Nur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur, Real Estate, Chittagong.

স্মার্ট তাসবিহ কাউন্টার ও ইসলামিক প্রোডাক্ট
🕌 যিকির হোক সহজ, সুন্দর ও নিয়মিত

📿 ডিজিটাল তাসবিহ কাউন্টার– দৈনন্দিন আমলের সঙ্গী
🤍 সিম্পল • এলিগ্যান্ট • প্রয়োজনীয় ইসলামিক সামগ্রী
🌙 যেখানেই থাকুন, আল্লাহর স্মরণে থাকুন

📩 অর্ডার ও বিস্তারিত জানতে ইনবক্স

সুন্দর একটা কালার!!🌼(real colour টা বুঝা যাচ্ছে না।)
29/08/2026

সুন্দর একটা কালার!!🌼

(real colour টা বুঝা যাচ্ছে না।)

আসসালামু আলাইকুম 🌼আপনাদের জন্য আবার তাসবিহ কাউন্টার স্টক করেছি আলহামদুলিল্লাহ। যাদের লাগবে ঝটপট অর্ডার করে নিন।
26/08/2026

আসসালামু আলাইকুম 🌼

আপনাদের জন্য আবার তাসবিহ কাউন্টার স্টক করেছি আলহামদুলিল্লাহ।
যাদের লাগবে ঝটপট অর্ডার করে নিন।




08/08/2026

কোনো শর্ত নেই, কোনো ফি নেই- শুধু আল্লাহর জন্য একটু বেশি ইস্তেগফার করার ছোট্ট একটা প্রতিযোগিতা

আমি ভাবছিলাম, আমাদের এই ছোট্ট Nur পরিবারে এমন কিছু করা যায় কি না, যেটা শুধু একটা গিভঅ্যাওয়ে হবে নাবরং আমাদের সবার জন্য একটা সুন্দর আমলের কারণ হবে।

তাই এবার Nur-এর পক্ষ থেকে শুরু করছি “ইস্তেগফার চ্যালেঞ্জ”

এখানে কোনো শর্ত নেই।
কোনো পণ্য কেনার প্রয়োজন নেই, কোনো টাকা লাগবে না।
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি “আস্তাগফিরুল্লাহ” পড়ার চেষ্টা করব আমরা।

📿 নিজের মতো করে ইস্তেগফার পড়ুন-
হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, গাড়িতে বসে, ঘুমানোর আগে…
যত বেশি পড়তে পারবেন, ততই সুন্দর হবে আপনার দিনটি ইনশাআল্লাহ। 🤍

এই চ্যালেঞ্জের উদ্দেশ্য জেতা নয়, বরং ইস্তেগফারকে আমাদের প্রতিদিনের জীবনের একটি অভ্যাস বানানো।

আর হ্যাঁ, যারা সবচেয়ে বেশি ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন, তাদের মধ্য থেকে Nur-এর পক্ষ থেকে থাকবে সুন্দর একটি উপহার। 🎁

হয়তো এই ছোট্ট চ্যালেঞ্জটাই কারো জীবনে নিয়মিত ইস্তেগফারের অভ্যাস তৈরি করে দেবে।
এর চেয়ে সুন্দর জয় আর কী হতে পারে?

🌙 চলুন, আল্লাহর জন্য শুরু করি।
আস্তাগফিরুল্লাহ 🤍

নুর পেইজের পক্ষ থেকে একটা ছোট্ট প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। আপনারা আগ্রহী হলে আয়োজন করবো ইন শা আল্লাহ।  ( প্রতিযোগিত...
08/08/2026

নুর পেইজের পক্ষ থেকে একটা ছোট্ট প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি।
আপনারা আগ্রহী হলে আয়োজন করবো ইন শা আল্লাহ।
( প্রতিযোগিতা হবে জিকির রিলেটেড) গিফট ও থাকবে ইন শা আল্লাহ।

যারা অংশগ্রহণ করতে চান কমেন্ট কইরেন।

07/08/2026

🌿 আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ অনুগ্রহে, রাসূলুল্লাহ ﷺ-এর ৬৩ বছরের পবিত্র জীবনকে স্মরণ করে পবিত্র রবিউল আউয়াল মাসে শুরু হতে যাচ্ছে আমাদের ৮ম "দরূদ ও ইস্তেগফার পাঠ প্রতিযোগিতা"।

🌸 "সাদকায়ে জারিয়াহ ফাউন্ডেশন, চট্টগ্রাম"-এর উদ্যোগে ৮ম বারের মতো আয়োজন করা হচ্ছে "দরূদ ও ইস্তেগফার পাঠ প্রতিযোগিতা – ২০২৬"।

আসুন, বেশি বেশি দরূদ শরীফ ও ইস্তেগফার পাঠের মাধ্যমে নিজেদের জীবনকে আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা লাভের পথে এগিয়ে নিয়ে যাই এবং এই মহতী উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।

