30/06/2026
দখল, দলিল, নাকি খতিয়ান?
একটি জমি, কিন্তু দাবিদার ৩জন,
#একজন দখলে আছে।
#একজনের দলিলে আছে।
#একজনের খতিয়ান নাম আছে।
এখন প্রশ্ন আদালত কাকে প্রকৃতি মালিক বলবে?
একটি বাস্তব কাহিনী দিয়ে শুরু করি, কুমিল্লা জেলা একটি মোজায় ৬শতাংশ একটি জমি ছিল।
CS Record এর মালিক ছিল- মো: আব্দুল মজিদ, মজিদের মৃত্যুর পর তার ওয়ারিশরা জমির ভুগদখল করতে থাকেন, পরবর্তীতে এক ওয়ারিশ গোপনে একটা দলিলের মাধ্যমে সম্পত্তিটা বিক্রি করে দেন "শামীমের কাছে, শামীম রেজিস্ট্রি করে নেন, কিন্তু তিনি কখনো জমি দখলে নেননাই,
অন্যদিকে মজিদের আরেক ছেলে দীর্ঘদিন ধরে জমিটা চাষাবাদ করতে থাকেন, স্থানীয়ভাবে সবাই জানতে পারে যে সে এটা ভুগকরতেছে।
আসলো নতুন "জরিপ" জরিপের সময় ভুল তথ্যের ভিত্তিতে Record এ আরেক জনের নাম উঠে গেল নাম হচ্ছে "সাহানাজ সিকদার"
এখন পরিস্থিতি কি হলো?
#দখলে আছে একজন
#দলিলে আছে আরেকজন
হয়েগেছে ৩য় পক্ষলোকের নামে সাহানাজ সিকদারের নামে।
বিরুদ্ধ গিয়েছে আদালতে।
এখন আদালত শুধু দখল দেখবে? না।
শুধু দলিল দেখবে? না। Record ও দেখবেনা।
আদালত একটি প্রশ্নের উত্তর খুঁজে যে মালিকানা কোথায় থেকে এসেছে?
অর্থাৎ Root Of Title মালিকানার মূল উৎসটা কি? আদালত সেদিকে ফোকাস করে,
এখন আদালত পাশাপাশি করবে মূল মালিকটা কে ছিলেন,
তারপর দেখবে মালিকানা কিভাবে এক ব্যাক্তিথেকে আরেক ব্যাক্তির কাছে পৌছিয়ে গেল,
বিক্রেতার আদো বিক্রি করার অধিকার ছিল কিনা, যে দলিলটা দেওয়া হলো সে দলিল বৈধ ছিল কিনা, উত্তরাধিকার সঠিক ছিল কিনা,
কোনো দান, হেবা, বা আদালতে কোনো Decree এটার উপর আছে কিনা,
এরপর আদালত Record দেখবে, কারণ Record একটা গুরুত্বপূর্ণ প্রমাণ Vital প্রমাণ, কিন্তু Record মালিকানা প্রমাণ গ্রহন করেনা,
আদালত দখল বিবেচনা করবে, কারণ দীর্ঘদিন বাস্তব পরিস্থিতি বুঝাতে দখলটা সাহায্য করে, কিন্তু দখল থাকলে মালিক হওয়া যায়না।
ধরেনিন
দলিলকরা ব্যাক্তি এমন এক ব্যাক্তির কাছ থেকে কিনেছেন যার বিক্রির অধিকারই ছিল না, তাহলে তার দলিল থাকা সত্বেও তার দাবিটা দূর্বল হয়ে যেতে পারে,
আবার Record কারী নাম যদি ভুলবশত জরিপে উঠে থাকে? তাহলে শুধু Record এর কারণে তিনি মালিক হয়ে যাবেন'না।
একি ভাবে দখলদার ব্যাক্তি যদি অবৈধ জমি দখল করে থাকে, তাহলে দীর্ঘদিন দখলে থাকলেও আদালত তাকে প্রকৃত মালিকানা ঘোষণা করবে না।
এই কারণেই আদালত সাধারণত (দলিল, উত্তরাধিকার, রেকর্ড, খাজনা,নামজারি, দখল এবং মালিকানার ধারাবাহিক ইতিহাসটা মিলিয়ে সবকিছু এক সাথে মিলিয়ে তারপর বিচার করেন।
মনে রাখবেন
দখল/দলিল/রেকর্ড/ মানে মালিকানা নয়।
প্রকৃত মালিক তিনি যিনি বৈধ ভাবে মালিকানা অর্জন করেছেন, এবং যারা মালিকানার ধারাবাহিকতা আইনগত ভাবে প্রমাণিত।
তাই জমি কিনার আগে শুধু খতিয়ান দেখে নয়, শুধু দলিল দেখে নয়, পুরো চেইন অফ টাইটালটা যাচাই করুন।
না হলে একদিন দেখা যাবে দখল একজন, দলিল আরেকজন, আর তৃতীয় জনের মানে রেকর্ড হয়েগেছে, আর মামলা চলবে বছরের পর বছর।
ধন্যবাদ।