Fariya Islam

Website

Fariya Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fariya Islam, Sadar Road, Chandpur.

20/10/2026

সমাপ্ত #গল্প_আমার_ভালোবাসার_প্রিয়া_তুমি

 #গল্প_আমার_ভালোবাসার_প্রিয়া_তুমি  #লেখিকা_ফারিয়া_ইসলাম অন্তিম পর্ব... 🥀🥀🥀চারপাশে রক্ত আর মৃত্যুর খেলা। আনহা ইলদিজ দিকবি...
16/10/2026

#গল্প_আমার_ভালোবাসার_প্রিয়া_তুমি
#লেখিকা_ফারিয়া_ইসলাম
অন্তিম পর্ব... 🥀🥀🥀

চারপাশে রক্ত আর মৃত্যুর খেলা। আনহা ইলদিজ দিকবিদিকশূন্য হয়ে পরির দিকে বন্দুক তাক করে গুলি করে। ইয়ানের বাহুতে গিয়ে দুইটা বুলেট ঢুকে যায়। আনহা ইলদিজের হাত কাঁপতে শুরু করে, কারণ পরিকে করা গুলি তাঁরই সন্তানের শরীরে লেগেছে। ইয়ান পরির সামনে এসে দাঁড়ায়, আর পরিকে করা গুলি তার শরীরে লাগে। রোজা ইলদিজ আনহা ইলদিজের সামনে এসে বলে—

__“অন্যের সন্তানকে আঘাত করতে হাত কাঁপল না, কিন্তু সেই আঘাত যখন নিজের সন্তানের গায়ে লাগল, তখনই হাত কেঁপে উঠল।

ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছে আনহা ইলদিজ। তাই কী করছে, সে বুঝতে পারছে না। ইয়ানের রক্তাক্ত হাত দেখে রোজা ইলদিজকে পাশ কাটিয়ে সেদিকে এগিয়ে যায় আনহা ইলদিজ। কিন্তু তখনই দূর থেকে একের পর এক বুলেট এসে তাঁর শরীরটা ঝাঁঝরা করে দেয়। আনহা ইলদিজ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। ইয়ান নিজের ব্যথা ভুলে মায়ের কাছে দৌড়ে যায়।

মা যত খারাপ হোক না কেন, মা তো মা-ই হয়। ইয়ান মায়ের রক্তাক্ত দেহ ধরে চিৎকার করে উঠে বলে—

__“আমার মায়ের শরীরে কেউ আঘাত করবে না; মা ব্যথা পাবে, মায়ের কষ্ট হবে।

ইয়ান ফুপিয়ে কেঁদে ওঠে। এতক্ষণে আনহা ইলদিজ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে—এটা তখনো কেউ বুঝতে পারে না। ইয়ান মায়ের গালে-কপালে চুমু খায়। পরি খেয়াল করে, ঈশা দূরে দাঁড়িয়ে হাসছে; ওর হাতে বন্দুক। ঈশার মুখে তৃপ্তির হাসি দেখে মনে হচ্ছে, ও বিশ্বজয় করে ফেলেছে। আসলে ও-ই আনহা ইলদিজকে খুন করেছে। পরি বুঝতে পারছে না, আনহা ইলদিজকে খুন করার কারণ কী? হয়তো শত্রুতা, হয়তো নিজের বাবা-মায়ের মৃত্যুর দায়ী করা। আজহার শেখ ও আনহা ইলদিজ একজোট হয়ে কাজ করত, তাই আজহার শেখের মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈশা আনহা ইলদিজকেই দায়ী করছে।

রাওহা ইলদিজ ইয়ানের দিকে এগিয়ে আসছিলেন। এমন সময় দেখতে পান, কেউ গাড়ির পেছন থেকে পরির দিকে রাইফেল তাক করে আছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে পিস্তল বের করে গুলি ছুড়ে দেন। সাথে সাথেই শুরু হয় অদৃশ্য এক লড়াই—কারা জানি সবার ওপর অদৃশ্য হামলা চালায়। পরিবারের সবাই গিয়ে গাড়িতে বসে। পরি, ভিরাজ, আয়াজ, আসিফ—ওরা হাতে পিস্তল নিয়ে গাড়ির পেছন থেকে শত্রুর সাথে লড়াই করছে। আসিফ আর ইয়ান নিজের বাবা-মায়ের লাশের সামনে বসে আছে। আসিফ নিশ্চুপ, আর ইয়ান মাকে জড়িয়ে ধরে অঝোরে কান্না করছে। ইমা, আরশি আর রামিজ গাড়ির পেছনে বসে আছে এবং সুযোগ বুঝে শত্রুর ওপর আক্রমণ করছে। হঠাৎ ভিরাজের পাশে কাউকে অনুভব করে; তার দিকে বন্দুক তাকাবে—এর আগেই আখিল শেখ বলে ওঠে—

__“বউমাকে বল, গাড়িতে গিয়ে বসতে। পরিস্থিতি ভালো না—যে কোনো সময়ে গায়ে বুলেট লেগে যেতে পারে।”

ভিরাজ কিছুটা অসহায়ভাবে বলে—

__“তোমার মাফিয়া বউমা আমার কথা শুনলে তো!

অ্যাম্বুলেন্সের তীব্র শব্দে বাবা-ছেলের কথা বন্ধ হয়ে যায়। একের পর এক অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে শত্রুর আক্রমণ বন্ধ হয়ে যায়। আনহা ইলদিজ, আজহার শেখ, মারিয়া শেখ, ইয়ান, ইয়দন—কিছুক্ষণ আগেই জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়েছে। সব শেষে আখিলের মায়ের লাশ গাড়িতে তোলা হয়। নাদিয়া শেখ ছেলের লাশ দেখে হার্ট অ্যাটাক করেন; নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু সহ্য করতে পারেননি তিনি—করবেনই বা কীভাবে! বছর খানেকও হয়নি নিজের একমাত্র মেয়েকে হারিয়েছেন, এখন আবার ছোট ছেলেকে। তাঁকেও অ্যাম্বুলেন্সে তোলা হয়। আরিফ শেখের অবস্থাও তেমন ভালো না।