⏳ প্রতিযোগিতার সময়কাল:
📅 ১৫ আগস্ট – ১৬ অক্টোবর, ২০২৬

🏆 আকর্ষণীয় পুরস্কার:
🥇 ১ম থেকে ২০তম স্থান অর্জনকারী বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

📝 রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংকে প্রবেশ করুন:

sadaqayejariyah.org/competitions/6ab65faf-8a8e-49cd-82fa-94fcf86d080a
📌 অংশগ্রহণের জন্য করণীয়:
✅ এই পোস্টটি শেয়ার করুন।
✅ কমেন্টে যেকোনো ১ জনকে মেনশন করুন।

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
👉 যেকোনো বয়সের নারী-পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
👉 অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। তবে নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক।
👉 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দরূদ শরীফ ও ইস্তেগফার—উভয়ই পাঠ করা আবশ্যক। শুধুমাত্র একটি পাঠ করে অংশগ্রহণ করা যাবে না।

💝 স্বেচ্ছা অনুদান (ঐচ্ছিক):
এই দ্বীনি উদ্যোগকে এগিয়ে নিতে আপনি চাইলে স্বেচ্ছায় সহযোগিতা করতে পারেন।

📲 বিকাশ (Personal): 01837134978
📲 নগদ (Personal): 01837134978

📝 রেফারেন্স (Reference): Darud লিখে পাঠাবেন।

📢 পোস্টটি শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমেই কেউ দরূদ শরীফ ও ইস্তেগফারের এই বরকতময় আমলে অংশগ্রহণের সুযোগ পেয়ে যাবে। আল্লাহ তাআলা যদি তার মাধ্যমে একজন মানুষকেও এই নেক আমলে যুক্ত করেন, তবে সেই সওয়াবের অংশ আপনিও লাভ করবেন—ইন শা আল্লাহ।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে দরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করার তাওফীক দান করুন এবং এই উদ্যোগকে কবুল করে নিন। আমীন।

07/08/2026

সুখবর সুখবর সুখবর!!

নূর পেইজের পক্ষ থেকে সবার জন্য আছে একটি সু-খবর!

জানতে চাইলে নূর পেইজের সাথে থেকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন🌼

জাযাকিল্লাহু খইরান।🌹

31/07/2026

তাসবিহ কাউন্টার অর্ডার করতে ইনবক্স করুন।



Afrooja Khanam Tarin

দুরুদে ইবরাহীমই সকল দুরুদের পরিপূর্ণ রূপ!দুরুদে ইবরাহীম হাদিসে বর্ণিত সবচেয়ে উত্তম দুরুদ। সাহাবায়ে কেরাম যখন দুরুদ কিভাব...
31/07/2026

দুরুদে ইবরাহীমই সকল দুরুদের পরিপূর্ণ রূপ!

দুরুদে ইবরাহীম হাদিসে বর্ণিত সবচেয়ে উত্তম দুরুদ। সাহাবায়ে কেরাম যখন দুরুদ কিভাবে পাঠ করবেন,এ বিষয়ে আল্লাহর রাসুল ﷺ কে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি (ﷺ) তাদের দুরুদে ইবরাহীম শিখিয়েছিলেন।

দুরুদে ইবরাহীমে কেবল মুহাম্মাদ ﷺ এর জন্যই দুআ করা হয় না,বরং তাঁর পরিবারবর্গের জন্যও শান্তি ও বরকতের দুআ করা হয়। একই সঙ্গে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের জন্যও একই দুআ করা হয়।

আপনি যখন অন্য ছোট দুরুদগুলো পাঠ করেন, তখন মূলত আল্লাহর রাসুল ﷺ এর জন্যই দুআ করেন। আর কোনো মুসলিমের জন্য দুআ করলে ফেরেশতারাও তার জন্য দুআ করেন। ভাবুন, যখন দুরুদে ইবরাহীম পাঠের মাধ্যমে আপনি দুই শ্রেষ্ঠ নবী এবং তাঁদের পরিবারবর্গের জন্য দুআ করেন, তখন আপনার নিজের ও পরিবারের জন্যও কল্যাণের দুয়ার উন্মুক্ত হয়!
অর্থাৎ, কেউ যখন দুরুদে ইবরাহীম পাঠ করে, তখন সে পক্ষান্তরে নিজের পরিবারেরই কল্যাণ কামনা করে।

তাই সামগ্রিক কল্যাণ লাভের উদ্দেশ্যে অধিক পরিমাণে দুরুদে ইবরাহীম পাঠ করুন। আল্লাহ চান তো, দুরুদের বরকতেই আল্লাহ আপনার ও আপনার পরিবারের দুনিয়া ও আখিরাত সমৃদ্ধ করে দিবেন।


কাউন্টার তাসবিহ অর্ডার করতে ইনবক্স করুন।

15/07/2026

মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে😔

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category