16/08/2026
পল্লী বিদ্যুতের সেই পরিচিত ‘সুমন হোসাইন’, যিনি লোডশেডিং নিয়ে নিয়মিত সাধারণ মানুষকে তথ্য দিতেন এবং বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করতেন—জানা গেছে, তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাকে নাকি এটাও জানানো হয়েছে যে যেকোনো সময় তার চাকরির এখানেই ইতি টানা হতে পারে।
একবার চিন্তা করুন—লোডশেডিং নিয়ে জনগণকে তথ্য দেওয়া এবং বাস্তব পরিস্থিতি তুলে ধরাই কি এই মানুষটির অ*পরাধ ছিল?
এখন অনেকেই হয়তো বলবেন, চাকরির কিছু নিয়ম-কানুন থাকে, সেগুলো মেনে চলতে হয়। অবশ্যই নিয়ম রয়েছে এবং একজন কর্মচারীর তা মেনে চলা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে—সুমন এমন কী গোপন তথ্য প্রকাশ করেছেন, যার জন্য তার চাকরিই হু*মকির মুখে পড়তে হবে?
তিনি তো সাধারণ মানুষকে বিদ্যুতের পরিস্থিতি সম্পর্কে জানাতেন। কখন লোডশেডিং হতে পারে, বিদ্যুৎ নিয়ে মানুষের কী ধরনের সমস্যা হচ্ছে—এসব বিষয় নিয়েই কথা বলতেন। তার কথাগুলো যদি ভু*ল হয়ে থাকে, তাহলে সেই ভু*ল ধরিয়ে দেওয়া হোক। চাকরির নিয়ম ভঙ্গ করে থাকলে তাকে সতর্ক করা হোক এবং সংশোধনের সুযোগ দেওয়া হোক।
কিন্তু একজন মানুষের রুটি-রুজির ওপর আ*ঘাত করাই কি সমস্যার একমাত্র সমাধান?
তাই বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ—সুমন হোসাইনের কোনো ভু*লত্রুটি হয়ে থাকলে মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষমাসুন্দরভাবে বিবেচনা করুন। তাকে সংশোধনের সুযোগ দিয়ে আবার চাকরিতে যোগদানের ব্যবস্থা করুন।
একজন মানুষকে এভাবে পে*টে লা*থি দিয়ে তার জী*বিকা কেড়ে নেবেন না। সত্য কথা বলার কিংবা জনগণকে সচেতন করার মূল্য যেন চা*করি হারানো না হয়।