রামিজের হাতে গুলি লেগেছে। নিজের রক্তাক্ত হাত নিয়েও পরিবারের সবাইকে গাড়িতে উঠিয়ে দেয় রামিজ; তার সাথে পরিও আছে। ভিরাজ অন্য গার্ডদের নির্দেশ দিচ্ছে মৃত গার্ডদের লাশ সরিয়ে নেওয়ার জন্য। যেই রাতের অন্ধকারে সব শুরু হয়েছে, সেই রাতের অন্ধকারেই সব কিছু মুছে ফেলা হবে—যেন কাল সকালে এখানে এলে কেউ বুঝতেই না পারে, এখানে কী হয়েছে। এতকিছুর মাঝে পরি ঈশার কথা ভুলে গিয়েছিল; কিন্তু হঠাৎ ঈশার আক্রমণের শিকার হয় সে। ঈশা পরির ঘাড় বরাবর ইনজেকশন পুশ করবে—পরি নিজের ঘাড়ে হাত দিয়ে পিছনে তাকায়। ঈশা পরির পেছন থেকে আক্রমণ করছে। পরি কিছু বলার আগেই ঈশা অট্টহাসিতে ফেটে পড়ে।

অন্যদিকে, হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ও বাড়ির অন্য সদস্যদের গাড়ি রওনা হয়। সবার ধারণা—পরি, ভিরাজ, আরশি, রেহাম শাহ—উনারা রামিজকে পেছনের গাড়িতে তাড়াতাড়ি করে আসবেন। কিন্তু কারো কল্পনাতেও ছিল না, এর ভিতর পরির এত বড় ক্ষতি হয়ে যাবে।

__“যে তোর জন্য আমরা এত কিছু হারিয়েছি, সেই তোকে আমি কী করে বাঁচিয়ে রাখি.....

পরির পুরো শরীর একটা ঝাঁকুনি দেয়। ও জানে না, এর ভিতর কী বিষ আছে; কিন্তু এতটুকু ধারণা করতে পারছে—এটা কোনো সাধারণ বিষ নয়; প্রাণঘাতী কোনো বিষ বা ভাইরাসই ওর শরীরে দেওয়া হয়েছে। পরির পেটে তীব্র ব্যথা অনুভব হতে পরি নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে—

~“আল্লাহ, আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করুন।

ভিরাজ আর রেহাম শাহ দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ পরির চিৎকার শুনে দৌড়ে আসেন। পরির থেকে তাদের দূরত্ব বেশ অনেকটা ছিল বলে ভিরাজ বা রেহাম শাহ কেউই ওর কথা ঠিকমতো শুনতে পাননি—শুধু “আল্লাহ” শব্দটা শুনেছেন। পরি নিয়ে আগে থেকেই অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছিল ভিরাজ। তার ভিতর এখন পরির গগনবিদারী চিৎকার ভিরাজের ডিরেক্ট কলিজায় গিয়ে লেগেছে। ভিরাজ জানে না পরির কী হয়েছে, কোথায় ব্যথা পেয়েছে, কিন্তু তার মন বলছে, পরির কিছু একটা হয়েছে—তার জন্যই এমন করে চিৎকার করেছে। মাফিয়া কুইন পরি কোনোদিন এভাবে চিৎকার করেনি।

আরশি রামিজকে মাত্রই গাড়িতে বসাচ্ছিল—এমন সময় পরির কথা শুনে ওরা দুজন থমকে যায়। “পরির সন্তান”—মানে? তাহলে কী পরি অন্তঃসত্ত্বা ছিল? কিন্তু আরশি তো জানত না। শুধু আরশি কেন, হয়তো পরিবারের কেউই জানত না এটা।

__“তুই শেষ—সাথে তোর সন্তানও।

ভিরাজ মাত্রই এসে পরির কাঁধে হাত রেখেছিল। এমন সময় ঈশার কথা শুনে ওর পুরো পৃথিবীটা থমকে যায়। ঈশা কী বলল—পরির সন্তান মানে, ওর সন্তান! তাহলে কী পরি অন্তঃসত্ত্বা? ভিরাজ কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে—

__“সন্তান.?

এই ছোট শব্দটা উচ্চারণ করতে ভিরাজের খুব কষ্ট হলো। কপাল দিয়ে চিকন ঘামের রেখা গড়িয়ে পড়ছে। ঈশা উত্তর দেয়—

__“হ্যাঁ, তোমার সন্তান—পরির সন্তান। যে-ই সন্তানটা আমার ঘরে আসার কথা ছিল, সেই সন্তান। তুমি বুঝি জানতে না—তোমার অ্যাঞ্জেল মা হচ্ছে, আর তুমি বাবা।

ঈশার চোখে-মুখে রাগের ছাপ। ঈশা আবারও বলে—

__“আমি তোমাকে চেয়েছিলাম, কিন্তু পাইনি। তোমরা কি ভেবেছিলে, আমার চোখের সামনে তোমরা সুখে-শান্তিতে সংসার করবে, আর আমি তা মেনে নেব? না, কখনোই না। তোমাদের সুখে আমি আগুন ধরিয়ে ছাই বানিয়ে দেব। দিয়েছি—তোমাদের সন্তান আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না, আরে না! বেঁচে থাকবে না তোমার প্রাণপ্রিয় বউ—অ্যাঞ্জেল প্রিয়া।

পরি ব্যথায় ভিরাজের হাত শক্ত করে চেপে ধরে। ভিরাজ পরিকে শক্ত করে ধরে বলে—

__“তোমার কিছু হবে না, প্রিয়া। আমি তোমার কিছু হতে দেব না। তুমি একটু শান্ত থাকো—আমরা এখনই হাসপাতালে যাব। আমাদের সন্তানও ঠিক থাকবে। ওর বাবা ওর পাশে আছে—ওর বাবা ওর কিছু হতে দেবে না।

