18/11/2026
স্পন্সরশিপ আহ্বান
আসসালামু আলাইকুম
স্বপ্নবাজ উদ্যোক্তার বাংলাদেশ – গাজীপুর টিমের উদ্যোগে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি ছোট পরিসরের প্রতিষ্ঠা সম্মেলন।
আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হলো গাজীপুরের নতুন ব্যবসায়ি ও স্বপ্নবাজ উদ্যোক্তাদের একত্রিত করা, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি করা, ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা এবং উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানো ইত্যাদি।
আমাদের এবারের আয়োজনে ৫০ জন উদ্যোক্তাদের নিয়ে হবে ইনশাআল্লাহ
এই আয়োজন সফল করতে আমরা আন্তরিকভাবে স্পন্সর ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।
স্পন্সরশিপের খাতসমূহ:
১. প্রধান স্পন্সর ১৫ হাজার টাকা
সুবিধা - সাথে একজন মেহমান নিতে পারবে এবং সম্মেলনে একটি স্টল দিতে পারবে
২. টি-শার্ট স্পন্সর ১২ হাজার ৫০০ টাকা
সুবিধা - সাথে একজন মেহমান নিতে পারবে এবং সম্মেলনে একটি স্টল দিতে পারবে
৩. ভেন্যু স্পনসর ৮ হাজার টাকা
সুবিধা - সাথে একজন মেহমান নিতে পারবে
৪. ক্রেস্ট স্পন্সর ৭ হাজার টাকা
সুবিধা - সাথে একজন মেহমান নিতে পারবে
৬.ব্যাগ + ব্যানার স্পন্সর ৩ হাজার
সুবিধা- রেজিস্ট্রেশন ফ্রী
৬. আইডি কার্ড স্পন্সর ২ হাজার টাকা
সুবিধা - নিজের খরচে একটি ছোট ব্যানার বানিয়ে টানাতে পারবে।
৭. উপহার স্পন্সর
সুবিধা - নিজের করেছে একটি ছোট ব্যানার বানিয়ে টানাতে পারবে ।
আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার নাম ও লোগো আমাদের অনুষ্ঠানের ব্যানার, টি-শার্ট, আইডি কার্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় যুক্ত করার সুযোগ থাকবে (স্পন্সরশিপের ধরন অনুযায়ী)।
আমরা বিশ্বাস করি, আপনার সহযোগিতা আমাদের এই নতুন উদ্যোক্তাদের উদ্যোগকে আরও সুন্দর ও সফল করে তুলবে।
আসুন, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করি।
আয়োজক কমিটি
স্বপ্নবাজ উদ্যোক্তার বাংলাদেশ – গাজীপুর টিম
তারিখ- ৩০ শে নভেম্বর রোজ সোমবার ২০২৬