রাণ অকাতরে!বুদ্ধিজীবী দিবসে দেশের জন্য প্রাণ বিলিয়ে দেয়া সকল শ...
14/12/2024

তারা কি ফিরিবে আর কোনো সুপ্রভাতে?
দেশের জন্য যারা দিয়েছে প্রাণ অকাতরে!

বুদ্ধিজীবী দিবসে দেশের জন্য প্রাণ বিলিয়ে দেয়া সকল শহীদদের প্রতি রইলো শ্রদ্ধা।

ইকিগাই বইয়ের ১০ শিক্ষাহেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস্ক মিরালসের লেখা ‘ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু অ্যা লং অ্যান্ড হ্যাপি...
13/12/2024

ইকিগাই বইয়ের ১০ শিক্ষা

হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস্ক মিরালসের লেখা ‘ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু অ্যা লং অ্যান্ড হ্যাপি লাইফ’ বইটি ২০১৬ সালের এপ্রিলে জাপানে প্রথম প্রকাশিত হয়। বইটি সারা বিশ্বে বহু ভাষায় অনূদিত হয়েছে এবং মিলিয়ন কপি বিক্রি হয়েছে। জাপানিদের দীর্ঘজীবন এবং সুখের রহস্য নিয়ে লেখা এই বইটি আমাদের জীবনে সুখী ও অর্থপূর্ণ জীবনযাপন করতে সহায়ক হতে পারে। এ বইটির ১০টি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

আপনার ইকিগাই খুঁজুন

ইকিগাই হলো একটি জাপানি ধারণা, যা জীবনের উদ্দেশ্য এবং বেঁচে থাকার কারণকে বোঝায়। এটি চারটি বিষয়ের সমন্বয় যেমন: আপনি কী করতে ভালোবাসেন; আপনি কোন বিষয়ে দক্ষ; বিশ্বের জন্য কী প্রয়োজন; আপনি কিসের জন্য অর্থ পান। যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন এবং দক্ষ, সেগুলোকে গুরুত্ব দিন। ইকিগাই খুঁজে পেতে আবেগ ও প্রতিভার মধ্যে ভারসাম্য আনুন।

আপনার কাজ উপভোগ করুন

এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। আনন্দদায়ক কাজ করলে কাজের সফলতা পাওয়া যায়। কাজে ক্লান্তিও আসে না।

সাদামাটা জীবনযাপন করুন

অতিরিক্ত চাহিদা না রেখে সাদাসিধে জীবনযাপন করুন। এটি মানসিক প্রশান্তি আনে এবং অপ্রয়োজনীয় চাপ এড়াতে সাহায্য করে।

সক্রিয় থাকুন

দীর্ঘ ও সুস্থ জীবনের অন্যতম রহস্য হলো সক্রিয় থাকা। অলস বসে না থেকে নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন। এর মানে এই নয় যে আপনাকে পেশাদার ক্রীড়াবিদ হতে হবে। প্রতিদিন হাঁটাহাঁটি, শখের কাজ করা বা ছোটখাটো শরীরচর্চা করলেই বড় ফলাফল আসতে পারে। শরীর সক্রিয় থাকলে মনও সতেজ থাকে।

স্বাস্থ্যকর খাবার খান

আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্য ও সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে। স্বাস্থ্যকর খাবার খান। যেমন: ফল, শাকসবজি ও গোটা শস্য। প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। বইটিতে উল্লেখিত ‘হারা হাচি বু’ নামক পরিভাষার অর্থ হলো পেটের ৮০% পূর্ণ না হওয়া পর্যন্ত খাওয়া। মনোযোগ দিয়ে ধীরে ধীরে খাওয়া এবং প্রতিটি কামড়ের স্বাদ
উপভোগ করা।

পর্যাপ্ত ঘুমান

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। এটি কর্মদক্ষতা বাড়ায়, শরীর ও মনকে সতেজ রাখে। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়, ধৈর্য কমে এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

সম্পর্ক তৈরি করুন

মানুষ সামাজিক জীব। সুন্দর জীবনযাপনের জন্য অন্য

আসসালামু আলাইকুম 🔍 আপনি জানেন কি? ভূমিকম্পপ্রবণ এলাকায় নিরাপদ ও টেকসই ভবন নির্মাণের জন্য ভূমিকম্প প্রতিরোধী সয়েল টেস্ট ...
17/11/2024

আসসালামু আলাইকুম
🔍 আপনি জানেন কি?

ভূমিকম্পপ্রবণ এলাকায় নিরাপদ ও টেকসই ভবন নির্মাণের জন্য ভূমিকম্প প্রতিরোধী সয়েল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা মাটির বৈশিষ্ট্য নির্ধারণ করে যা ভবনের ভিত্তি স্থাপন এবং নকশা করার জন্য অপরিহার্য।

🛡️ ভূমিকম্প প্রতিরোধী সয়েল টেস্ট নিম্নলিখিত কারণে গুরুত্বপূর্ণ:

✅ জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ করে: ভবন ভেঙে পড়া রোধ করে যা মৃত্যু, আহত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

✅ অর্থ সাশ্রয় করে: ভবন ভেঙে পড়ার ঝুঁকি কমিয়ে ভবিষ্যতে মেরামত ও পুনর্নির্মাণের খরচ কমায়।

✅ বীমা প্রিমিয়াম কমায়: ভূমিকম্প প্রতিরোধী ভবনের জন্য বীমা প্রিমিয়াম কম হতে পারে।

✅ পরিবেশ রক্ষা করে: ভবন নির্মাণের জন্য কম মাটি খনন প্রয়োজন হয়, যা পরিবেশের উপর চাপ কমায়।

বাংলাদেশে, ভবন নির্মাণ বিধিমালা অনুসারে ভূমিকম্পপ্রবণ এলাকায় নির্মিত সকল ভবনের জন্য ভূমিকম্প প্রতিরোধী সয়েল টেস্ট বাধ্যতামূলক। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে বা ফ্ল্যাট কিনার পূর্বে আপনাকে অবশ্যই এই ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।

Address

Doulotpur, Insaf Garden City
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRS Builders Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby realtors & realty services