ভিরাজের কথা শুনে ঈশা তাচ্ছিল্য হেসে বলে—

__“তুমি কিছুই করতে পারবে না। কারণ ওর শরীরে যে ভাইরাস আর বিষ ঢুকানো হয়েছে, এতে কোনোভাবেই ও আর ওর সন্তান বেঁচে থাকবে না।

ঈশা নিজের হাতে থাকা ইনজেকশনের সিরিঞ্জটা দূরে ছুড়ে ফেলে দিয়ে বলে—

__“একটা মজার কথা শুনবে? আচ্ছা, শোনো—জানি শুনতে চাইবে না, তারপরও শোনো।

__“পরি—জানো, তোমার জন্য এই বিষ কে তৈরি করেছে? যাকে তুমি মায়ের মতো ভালবাসতে, সে তোমার মাতৃত্ব আর জীবন কেড়ে নিতে চেয়েছে। এই বিষ-ভাইরাস স্পেশাল ভাবে উনি তোমার জন্যই তৈরি করেছেন।

ঈশা দূরে বাঁকা হাসি রেখে বলে—

__“আর সবাই কী জানো বলে—মাফিয়া কুইন পরিকে ধ্বংস করা অসম্ভব! সেই অসম্ভবকে আমি সম্ভব করছি। হ্যাঁ, আমি মাফিয়া কুইন পরিকে ধ্বংস করছি... পরির শেষ—আর শেষ পরির রাজত্ব।

নিজের কথা শেষ করে ঈশা অট্টহাসি দেয়। পরি নিজের দুর্বল শরীর নিয়েও ঈশার গলা চেপে ধরে। পরির হঠাৎ আক্রমণে ঈশা দুই পা পিছিয়ে পড়ে। পরির রাগে শরীর জ্বলে যাচ্ছে। পরি দাঁতে দাঁত চেপে বলে—

~“মাফিয়া কুইন পরিকে ধ্বংস করা অসম্ভব! যে নিজেই ধ্বংস থেকে তৈরি—তাকে ধ্বংসের ভয় দেখানো নিছক বোকামি। পরিকে ধ্বংস করা অসম্ভব—কারণ পরি হারতে শেখেনি। সে হয়তো জিতবে, নয় কেঁড়ে নেবে—আর না হয় সব শেষ করে দেবে! 🤬🤬🤬

পরি নিজের সর্বশক্তি দিয়ে ঈশার গালে এক চড় মারে। পরির থাপ্পড়ের বার সইতে না পেরে ঈশা মাটিতে লুটিয়ে পড়ে। পরি নিজের চেজারে পাচিওত্তি ড্যাগার হিলস দিয়ে ঈশার গালের উত্তর দেয়! হিলের তীক্ষ্ণ সূঁচালো কোণা ঈশার নরম গাল বিদ্ধ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ঈশা মাটিতে শুয়ে গগনবিদারী চিৎকার দেয়। এতক্ষণ দুর্বল নারীর মতো দাঁড়িয়ে ঈশার কথা শুনতে দেখা গেলেও এখন সে রাগে অগ্নিমূর্তি ধারণ করেছে। দুর্বল শরীরটা যেন হঠাৎ পৃথিবীর সব শক্তি ফিরে পেয়েছে। পরি নিজের পা ঈশার গলা থেকে সরিয়ে নেয়। ঈশা ছটফট করতে থাকে। পরি নিজের চুলে হাত দিয়ে ছুরি বের করে। ঈশার সামনে হাঁটু গেড়ে বসে—ঈশা মাথা নিচু করে আছে। পরি নিজের হাতে ওর মুখটা উঁচু করে মুখোমুখি করে বলে—

~“বলেছিলাম— ‘আমার জীবন নিয়ে খেলতে এসো না। পরে দেখা যাবে, খেলা ঠিকই থাকবে; তবে খেলার জন্য তোমার জীবনটা আর থাকবে না। আমি মোটেও ভদ্র মেয়ে না যে তোমার খেলা দেখব; খেলার আগেই তোমার জীবন নিয়ে নেব।’”

কথা শেষ করে নিজের হাতে থাকা ছুরিটা ঈশার গলার রগে বসিয়ে দেয়। সাথে সাথে একটা চাপা গুঙানির শব্দ হয়। ঈশার রক্তে পরির হাত লাল হয়ে যায়। পরি ঈশাকে খুন করে খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। একটু আগের মতো আর পরিকে শক্তিশালী মনে হচ্ছে না। পরি খুব কষ্টে আরশিকে উদ্দেশ্য করে বলে—

~“ওর লাশ ফ্রিজে নিয়ে রাখবা। যদি আমি বেঁচে থাকি, তাহলে ওর সাথে অনেক হিসাব-নিকাশ করব। আর যদি মরে যাই, তাহলে ওর দেহ কোনো জন্তু-জানোয়ারকে খাইয়ে দিও।

পরি মাথা নিজেকে আর ধরে রাখতে পারে না। পরি পড়ে যেতে দেখে ভিরাজ তাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। পরির চোখ বন্ধ হয়ে আসার আগে সে শুধু একটা শব্দ উচ্চারণ করে—

~“আমাদের সন্তানকে বাঁচান......

