06/11/2026
গিটহাবের ০.১% -এ বাংলাদেশ, বিইউপির রাইয়ান বিন সারওয়ার
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জগতে যদি কয়েকটা টুলের কথা ভাবা হয়, তবে গিট খুব সম্ভবত প্রথম স্থানেই থাকবে। বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রি গিট ও গিটহাব ছাড়া কল্পনাই করা যায় না।
মাইক্রোসফটের গিটহাবকে কিনে নেওয়ার পরে প্রায় প্রতিটি দেশেই তাদের এডুকেশনাল প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামগুলো যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন আরও সহজে তাদের সার্ভিসগুলো বুঝতে পারে, ব্যবহার করতে পারে; সেই লক্ষ্যেই ক্যাম্পাস অ্যাম্বাসেডরও নিয়োগ দেয় তারা।
গিটহাবের Campus Expert প্রোগ্রাম হলো তেমনই একটি প্রোগ্রাম, যার উদ্দেশ্য ক্যাম্পাসে টেকনিক্যাল কমিউনিটি গড়ে তোলা, হ্যাকাথন, ওয়ার্কশপ ও মিটআপের আয়োজন করা। গিটহাবের তথ্য অনুযায়ী, Campus Experts are student leaders that strive to build diverse and inclusive spaces to learn skills, share their experiences, and build projects together। এই প্রোগ্রাম অত্যন্ত প্রতিযোগিতামূলক— একেকটি সাইকেলে ৭০০০ এর বেশি আবেদন থেকে মাত্র ৮০ জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। কোথাও কোথাও এই হার ১% এরও কম।
এই অত্যন্ত সিলেক্টিভ প্রোগ্রামে সারাবিশ্বজুড়ে মাত্র ০.১% মানুষকে সিলেক্ট করা হয় বলে পরিচিতি রয়েছে। বিইউপির রাইয়ান বিন সারওয়ার হলো সেই ০.১% সিলেক্টেড মানুষের মধ্যে একজন, যিনি একইসাথে বাংলাদেশের একমাত্র ক্যাম্পাস এক্সপার্ট হিসেবে পরিচিত।
রাইয়ান বর্তমানে আমেরিকায় তার পিএইচডি করছেন। পিএইচডির পাশাপাশি একইসাথে মাস্টার্সও করছেন University of Tennessee, Knoxville-এ, যেখানে শিক্ষাক্ষেত্রে এআই ও হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন নিয়ে গবেষণা করছেন তিনি। তাঁর গবেষণার মূল ফোকাস Responsible AI with Human-Centered Evaluation এবং Human-AI Collaborative Analysis।
গিটহাব ক্যাম্পাস এক্সপার্ট হিসেবে তিনি বিইউপিতে টেকনিক্যাল কমিউনিটি গড়ে তোলা, ওপেন সোর্সে অবদান রাখা এবং নতুন শিক্ষার্থীদের গিট ও গিটহাব শেখানোর কাজ করেছেন। প্রোগ্রামের ছয় সপ্তাহের প্রশিক্ষণে কমিউনিটি অ্যানালাইসিস, ওয়ার্কশপ ডিজাইন, পাবলিক স্পিকিং ও লিডারশিপের মতো দক্ষতা শেখানো হয়, যা তিনি ক্যাম্পাসে কাজে লাগিয়েছেন।
এসব কমিউনিটি কাজ কেন করা উচিত তা প্রমাণ করে দিলেন রাইয়ান। তাঁর এই কাজ, কাজের আগ্রহ তাঁকে নিয়ে গিয়েছে সিলিকন ভ্যালিতে, যেখানে গিটহাবের COO এর সাথে কথা বলেছেন, নিজের আইডিয়া শেয়ার করেছেন। বিইউপি থেকে সিলিকন ভ্যালি— এই যাত্রা প্রমাণ করে, ক্যাম্পাসে বসে কমিউনিটি নিয়ে কাজ করলেও বৈশ্বিক মঞ্চে পৌঁছানো সম্ভব।
সূত্র:
GitHub Docs - About GitHub Campus Experts
GitHub Education - Campus Experts Applications Data
Disclaimer: এই প্রতিবেদনটি গিটহাব এডুকেশন ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।