Press Television

Press Television Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Press Television, Sylhet City, Bangladesh, Sylhet.

কি চমৎকার বাটফারি,,মাননীয়  বানিজ্য মন্ত্রী কে বিতর্কিত করতে এই বাটফার পলাশ ও ছেছড়া  রহিম  ওরফে নাছির উদ্দীন রহিম  ও হেরো...
16/10/2026

কি চমৎকার বাটফারি,,মাননীয় বানিজ্য মন্ত্রী কে বিতর্কিত করতে এই বাটফার পলাশ ও ছেছড়া রহিম ওরফে নাছির উদ্দীন রহিম ও হেরোইন সুহেল উরফে যুবদল থেকে বহিষ্কৃত সুহেল

15/10/2026

দেশে ফিরলেন শাহজালাল মাজারের বড় খাদেম

15/10/2026
15/10/2026

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় সৈয়দ সারওয়ার রেজা।

জালালাবাদে সিরাজুলের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগসিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে নিষ...
06/10/2026

জালালাবাদে সিরাজুলের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক, মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, পশ্চিম কালারুকা ইসলামগঞ্জ এলাকার জমির আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৭) একসময় জালালাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীকে সংগঠিত করে বিভিন্ন ধরনের রাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজুল ইসলামের সঙ্গে তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী, সাবেক মেয়র ও স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল। বিশেষ করে সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগকারীরা দাবি করেন।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিগত বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোটকেন্দ্রের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিরাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন বলেও স্থানীয় কয়েকজনের অভিযোগ।

বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও সিরাজুল ইসলামের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চলছে—এমন অভিযোগও করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও মিছিলের মাধ্যমে সরকারবিরোধী কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পান।
স্থানীয়দের দাবি সিরাজুল ইসলামের নেতৃত্বে অবৈধ ছুরি চালান ব্যবসা, অবৈধভাবে বিদেশে মানুষ পাচার ও আওয়ামী লীগ সরকার আমলে তার নেতৃত্বে বিএনপির একাধিক নেতৃবৃন্দ কে গ্রেফতার করে জেল হাজারতে পেরন ।

19/09/2026

মাজার থেকে বকরি খোকন সিন্ডিকেট সরে গেলেই মাজার সুরক্ষা হবে
মাজারের সকল দানকে নিরাপদ রাখতে অর্শরক্ষিত রাখতে এখনই বকরি খোকনকে মাজার থেকে তাড়িয়ে দিতে হবে।

গোয়াইনঘাটে ‘মৎস্য কার্ড’ নিয়ে বড় অভিযোগ!অভিযোগের তির জসিম ও মাহবুব চাল-ডাল-সার দেওয়ার কথা বলে দিনমজুর-কৃষকদের ছবি ও জাতী...
07/09/2026

গোয়াইনঘাটে ‘মৎস্য কার্ড’ নিয়ে বড় অভিযোগ!
অভিযোগের তির জসিম ও মাহবুব

চাল-ডাল-সার দেওয়ার কথা বলে দিনমজুর-কৃষকদের ছবি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ—এরপর তাদের নামে মৎস্য কার্ড ও সমিতি গঠনের অভিযোগ!
গোয়াইনঘাট উপজেলায় সাধারণ খেটে-খাওয়া মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে ছবি ও আইডি কার্ডের তথ্য নেওয়া হয়। পরে তাদের অজান্তে মৎস্যজীবী হিসেবে কার্ড তৈরি করে সমিতি গঠন ও টেন্ডার নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, তাদের পরিবারের বহু প্রজন্মের কেউ মৎস্যজীবী নন। বিষয়টি জানার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে চাপ ও হুমকির অভিযোগ ওঠে।
পরবর্তীতে অভিযোগকারীরা গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, মৎস্য কর্মকর্তা বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়ার পর রিপোর্ট দেওয়ার উদ্যোগ নিলে রাজনৈতিক প্রভাবশালী কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে জসিম উদ্দিন ও মাহবুব চেয়ারম্যানের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে—ফোন করে রিপোর্ট না দেওয়ার জন্য চাপ ও হুমকি দেন।
এছাড়া জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার-এর বিরুদ্ধেও এসব কথিত ভুয়া মৎস্য কার্ড তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

সি়লেটে ট্রিপল মার্ডার: এজহারে নাম নেই আটক বাবুলের, অভিযোগের তীর এড.সিরাজুল ইসলামের দিকে...সিলেট রায়নগরে ট্রিপল মার্ডার...
31/08/2026

সি়লেটে ট্রিপল মার্ডার: এজহারে নাম নেই আটক বাবুলের, অভিযোগের তীর এড.সিরাজুল ইসলামের দিকে...