__“কিছু হবে না তোমাদের—আমি আছি তো! তুমি চোখ বন্ধ করো না, প্লিজ।

আজ পরি ভিরাজের কথা শুনল না—আলতো করে নিজের চোখটা বন্ধ করে নিল। ভিরাজ যেন এতে দিশেহারা হয়ে গেল। চিৎকার করে গার্ডদের গাড়ি আনতে বলে। গাড়ি আসলে ভিরাজ পরিকে নিয়ে গাড়িতে উঠে বসে। দ্রুত গতিতে গাড়ি চলছে হাসপাতালের উদ্দেশ্যে। ভিরাজ গাড়িতে বসে শুধু আল্লাহকে ডাকছে আর বারবার পরির কপালে-গালে চুমু খাচ্ছে। রেহাম শাহ—একমাত্র মেয়ে—এর এই অবস্থা দেখে অস্থির হয়ে যাচ্ছেন; বারবার পরির হাত ধরে চেক করছেন, ডাকছেন, কথা বলার জন্য—কিন্তু পরির জ্ঞান ফিরছে না। রামিজও নিজের অসুস্থতা ভুলে একমাত্র বোনের জন্য চিন্তা করছে। ওর হাত থেকে যে অনবরত রক্ত পড়ছে তার দিকে ওর কোনো খেয়ালই নেই—সে তো শুধু নিজের বোনকে নিয়ে চিন্তিত। ভিরাজ পরির মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ভিরাজ বলে ওঠে—

__“বাইরের আগুন তো সবাই দেখে, সবাই ছুটে আসে নেভাতে। কিন্তু বুকের ভেতর যে আগুনটা দিনরাত আমাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল—সেই আগুনের ধোঁয়াটুকুও কেউ দেখল না।”

কথায় আছে—চামড়ার আগুনে ভিড় জমে, আর হৃদয়ের আগুনে শুধু ছাই জমে। 😅😅

ভিরাজের কথার মানে বুঝতে গাড়িতে উপস্থিত থাকা কারোই কষ্ট হলো না। ঈশার হাত ধরা অবস্থায় ভিরাজকে দেখার পর থেকে পরি ভিরাজের সঙ্গে কথা বলেনি—দূরত্ব বাড়িয়ে চলেছে—তাই ভিরাজ এ কথা বলছে।

গাড়ি হাসপাতালের সামনে আসতেই ভিরাজ কারো জন্য অপেক্ষা না করে পরিকে কোলে তুলে নিয়ে দৌড়ে হাসপাতালে ভিতর চলে যায়। নার্স-ডাক্তার ভিরাজকে দৌড়াতে দেখে দৌড়ে তার কাছে আসে। ভিরাজ পরিকে একটা স্ট্রেচারে সরিয়ে দেয়। ডাক্তার প্রশ্ন করে—

__“কি হয়েছে রোগীর?

ভিরাজ কিছু বলার আগেই রেহাম শাহ, ঈশার ফেলে দেওয়া ইনজেকশনের সেই খালি সিরিঞ্জটা ডাক্তারের দিকে এগিয়ে দিয়ে বলে—

__“এই সিরিঞ্জে ভরে কিছু একটা ওর শরীরে পুশ করা হয়েছে। আমরা সঠিকভাবে বলতে পারছি না কী সেটা—পরীক্ষা করে দেখতে হবে।

ডক্টর রেহান স্যার কথা শুনে একজন নার্সকে সিরিঞ্জটা ল্যাবে পরীক্ষা করতে নেওয়ার জন্য আদেশ দিলেন আর পরির সাময়িক চিকিৎসা শুরু করবেন বলে আশ্বস্ত করলেন। কিন্তু এমন সময়ে রেহাম শাহের কথা শুনে তিনি একটু ঘাবড়ে যান—

__“রোগী প্রেগন্যান্ট।

__“কী?

__“জি, স্যার।

ভিরাজ এতক্ষণ নিজের হাতের দিকে খেয়াল করেনি। এখন হঠাৎ নিজের হাতে লাল রক্ত দেখে ধক করে ওঠে ওর পৃথিবী! ভিরাজ খুব কষ্টে উচ্চারণ করে—

__“র-রক্ত...

ওর কথা শুনে ডাক্তার ও রেহাম শাহ দুজনেই ওর দিকে তাকায়। ডাক্তার প্রশ্ন করে—

__“কার রক্ত?

ভিরাজ কিছু বলতে পারে না—শুধু পরির দিকে তাকিয়ে থাকে। এতেই ডাক্তার যা বোঝার বোঝে। ডাক্তার ভিরাজকে জিজ্ঞেস করে—

__“উনার প্রেগন্যান্সির কত সপ্তাহ চলছে?

ভিরাজ মাথা নেড়ে “না” বুঝায়—মানে, সে জানে না। ডাক্তার নার্সদের দ্রুত পরিকে আল্ট্রাসোনোগ্রাম রুমে নিতে বলেন। পরিকে ভিরাজের সামনে থেকে নিয়ে যাচ্ছে—এটা বুঝতে পেরে ভিরাজও সঙ্গে হাঁটা শুরু করে। রেহাম শাহ বাধা দিতে চাইলে ডাক্তার বলেন, আল্ট্রায় ভিরাজকে নেওয়া যাবে। পরির পোশাক বদলে হাসপাতালের সাদা পোশাক পরানো হয়, তারপর আল্ট্রাসোনোগ্রাম করতে নেওয়া হয়। পরির জরায়ু থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে।

হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ভিরাজ স্থির চোখে অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকিয়ে ছিল। দরজার ওপরে জ্বলতে থাকা লাল বাতিটা যেন তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছিল। একদিকে পরি, অন্যদিকে তাদের অনাগত সন্তান—দুজনের জীবনই এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অথচ ভিরাজ কিছুই করতে পারছে না। তার হাত দুটো মুঠো হয়ে আছে, নখের আঁচড়ে তালু কেটে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু সেই ব্যথা অনুভব করার মতো অবস্থায় সে নেই।

রেহাম শাহ করিডোরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিলেন। নিজের মেয়ের এমন অবস্থা কোনো বাবাই সহ্য করতে পারেন না। রামিজ আহত হাত নিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। রক্তক্ষরণে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তবুও বোনের জন্য তার চোখের পলক পড়ছিল না। আরশি বারবার ভিরাজের কাছে এসে কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছিল। ভিরাজের চোখের দিকে তাকালেই তার বুক কেঁপে উঠছিল। সেই চোখে ভয় ছিল, অনুতাপ ছিল, আর ছিল নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার অসহায় আতঙ্ক।

