18/11/2026
‼️‼️ বিশেষ সতর্কবার্তা ‼️‼️
Three of Us
আমরা বারবার বলেছি, আমাদের পেজটি একটি কাস্টমাইজড পেজ। আমাদের পেজে ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়ার পর অর্ডার কনফার্ম করা হয়।
কারণ, আমরা প্রতিটি ব্লাউজ আপুদের বডির মাপ অনুযায়ী তৈরি করে থাকি।
আপনার ইচ্ছা হলো অর্ডার দিলেন, আবার ইচ্ছা হলে ক্যানসেল করে দিলেন। কিন্তু আপনার অর্ডার অনুযায়ী তৈরি করা ব্লাউজটি এরপর কে পরবে? এর দায়ভার কে নেবে?
মূলত আপনি যেন ১০০% নিশ্চিত হয়েই শাড়ি ও রেডি ব্লাউজটি নিতে চান, সে কারণেই আমরা ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে অর্ডার কনফার্ম করি।
মনে রাখবেন, ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়ার পর অর্ডার ক্যানসেল করলে সেই টাকা ফেরত দেওয়া হয় না। এটি কোনো কাস্টমাইজড পেজের নিয়ম নয় যে, অর্ডার ক্যানসেল করলেই অগ্রিম ডেলিভারি চার্জ ফেরত দিতে হবে।
❌❌ কিছু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি: অযথা পেজে নক দিয়ে ব্যক্তিগত প্রশ্ন করবেন না। 🙏
সবার সহযোগিতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।