সিলেট রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা হয়েছে।নিহত আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা (৫৪) বাদী হয়ে এজাহার দাখিল করেছেন। পুলিশের সেনসেশন বাবুল মিয়ার নাম এজাহারে দেননি বাদী তবে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের তীর এডভোকেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে।।

নিচে এজাহারটি হুবহু তুলে ধরা হলো।

বরাবর
অফিসার ইনচার্জ
কোতোয়ালী মডেল থানা
এসএমপি, সিলেট।
বিষয় : অভিযোগ
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী সেলিনা সুলতানা (৫৪), পিতা-মৃত এম এ সাত্তার, মাতা-মৃত সুরাইয়া বেগম, সাং-বাসা নং-মিতালী-১১১ রায়নগর, রাজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, এনআইডি নং- ৩৩১৪৬১০৬১৩, জন্ম তারিখ-১৯/১১/১৯৭২ইং অদ্য ১৪/০৮/২০২৬ইং অত্র থানায় উপস্থিত হয়ে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি যুক্তরাজ্য প্রবাসী, গত ১৩/০৮/২০২৬ইং তারিখে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসি। ১৯৬৭ সালে আমি এবং আমার পিতা যৌথভাবে পুলিশ লাইন লুসাই গিজা সমিতি সিলেট এর নিকট থেকে রিকাবী বাজারের সরণপুর এলাকায় আনুমানিক ১২ শতক ভূমি লিজ নিয়ে সেথায় গৃহ নির্মাণ করে ভোগ দখলে থাকা অবস্থায় ২০০৬ সালে ইম্পালস বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম আমার এবং আমার পিতার লীকৃত ভূঁমি সহ পুলিশ লাইন লুসাই গিজা সমিতি সিলেট এর ৮০ শতক ভূঁমি ইম্পালস বিল্ডার্স লিমিটেড এর নামে ১৮৫২২/০৬নং সাফকবলা দলিল সৃষ্টি করে তদ্ অনুকূলে নামজারী করে মালিকানা দাবী করে আমাদেরকে উচ্ছেদের হুমকি দিলে আমার পিতা ২০১৬ সালে তাহার বিরুদ্ধে স্বত্ব ৬০/২০১৬নং মামলা দায়ের করলে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ অজ্ঞাত ব্যক্তিরা আমার পিতাকে প্রাণ নাশের হুমকি দিলে আমার পিতা তাহার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী করেন এবং উক্ত স্বত্ব মোকদ্দমাটি স্বত্ব- ২১১/২০২৩ নং নম্বরভুক্ত হয়ে মাননীয় যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতে বিচারাধীন আছে। এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিভিন্ন সময়ে আমাকে এবং আমার পিতাকে উক্ত মামলাটি প্রত্যাহারের জন্যে অব্যাহত ভাবে বারবার হুমকি দিতে থাকে সর্বশেষ সিরাজুল ইসলাম আমার পিতাকে হয়রানি করার জন্যে আমার পিতা, জনৈক মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি সিলেট এর বর্তমান চেয়ারম্যান জনাব জমিথাংগা লুসাই এবং আরো অন্যান্য লীজ গ্রহীতাদের বিরুদ্ধে ঢাকা ৫/১৭নং মামলা দায়ের করেন যাহা মাননীয় অতিরিক্ত জেলা জজ ৫ম আদালতে ঢাকা ৩/২০২৩ নম্বরভুক্ত হয়ে বিচারাধীন আছে। আগামী ১৯/০৮/২০২৬ইং তারিখে মাননীয় অতিরিক্ত জেলা জজ ৫ম আদালতে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম কর্তৃক ডায়রী উক্ত স্বত্ব-২১১/২০২৩নং মামলা থেকে উদ্ভূত ৭০/২০২৩নং সিভিল রিভিশন মোদ্দমার ধার্য তারিখ। এমতাবস্থায় বিগত ২৯/০১/২০২৫ইং তারিখে আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার এ্যাডভোকেট সিরাজুল ইসলাম আমিন হোসেন সহ আরো সহ অজ্ঞাত ব্যাক্তিদের নিয়ে আমার পিত্রালয়ে আসে স্বত্ব মামলাটি প্রত্যাহারের জন্যে হুমকি দিলে আমি এবং আমার পিতা উক্ত মামলাটি প্রত্যাহারের অস্বীকৃত জানালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং এ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলা সহ আমাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে আমি উক্ত বিষয়ে অত্র থানায় একটি সাধারণ ডায়রী করি। কিন্তু যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কারন উক্ত সাধারন ডায়রী বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করা সম্ভব হয় নাই। এর পরে বিগত ১৮/০৫/২০২৫ইং তারিখে আমার পিতা এবং জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ্যাডভোকেট সিরাজুল ইসলামের ডায়রী ঢাকা ০৩/২০২৩ নং মামলা পরিচালনা করার জন্যে সিলেট জেলা জজ কোর্টে উপস্থিত হলে দুপুর ১২.