হঠাৎ ভিরাজ দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফিসফিস করে বলল—

__“আমি কেন বুঝতে পারিনি? কেন ও আমার কাছ থেকে দূরে সরে গেল, তা কেন জানতে চাইনি? পরি এতদিন একা একা সব সহ্য করেছে… আর আমি?”

রেহাম শাহ ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালেন।

__“এখন নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই, ভিরাজ। আগে পরিকে বাঁচাতে হবে।”

ভিরাজ মাথা তুলে তাকাল। তার চোখ দুটো রক্তবর্ণ।

__“ওকে কিছু হতে দেব না, বাবা। আমি ওকে কিছুতেই হারাতে পারব না। ওকে ছাড়া আমি বাঁচব না।

কিন্তু ডাক্তারের কথাগুলো ভিরাজের কলিজায় গিয়ে লেগেছে—

__“বাচ্চার হার্টবিট নেই। স্যরি—বাচ্চাটা আর বেঁচে নেই। 💔 আপনার বাচ্চার বয়স সাড়ে চার মাস—মেয়ে বাচ্চা।

ভিরাজ কথাগুলো শুনে আর দাঁড়িয়ে থাকতে পারে না—ফ্লোরে বসে পড়ে। পরি ভিরাজকে এত বড় স্বস্তি না দিলেও পারত; ভিরাজ কি এতটাই নিকৃষ্ট যে সন্তানের আগমনের খবর শুনতে পারেনি? ভিরাজ নিজের চুল টেনে ধরে, চলতে থাকা স্ক্রিনে তাকিয়ে নিজেকে পাগল মনে হচ্ছে। ভিরাজ দৌড়ে আল্ট্রা রুম থেকে বের হয়ে আসে। সামনে রাইমা শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বাচ্চাদের মতো কান্না করে দেয়। রাইমা শেখ কিছুই বুঝতে পারছেন না—কী হয়েছে, কেনই বা তার শক্তপোক্ত ছেলেটা হঠাৎ কান্না করছে। ভিরাজ বলে—

__“আম্মু, ও আমাকে জীবন্ত কবর দেওয়ার মতো কষ্ট দিয়েছে—ও আমাকে শেষ করে দিয়েছে। ও আমার অস্তিত্ব আসার খবরটা পর্যন্ত আমাকে দেয়নি! আমাকে দেওয়ার জন্য ও কি আর কোনো শাস্তি খুঁজে পায়নি? আমি কি এত বড় শাস্তি পাওয়ার যোগ্য ছিলাম? এমন শাস্তি দেওয়ার আগে ও আমাকে মেরে ফেলল না কেন? অ্যাঞ্জেল একাই সব কষ্ট সহ্য করেছে—অথচ ও জানলো না, ওর নীরব থাকাটা আমাকে খুন করে ফেলেছে। আমি কি আবার সন্তানের মৃত্যুর জন্য দায়ী? ও কি ওর বাবাকে ক্ষমা করবে? আমি না ভালো স্বামী হতে পারলাম, না ভালো বাবা... 😭😭😭😭😭”

রাইমা শেখ নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। পরি যে প্রেগন্যান্ট—এখনই তিনিও বুঝতে পারেননি। আর বুঝবেনই বা কীভাবে—ও তো এতদিন নিজের বাড়িতেই ছিল, সবার থেকে দূরত্ব মেনটেন করে যতটা সম্ভব আড়ালে। প্রয়োজনের বাইরে কারো সঙ্গে দেখা করত না, কথা বলত না। সবাই ভাবত—হয়তো সাময়িক সময় সামলিয়ে নিচ্ছে। অথচ কেউ জানতে পারল না—ভিতরে ভিতরে মাতৃত্বকালীন সময়টাও একা কাটাচ্ছিল, যে সময়টাতে ওর পাশে সবার প্রয়োজন ছিল। আগে হলে সবাই পরিকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অপরাধী বানাতে পারত; কিন্তু আজ সব কিছু জানার পর আর কারো কিছু বলার নেই। পরি নিজের সন্তানকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল এবং কঠিন সময় পার করেছে—কিন্তু আফসোস, তারপরও পরি তার সন্তানকে বাঁচাতে পারেনি।

অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। নার্স সাদা তোয়ালেতে পেঁচিয়ে ছোট্ট একটা নিষ্পাপ দেহ বের করে আনল। ভিরাজ কাঁপা হাতে নিজের অস্তিত্বকে কোলে তুলে নিল। অপরিপক্ক সন্তান হওয়া সত্ত্বেও ভিরাজের মনে হলো—পৃথিবীর সবচেয়ে সুন্দর অস্তিত্বটা তার সন্তান; পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তানটি—বোধহয় তাঁর। 💔💔💔

ভিরাজ সাদা কাপড়টা সরিয়ে নিজের কাঁপতে থাকা দুই ঠোঁট দিয়ে আলতো করে সদ্যজন্ম নেওয়া সন্তানের কপালে চুমু খেল। ভিরাজের চোখের পানি পড়ছে—আজ ওর চোখের পানি কিছুতেই বাঁধ মানছে না। একজন বাবার জন্য এর থেকে কষ্টের আর কী আছে—যেখানে তার সন্তানের এখন মায়ের গর্ভে বড় হওয়ার কথা, সেখানে সেই সন্তান মৃত জন্ম নিয়েছে। এর চেয়ে বেদনাদায়ক একজন বাবার জন্য আর কী হতে পারে!

