22/10/2026
ক্যান্সারের সাথে এক বছরের তীব্র লড়াই, অসহায় এক মায়ের করুণ আকুতি.💔😭
ছবিতে থাকা এই মিষ্টি মেয়েটির নাম আঁখি। গত ১ বছর ধরে এই অবুঝ শিশুটি আমাদের ‘কিডস ক্যান্সার কেয়ার হোম’-এ থেকে পিজি হাসপাতালে ক্যান্সারের মতো এক মরণব্যাধির চিকিৎসা নিচ্ছে।
ওর জীবনটা এখন আর ১০টা স্বাভাবিক শিশুর মতো নয়। কয়েক দিন পর পরই তাকে চার-পাঁচ দিন কিংবা আট-দশ দিনের জন্য হোমে এসে থাকতে হয়, সইতে হয় কেমোথেরাপি আর সুঁইয়ের তীব্র যন্ত্রণা।
বাস্তবতা কতটা কঠিন ও নির্মম, তা আঁখির মায়ের চোখের জলের দিকে তাকালেই বোঝা যায়। এই বিশাল ঢাকা শহরে তাদের মাথা গোঁজার মতো কোনো জায়গা নেই, নেই কোনো আত্মীয়-স্বজন। অচেনা এই শহরে অসুস্থ সন্তানকে নিয়ে কোথায় যাবেন, কীভাবে চিকিৎসার খরচ চালাবেন—তা বুঝতে না পেরে একবুক কান্না আর দিশেহারা হয়ে তারা আমাদের ঠিকানায় আশ্রয় নেন।
ছোট্ট একটা শরীর কতটুকুই বা কষ্ট সহ্য করতে পারে? কেমোথেরাপির ব্যথায় যখন আঁখি ছটফট করে, তখন মায়ের বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। এই অসহায় মায়ের এখন আর সবার কাছে দোআ চাওয়া ছাড়া কোনো উপায় নেই।
আসুন, আমরা সবাই মিলে আঁখির জন্য মন থেকে দোআ ও প্রার্থনা করি। মহান আল্লাহ যেন এই নিষ্পাপ শিশুটিকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার মায়ের বুকটা খালি হওয়া থেকে রক্ষা করেন। 🤲