16/10/2026
একদিন তুমি বলবা, ইশ..মানুষটা যখন আমার ছিল, তখন যদি তার ভালোবাসার মূল্য বুঝতাম..!
যে মানুষটা তোমার একটু ভালো থাকার জন্য নিজের হাজারটা কষ্ট আড়াল করে রাখত, যে মানুষটা তোমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের চোখের জল লুকিয়ে হাসতে শিখেছিল, যে মানুষটা তোমার একটু কথা শোনার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত, একদিন হয়তো সেই মানুষটার অভাবটাই তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে...!?
সেদিন তোমার চারপাশে অনেক মানুষ থাকবে, কথা বলার মতো অনেকেই থাকবে, কিন্তু তোমার নীরবতার ভাষা বোঝার মতো মানুষটা হয়তো আর থাকবে না, তোমার অভিমান ভাঙানোর জন্য কেউ হয়তো আর বারবার ছুটে আসবে না, তোমার রাগের আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার চেষ্টা করবে না, তখন বুঝবে.. সবাই ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু সবাই তোমার খারাপ সময়েও তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে পারে না...
হয়তো কোনো এক নিঃশব্দ রাতে পুরোনো স্মৃতিগুলো তোমাকে ঘিরে ধরবে, মনে পড়বে, একটা মানুষ ছিল, যে তোমার সামান্য অবহেলাতেও কষ্ট পেত, অথচ তোমাকে কষ্ট দেওয়ার কথা কখনো ভাবত না, যে তোমার হাজারটা ভুল ক্ষমা করে দিয়েছে, বারবার ভেঙে পড়েও তোমার কাছেই ফিরে এসেছে, যে মানুষটা নিজের আত্মসম্মান ভুলে তোমাকে আঁকড়ে ধরেছিল, শুধু তোমাকে হারানোর ভয়ে..!?
অথচ তুমি সেই মানুষটার ভালোবাসাকে অবহেলা ভেবেছো, তার অপেক্ষাকে দুর্বলতা ভেবেছো, তার বারবার ফিরে আসাকে স্বাভাবিক মনে করেছো, কখনো ভাবোনি, যে মানুষটা আজ তোমাকে ছাড়া থাকতে পারে না, একদিন সে-ও হয়তো তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে..!
সবচেয়ে বেশি আফসোস সেদিন হবে, যেদিন তুমি তাকে ফিরে পেতে চাইবে, অথচ সে আর তোমার কাছে ফিরে আসতে চাইবে না, তুমি হয়তো তখন তাকে ভালোবাসবে, কিন্তু তার হৃদয়ে তোমার জন্য যে জায়গাটা একসময় ছিল, সেখানে হয়তো জমে থাকবে অসংখ্য অভিমান, অবহেলা আর হারিয়ে যাওয়া বিশ্বাসের স্মৃতি..!
তখন আর চাইলেই আগের মতো করে তাকে পাবে না, কারণ মানুষটা হয়তো তোমাকে ভুলে যাবে না, কিন্তু তোমার কাছে ফিরে এসে আবারও ভেঙে পড়ার সাহসটুকু হারিয়ে ফেলবে..!
আর তুমি নীরবে নিজের মনকে প্রশ্ন করবে-যে মানুষটা আমাকে এতটা ভালোবাসত, তাকে আমি কেন বুঝতে পারলাম না.....
কেন তার চোখের জল দেখেও থামিনি....
কেন তার ভালোবাসার মূল্য বুঝলাম না...
যখন সে আমারই ছিল..!?
মনে রেখো, প্রিয় মানুষকে হারানোর কষ্টের চেয়েও ভয়ংকর হলো তাকে নিজের অবহেলায় হারিয়ে ফেলার পর বুঝতে পারা, সে আসলে কতটা আপন ছিল...!?
লেখা: Sohag Islam Joy