পুরো করিডোর নিস্তব্ধ। রেহাম শাহ দেয়ালে হেলান দিয়ে কাঁদছেন। রামিজ রক্তাক্ত হাত নিয়েও বোনের জন্য দাঁড়িয়ে আছে। শাহ শেখ ও ইলদিজ পরিবারের সবাই পরির অপারেশন শেষ হওয়ার অপেক্ষা করছে। আর ভিরাজ—যে মাফিয়া জগতের সবচেয়ে ভয়ংকর মানুষ—সে আজ এক অসহায় বাবা হয়ে মেঝেতে বসে আছে।

অপারেশন শেষ হওয়ার পরও পরিকে ১২ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়। পরিকে কেবিনে দেওয়ার পরদিন সন্ধ্যার সময়, ভিরাজ ধীরে ধীরে পরির কপালে হাত রাখে—যে পরি এখনো অজ্ঞান হয়ে শুয়ে আছে। ফিসফিস করে বলে—

__“আমাদের রাজকন্যা আসেনি, প্রিয়া—কিন্তু তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া এই রাজত্বের কোনো মূল্য নেই। তুমি আমার ভালোবাসার প্রিয়া, তুমিই আমার শেষ ঠিকানা, আমার শান্তির কারণ।

আজ পরি উত্তর দিল না। কিন্তু তার চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো মা হয়ে সন্তানকে হারানোর কষ্টটা অজ্ঞান অবস্থাতেও সে টের পেয়েছে।

পরির জ্ঞান ফিরেছে তিন দিন পর। পরি চোখ মেলে কাউকে দেখল না। ঘটে যাওয়া সব কিছু মনে পড়তে ওর কিছুটা সময় লাগে। কিন্তু সব কিছু মনে পড়তেই পরি দ্রুত নিজের পেটের ওপর হাত রাখে। কিন্তু পেট খালি লাগতেই পরি আতঙ্কিত হয়ে ওঠে। সে উঠে বসতে চায়—কিন্তু পেটে তীব্র ব্যথা অনুভব হতেই পরি চোখ মুখ কুঁচকে ফেলে। পরির হার্টবিট বেড়ে যায়। মনিটরের শব্দ শুনে বাইরে থেকে নার্স দৌড়ে ভিতরে প্রবেশ করে। নার্সের পেছনে ভিরাজও দৌড়ে ভিতরে আসে। ভিরাজ আর রোজা ইলদিজ বাইরে দাঁড়িয়ে কথা বলছিল, আর রাইমা শেখ, আখিল শেখ আর রেহাম শাহ নিচে গিয়েছেন ভিরাজের জন্য খাবার আর ওষুধ আনতে। আজ তিন দিন ধরে ভিরাজের খাওয়া-দাওয়া নেই, আর বাসায়ও যায়নি। সবাই ভিরাজকে বুঝিয়েছে খাওয়ার জন্য, কিন্তু ভিরাজ তার প্রিয়াকে রেখে কোথাও যাবে না। সেই যে নিজের সন্তানকে কবর দিয়ে এসেছে—আর কোথাও যায়নি, হাসপাতাল ছেড়ে।

পরি পাগলের মতো ছটফট করছে—কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। ভিরাজ ছলছল চোখে পরিকে জড়িয়ে ধরে। পরির মুখ দিয়ে অদ্ভুত শব্দ হচ্ছে। পরি বুঝতে পারছে এখানে কিছু ঠিক নেই, কিন্তু কী ঠিক নেই—এটা ধারণা করতে পারছে না। ওর মনে শুধু একটাই প্রশ্ন—ওর সন্তান কই? নড়ছে না কেন? আর ওর পেট ব্যথা কেন? কিন্তু পরি কিছু বলতে পারছে না। নার্স পরিকে ইনজেকশন পুশ করতে আসে—কিন্তু ভিরাজ নিষেধ করে। ভিরাজ পরিকে শান্ত করতে বলে—

__“সব ঠিক আছে, তুমি শান্ত হও।

ভিরাজ তার প্রাণপ্রিয় প্রিয়াকে মিথ্যে বাণীতে শান্তনা দেওয়ার চেষ্টা করছে। পরি কিছু বলতে চেয়ে হাত নাড়ানোর চেষ্টা করে। ভিরাজ ওর হাত ধরে বলে—

__“আগে নিজেকে শান্ত করো—আর তুমি উত্তেজিত হচ্ছ কেন? কিছু হয়নি, সব ঠিক আছে... 😭😭😭 দেখো—আমি তোমার পাশে আছি, তোমার আম্মু আছে—আমরা সবাই আছি।

ভিরাজের কথায় পরি চুপ হয়ে যায়। রোজা ইলদিজ বেডের পাশে দাঁড়িয়ে কান্না করছেন। ভিরাজ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে। ভিরাজ পরিকে অনেকক্ষণ ধরে জড়িয়ে রাখে। পরি পুরোপুরি শান্ত হয়ে যায়। এতক্ষণে কেবিনে সবাই উপস্থিত হয়। পরি ভিরাজকে জিজ্ঞেস করে—

~“আমাদের সন্তান—আমার পেটে...

__“নেই।

পরির কথা শেষ হওয়ার আগেই ভিরাজের উত্তর আসে। সবাই অবাক হয়ে ভিরাজের দিকে তাকায়—কারণ কেউ আশা করেনি, ভিরাজ পরির এই অবস্থায় এমন সংবাদ শোনাবে। পরি অবিশ্বাস ভরা গলায় জিজ্ঞেস করে—

~“নেই—মানে? তুমি মজা করছ, তাই না? ও আছে আমার মাঝে। আমাদের সন্তান—আমাদের অস্তিত্ব, পৃথিবীর সুখ-শান্তি—আমাদের ভালোবাসা। ও সবেমাত্র আমার গর্ভে নড়াচড়া শুরু করেছে। ও আমার মতো খুব দুষ্ট—সারাদিন পেটে নড়াচড়া করে, মনে হয় ফুটবল খেলে!