৫৫ ঘটিকায় সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূঁমির মালিকানা দাবী করিয়া আমার পিতা এম, এ সাত্তারকে তাহার কোম্পানির বিরুদ্ধে ডায়রী স্বত্ব ২১১/২০২৩ নং মামলা তুলে নেয়ার জন্যে হুমকি দেয়। আমার পিতা এম এ সাত্তার এবং জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম সিরাজুল ইসলামের দাবী প্রত্যাখ্যান করলে সিরাজুল ইসলাম হঠাৎ করে মুহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রাণে হত্যার উদ্দেশ্যে স্বজোরে মাথার পিছনে কিল ঘুসি মারতে মারতে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে দিলে আমার পিতা বাধা দিলে তাহাকে রজাজ কদম করলে উক্ত বিষয়ে মুহাম্মদ তৌহিদুল ইসলাম অত্র থানায় একটি অভিযোগ দায়ের করেন কিন্তু উক্ত অভিযোগ কোন প্রতিকার না পাওয়ায় বিগত ৬/৮/২০২৫ইং তারিখে মাননীয় ১ম আদালতে কোতোয়ালী সিআর ১০৫৭/২০২৫নং মামলা দায়ের করেন এবং উক্ত মামলাটি ডিবি সিলেটে তদন্তাধীন আছে এবং আমার পিতা আমার পক্ষে আমমোক্তার বাদী সিরাজুল ইসলামের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ কোতোয়ালী সিআর ৮১৫/২০২৪ নং মামলা দায়ের করেন এবং নিজের জন্যে কোতোয়ালী সিআর ১৩৬৪/২০২৩ নং মামলা দায়ের করেন এবং মামলাগুলো ডিবি সিলেট এ তদন্তাধীন আছে।
সর্বশেষ বিগত ২৮/০৭/২০২৬ইং তারিখে যুগ্ম জেলা জজ ২য় আদালতে পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমি সংক্রান্ত স্বত্ব ৭৩/২৩নং মোদ্দকমার শুনানী চলাকালীন সময়ে আমার পিতার নিয়োজিত আইনজীবীকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন এবং ৩০/০৭/২০২৬ইং তারিখে আমার পিতা এম,এ সাত্তার, এ্যাডভোকেট সিরাজুল ইসলামের ডায়রী টাকা ৩/২০২৩নং মামলা শুনানীর জন্যে জজ কোর্টে উপস্থিত হলে সিরাজুল ইসলাম আমার পিতাকে আবারোও মামলা প্রত্যাহারের জন্যে হুমকি প্রদান করেন। আমার পিতার স্বত্ব মামলা থেকে ১৮৫২২/০৬ সাফকবলা দলিলটি রক্ষা করার জন্যেই পূর্বপরিকল্পনা অনুযায়ী অত্যন্ত পেশাদার অজ্ঞাত ভাড়াটিয়া খুনীদের মাধ্যমে বিগত ১২/০৮/২০২৬ ইং তারিখে আনুমানিক সকাল ৯.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১নং বাসার ২য় তলায় নিজ বাস ভবনে আমার বৃদ্ধ পিতা এমএ সাত্তার মাতা সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যা করে বাসা থেকে মামলা ও ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র, জিডি কপি এবং দলিলাদি নিয়ে যায়। আমি যুক্তরাজ্য হতে বাংলাদেশে আসিয়া আমার পিতা মাতার দাফন কাফন কার্যক্রম শেষে আমার আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত অবস্থা বিবেচনায় এবং ন্যায় ও সুবিচারের বিচারের স্বার্থে বিগত ১২/০৮/২০২৬ইং তারিখে কোতোয়ালী মডেল থানাধীন রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নং বাসায় সংঘটিত অপরাধের সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ সকল অপরাধীদের সনাক্ত করে তাহাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং আমার বাসা হতে খোয়া যাওয়া কাগজপত্র এবং দলিলাদি উদ্ধারের জন্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে আপনার মর্জি হয়।
বিনীত
Selina Sultana
(সেলিনা সুলতানা)

Address

Sylhet City, Bangladesh
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Press Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share