MD Ratul

MD Ratul অতঃপর,প্রাণ পাখিটাও
একদিন দেহ থেকে উড়াল দেয়
কোন প্রকার নোটিশবিহীন।

29/10/2026

মানুষ আর
সময় দুটোই বৈচিত্র্যময়...
দুটোই পাল্টাতে সময় লাগে না! 😊

29/10/2026

ভোট চুরি ঠেকানোর হ্যাডম না থাকলে আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। দয়া করে বিএনপিকে গোটা দেশ ছেড়ে দিন। ওরাই চালাক সবকিছু। শুধু শুধু জনশক্তিদের কষ্টার্জিত টাকা নষ্ট করে নির্বাচন করার কোনো মানে হয় না।

ঠাকুরগাঁও উপনির্বাচনে আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে বিএনপি। ভোটার ভোট দিতে এসে দেখে–আগেই ভোট দেওয়া হয়ে গেছে। এর মানেটা কী ভাই! প্রিজাইডিং অফিসারদের কারও কারও কার্ডে ছবি নেই। এক সেন্টারে একযোগে আগেই সিল মেরে রাখা হয়েছে।

বিএনপিকে ধর্মের কথা শুনিয়ে লাভ নেই। চোরে না শোনে ধর্মের কাহিনী। ভিডিওসহ রেকর্ড দেখতে পাচ্ছে গোটা দেশ, তবুও এদের বট বাহিনী এসে কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করবে। মিয়া! প্রেসিডেন্টের ভাই এত জনপ্রিয় হলে ভোট চুরি করতে হইতেছে কেন?

আমাদের প্রশ্নটা অন্যখানে। এগারো দলীয় জোট জানে না–বিএনপি এমন নয়-ছয় করবে? তাহলে কেন্দ্র ঠেকানোর জন্য তাদের প্রস্তুতিটা কি? ওরা ভোট মেরে দিতে পারে এত মিডিয়ার সামনে, আপনারা ঠেকাইতে পারেন না? না পারলে নির্বাচন করতে আসার দরকারটা কী ছিল? ঠাকুরগাঁও বলে গেল–স্থানীয় নির্বাচনের কপালে কী পরিণতি অপেক্ষা করছে।

29/10/2026

মাগুরা-১, বগুড়া-৬, শেরপুর-৩;
আজ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

একই ধারার পুনরাবৃত্তি হলে বুঝতে হবে, ভোট আর গণতন্ত্র নিয়ে যা ইচ্ছা তা করার বিরুদ্ধে দাঁড়ানোর সময় হয়েছে।

জনগণ সব দেখে, সব মনে রাখে। সময়মতো জবাবও দেয়, ইনশাআল্লাহ।

28/10/2026

তাওয়াক্কুলের সৌন্দর্য হলো এই কথাটি বলতে শেখা: “হে আল্লাহ, আমার হৃদয় যা চায় তা এটাই, কিন্তু আমার জ্ঞানের চেয়ে আপনার জ্ঞান অনেক বেশি।” সমস্ত আশা নিয়ে দু‘আ করা, অথচ ফলাফলের ভার তাঁর ওপরই ছেড়ে দেওয়া—এটি এমন এক শিক্ষা, যা হৃদয় অশ্রু ঝরানোর মাধ্যমেই অর্জন করে।

28/10/2026

দুনিয়ায় আপনি হয়ত একটার পর একটা বিপদে পড়ছেন। দিশেহারা হচ্ছেন। কখনো মনে হচ্ছে পাপের ফল, কখনো মনে হচ্ছে পরীক্ষা। মানুষ হয়ত আপনাকে ভুল বুঝছে হয়তবা আপনি মানুষকে। একটা চাপা কষ্ট আর কান্না আটকে রাখার দীর্ঘশ্বাস আপনাকে ভারী করে তুলছে।তবে জেনে রাখুন, আপনার রব আপনায় ভালোবাসেন। 🖤

শত কষ্টে পতিত হয়ে, চোখ দিয়ে পানি আসলে বলুন, " হে আমার রব, তোমার প্রতিটি ফায়সালায় আমি সন্তুষ্ট, পৃথিবীর সবাই ছেড়ে যাক, সব দূরে চলে যাক, তুমি আমায় ছেড়ে দিও না। এই কষ্ট আর বিপদ আমার জান্নাতের উসিলা বানিয়ে দাও..."

28/10/2026

লা'শের প্রাণ নেই তবু মানুষ লা'শকে ভয় পায়,
অথচ পৃথিবীর সবচেয়ে ভ'য়ংকর প্রাণী কিন্তু মানুষই।🥹🖤

28/10/2026

হে অন্তর সমুহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন।

— তিরমিজীঃ ৩৫২২🥰

26/10/2026

ক্ষতি, ক্ষত, ক্ষয়..
আপনজনদের থেকেই হয়..।😅

সব হারানোর পরও যদি আল্লাহকে পাও, তবে তুমি আসলে কিছুই হারাওনি।🤍
25/10/2026

সব হারানোর পরও যদি আল্লাহকে পাও, তবে তুমি আসলে কিছুই হারাওনি।🤍

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন---------------------------------------বালিপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার মো. নাসি...
24/10/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
---------------------------------------
বালিপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার মো. নাসির খান খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারীর পর থেকে ১৩ দিন যাবৎ ICU তে লাইফ সার্পোটে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যা ৬:৪৫টায় তিনি দুনিয়ার সফর সমাপ্ত করে মহান আল্লাহর জিম্মায় চলে গেছেন।

আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

Address

Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Ratul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category