কথাটা বলতেই পরি খিলখিল করে হেসে ওঠে। 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

~“আমার ছোট রাজকন্যা বা রাজপুত্র—জানো, আমি ওর জন্য কত কিছু কিনেছি, কত আয়োজন করেছি। আমরা ওকে খুব আদর যত্নে বড় করব—খুব খুব ভালোবাসব। আমি জানি তুমি এই খবর শুনে খুব খুশি হয়েছ, প্রেমিক সাহেব—

ভিরাজের চোখ দিয়ে পানি পড়ছে।

__“এতটাই খুশি হয়েছি যে মৃত্যু যন্ত্রণার মতো ছটফট করেছি।

ভিরাজের কথা শুনে পরি ওকে ছেড়ে দেয়। পরির কথা শুনে সবার চোখে পানি চলে আসে। ইমা, আরশি নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছে। রোজা ইলদিজের একমাত্র মেয়ের জন্য কলিজা ফেটে যাচ্ছে। আর ইয়ান দরজার সামনে দাঁড়িয়ে সব কিছু শুনছে—আর ভিতরে ভিতরে দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাচ্ছে।

__“আমাদের সন্তান আর এই পৃথিবীতে নেই... 💔💔💔

ভিরাজের কথা কানে যেতেই পরি এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

পড়ন্ত বিকেলের সূর্যের লাল-হলুদ আলোর রেশে পরির মুখ ঝলমল করে উঠেছে। ভিরাজ পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ওর কানের পাশে চুল গুঁজে দিতে দিতে মৃদু স্বরে বলল—

__“হে আমার আসমানের পরি, আমি যে বারবার তোমার মহীয়সী রূপে দিশেহারা হয়ে পড়ি—তা কি তুমি জানো?

পরি লজ্জায় চোখ নামিয়ে মৃদু হেসে বলল—

~“জানি তো… তবে তুমি প্রতিদিন একই কথা বলো কেন?

ভিরাজ ওর কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলল—

__“কারণ প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগে। গতকাল যে মেয়েটার প্রেমে পড়েছিলাম—আজকের তুমি তার চেয়েও বেশি সুন্দর।

~“বাহ! এত সুন্দর কথা বলতে শিখলে কবে?

__“তোমার প্রেমে পড়ার পর থেকেই। আগে তো আমি শুধু প্রয়োজনীয় কথাই বলতাম।

পরি মুচকি হেসে বলল—

~“তাহলে এখন এত কথা বলো কেন?

__“তুমি পাশে থাকলে আমার নীরবতাও কথা বলতে চায়।

পরি ভিরাজের হাতের ওপর আলতো করে হাত রেখে বলল—

~“তুমি জানো, তোমার এই কথাগুলো শুনলে আমার বুকের ভেতর কেমন যেন হয়?

ভিরাজ একটু দুষ্টুমি করে জিজ্ঞেস করল—

__“কেমন হয়? ভয় লাগে?

~“না, ভয় নয়… মনে হয়—কেউ যেন আমার সমস্ত অভিমান-অভিযোগ চুরি করে নিয়ে যাচ্ছে।

__“তাহলে তোমার অভিমানগুলো আমার কাছেই জমা রেখো। আমি একে একে সব চুরি করে নেব।

~“আর যদি আমি ইচ্ছে করেই অভিমান-অভিযোগ করি? তাহলে?

__“তাহলে আমি ইচ্ছে করেই তোমাকে আরও বেশি আদর করব।

পরি ভান করে রাগী গলায় বলল—

~“সবসময় আদর করলেই হবে? সবসময় আমার কথা শুনতে হবে?

ভিরাজ কিছুটা অসহায় ভাব নিয়ে বলে—

__“১২ বছর ধরে তোমার কথা শুনছি—প্রয়োজনে সারাজীবন শুনব।

ভিরাজের কথা শুনে পরি হেসে ওঠে। পরি ভিরাজকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে দিতে বলে—

~“গার্ডেনে সবাই কফির জন্য অপেক্ষা করছে—চলো যাই।

ভিরাজ পরির কপালে ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলে—

__“হুম বউ জান—চলো যাই।

আয়াজ রান্নাঘরের সামনে কাশি দিয়ে বলে—

__“আজকাল মানুষ বেডরুম ছেড়ে রান্নাঘরে এসে রোমান্স করে! আরে—এসব রোমান্স দেখে আমাদের মতো সিঙ্গেল অবিবাহিত ছেলেদের লজ্জা লাগে।

ভিরাজ আয়াজের কথা শুনে ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে ওর দিকে ছুড়ে মারে। আয়াজ আপেলটা কেচে নিয়ে খেতে খেতে গার্ডেনের দিকে চলে যায়। পরি কফির ট্রে হাতে নিলে ভিরাজ সেটা নিজের হাতে নেয়। পরি মুচকি হেসে স্ন্যাকসের ট্রে হাতে নিয়ে ভিরাজের সাথে গার্ডেনের দিকে যায়। সবাইকে কফি দিয়ে পরি ভিরাজের পাশে বসে। দূর থেকে একটা ছোট বাচ্চা মেয়ে দৌড়ে এসে পরির কোলে ওঠে। ইমা মেয়েকে ময়লা নিয়ে পরির গায়ে উঠতে দেখে বকা দিয়ে বলে—

__“ময়লা শরীরে মাম্মার কোলে উঠছ কেন?

ইনান মায়ের কথা শুনে আদো গলায় বলে ওঠে—

__“মাম্মা তো কিছু বলছে না—তাহলে তুমি বকা দিচ্ছ কেন?

পরি আদুরে কণ্ঠে বলে—

~“মাম্মা কি তার ইনান সোনাকে বকা দিতে পারে? মাম্মা তোমাকে অনেক ভালোবাসে।

ইমা-আখিলের এক মেয়ে, আর রামিজ-আরশির এক ছেলে এক মেয়ে। পরি নিঃসন্তান। পরির প্রথম সন্তান মৃত জন্ম নেওয়ার পরই পরি মা হওয়ার ক্ষমতা হারিয়েছে—যদিও এটা তখন শুধু ভিরাজ জানত। পরির মানসিক অবস্থা এমনিতেই খারাপ—তার ভিতর যদি আবার জানত, তাকে চিরজীবন নিঃসন্তান হয়েই বেঁচে থাকতে হবে—তাহলে আরো ডিপ্রেশনে চলে যেত।

