Daudkandi Property

Call

Daudkandi Property Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daudkandi Property, Real Estate, Daudkandi Old Road, Daudkandi.

🎉 আলহামদুলিল্লাহ! 🏡 **SOLD OUT**দাউদকান্দি প্রজেক্টের ২য় তলার ১টি ফ্ল্যাট বিক্রয় সম্পন্ন হয়েছে।🤝 আমাদের ওপর আস্থা রাখ...
21/10/2026

🎉 আলহামদুলিল্লাহ! 🏡 **SOLD OUT**

দাউদকান্দি প্রজেক্টের ২য় তলার ১টি ফ্ল্যাট বিক্রয় সম্পন্ন হয়েছে।

🤝 আমাদের ওপর আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ।

#দাউদকান্দি

🏡 **দাউদকান্দিতে জরুরি ভিত্তিতে ফ্ল্যাট বিক্রয়!** 🏡আপনার স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না! ...
21/10/2026

🏡 **দাউদকান্দিতে জরুরি ভিত্তিতে ফ্ল্যাট বিক্রয়!** 🏡

আপনার স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না! 🏢✨

📍 **লোকেশন:** দাউদকান্দি
📐 **আয়তন:** ১০০০+ স্কয়ার ফিট
🏠 **ফ্ল্যাটের বিবরণ:**
✅ ৩টি বেডরুম
✅ ৩টি ওয়াশরুম
✅ ২টি বারান্দা
✅ ১টি বড় কিচেন
✅ ডাইনিং ও ড্রয়িং রুম
🏢 নতুন ৪ তলা ভবনের ২য় তলায় B নম্বর ফ্ল্যাট।

🔑 **সরাসরি এসে ফ্ল্যাট দেখে যাওয়ার সুযোগ রয়েছে।**

নিজের পছন্দের ফ্ল্যাটটি দেখতে এবং বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।

📞 **মোবাইল: 01634934533**

আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এখানেই! ❤️🏡

#ফ্ল্যাট_বিক্রয় #দাউদকান্দি #জরুরি_ফ্ল্যাট_বিক্রয় #রিয়েল_এস্টেট #আপনার_স্বপ্নের_বাড়ি

আগ্রহীরা অতি দ্রুত যোগাযোগ করুন।
21/10/2026

আগ্রহীরা অতি দ্রুত যোগাযোগ করুন।

02/07/2026

ফ্ল্যাট কেনার পূর্বে ৫টি বিষয় অবশ্যই যাচাই করুন:

ফ্ল্যাট কেনা জীবনের বড় একটি বিনিয়োগ। তাই শুধু লোকেশন বা সুন্দর ডিজাইন দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।

১। জমির কাগজপত্র যাচাই করুন
জমির দলিল, খতিয়ান, নামজারি, দাখিলা এবং মালিকানা সঠিক আছে কিনা দেখে নিন।

২। RAJUK/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন দেখুন
ভবনের নকশা অনুমোদিত কিনা, কত তলা অনুমোদন আছে এবং নির্মাণ অনুমোদন বৈধ কিনা নিশ্চিত করুন।

৩। ডেভেলপার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন
কোম্পানির পূর্বের প্রজেক্ট, হ্যান্ডওভার রেকর্ড, অফিস ঠিকানা এবং চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করুন।

৪। ফ্ল্যাটের সাইজ ও কমন এরিয়া বুঝে নিন
বিক্রিত সাইজ, কার্পেট এরিয়া, কমন স্পেস, পার্কিং, ইউটিলিটি সুবিধা—সব পরিষ্কারভাবে জেনে নিন।

৫। চুক্তিপত্র ভালোভাবে পড়ুন
হ্যান্ডওভার টাইম, পেমেন্ট শিডিউল, বিলম্বের শর্ত, রেজিস্ট্রেশন খরচ ও অন্যান্য চার্জ লিখিতভাবে নিশ্চিত করুন।

মনে রাখবেন, ফ্ল্যাট কেনার আগে যাচাই করলে ভবিষ্যতের বড় ঝামেলা থেকে বাঁচা যায়।

সঠিক যাচাই, নিরাপদ বিনিয়োগ।

13/11/2025
02/06/2025

👉 জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন।
জমি জমা বিষয়ের যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন:
মোবাইল নং:
01718186072
এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
উকিল বাড়ি ৩ তলা চেম্বার।
কোর্ট টাইমে কেউ ফোন করবেন না। জরুরী প্রয়োজনে হটসআপ এ মেসেজ দিয়ে রাখবেন।

অনলাইনে কেউ কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না ধন্যবাদ।

26/05/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।
#জীবন_চক্র

Sold out,💥
24/04/2025

Sold out,💥

24/04/2025

আসসালামু আলাইকুম
দাউদকান্দির মধ্যে জমি ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয়ের জন্য
এই পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

Address

Daudkandi Old Road
Daudkandi

Telephone

+8801634934558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daudkandi Property posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category