পরি সন্তান নেওয়ার অনেক চেষ্টা করার পরও যখন সন্তান হচ্ছিল না, তখন পাগলের মতো দেশ-বিদেশে যত গাইনি ডাক্তার ছিল—সবাইকে দেখাতে থাকে। কিন্তু সব ডাক্তার পরিকে মিথ্যা আশ্বাস দিয়ে বলত—কিছু হবে। পরির সন্দেহ তখন লাগে, যখন সব সময় ডাক্তার দেখানোর সময় ভিরাজ নিজের সমস্ত কাজ ফেলে চলে যেত। পরে পরি একদিন ভিরাজের অগোচরে ডাক্তার দেখায়—আর তখনই ও জানতে পারে, যে সে কোনোদিন আর মা হতে পারবে না—ওটাই তার প্রথম আর শেষ মাতৃত্ব ছিল।

মানুষ চাইলে তার জীবনের সব কিছু পায় না—এটার জলজ্যান্ত প্রমাণ পরি। ওর জীবনে টাকা-পয়সা, ধন-সম্পদ, রূপ-লাবণ্য, আভিজাত্য—সব কিছুই আছে; শুধু নেই একটা সন্তান, যার মুখের দিকে তাকিয়ে দিন শেষে ও পৃথিবীর সকল দুঃখ ভুলে যাবে। 💔💔💔

ভিরাজ-পরির কোনো সন্তান নেই। মাফিয়া কুইন পরি ও ব্ল্যাক কিং রাইফ—নিঃসন্তান দম্পতি।

গত ১০ বছরে এ পরিবারগুলোতে বদলেছে অনেক কিছু—হারিয়েছে কিছু আপন মানুষ। আরিফ শেখ ও নাদিয়া শেখ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন; ২ বছর আগে ফেরিনা শাহও ইন্তেকাল করেছেন। বদলেছে আরো অনেক কিছু—কুমিল্লাতে এমপি হিসেবে আখিল শেখের পরিবর্তে ভিরাজ এমপি নির্বাচিত হয়েছে। বদলায়নি শুধু আয়াজের জীবন—ও এখনো আগের মতো সিঙ্গেল, অবিবাহিত। রামিজ-আরশিরও একটা সংসার হয়েছে—যদিও আরশি জানে, রাহিকে ভুলতে রামিজ আরশিকে বিয়ে করেছে। ওই যে মানুষ বলে না—প্রয়োজনে প্রিয়জন—আরশিকেও তেমনই রামিজ ‘প্রয়োজনে প্রিয়জন’ বানিয়েছে।

ইয়ান এখনো পরিকে ভালোবাসে, আর ফ্লোরা এখনো ইয়ানকে ভালোবেসে অপেক্ষা করছে—যদিও ফ্লোরা ভালো করেই জানে, ইয়ানের ভালোবাসা পাওয়া অসম্ভব। তারপরও ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে তো কোনো বাধা নেই।

জীবন চলছে জীবনের নিয়মে—সারা জীবন কারো জন্য থেমে থাকে না। তেমনি সবার জীবন চলছে—ভালো-খারাপ মেশানো। পরি-ভিরাজের সন্তান থাকলে ওদের জীবনে আর কোনো কিছুর কমতি থাকত না।

সবাই মিলে সুন্দর একটা বিকেল কাটিয়েছে। দিন শেষে রাত নেমেছে। বাংলাদেশে শেখ বাড়িতে সবাই বেড়াতে এসেছে—মোয়াজ ইলদিজ, রাওহা ইলদিজ, ইয়ান-ফ্লোরা, রোজা ইলদিজ, রেহাম শাহ, ওয়ালিদ শাহ, রামিজ-আরশি—ওদের সন্তান—সবাই মিলে। সবাই খুব সুন্দর সময় কাটাচ্ছে। একটু আগেই পরিবারের সবাই মিলে রাতের খাবার শেষ করেছে। রাতের খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। সারাদিন হাসি-মজা, খেলা-দুলা করে বাচ্চারা ক্লান্ত।

পরি সব কাজ সামলে রুমে আসতে আসতে রাত ১২টা ছুঁইছুঁই। রুমে এসে ভিরাজকে রেডি হতে দেখে প্রশ্ন করে—

~“এতো রাতে কোথায় যাচ্ছ?

__“গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে।

ভিরাজ মিররের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। পরি ভিরাজের পেছনে দাঁড়িয়ে ওর গলায় ছুরি ধরে বলে—

~“গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার আগে—জাহান্নাম থেকে ঘুরে আসেন...

ভিরাজ হেসে ওঠে। পরি নিজের হাত শিথিল করে নেয়। ভিরাজ পরির দিকে তাকিয়ে ওর কোমর ধরে নিজের কাছে টেনে এনে পরির নাকে নিজের নাক ঘষে বলে—

__“আমি যদি জাহান্নামে যাই—তাহলে তোমাকে সাথে নিয়ে যাব।

পরি মুখ বাঁকায়। ভিরাজ পরির নাকে কামড় দিয়ে বলে—

~“ভালোবাসি বউ জান, ভালোবাসি আমার অ্যাঞ্জেলকে—ভালোবাসি আমার পরি, আমার ভালোবাসার প্রিয়া তুমি। এই শূন্য পৃথিবীতে তুমি আমার একমাত্র পূর্ণতা।

ভিরাজ চুপ হয়ে যেতেই পরি বলে—

~“আর?

ভিরাজ হেসে দিয়ে বলে—

__“আমার বেঁচে থাকার শক্তি, জান, প্রাণ, কলিজা—আমার একমাত্র শান্তির জায়গা। 💝💝💝💝

কথাটা বলেই ভিরাজ পরিকে শক্ত করে জড়িয়ে ধরে—নিজের সঙ্গে মিশিয়ে নেয়।

ভিরাজ পরির হাতে একটা শপিং ব্যাগ দিয়ে রেডি হয়ে আসতে বলে। পরি অনেক কিছু জিজ্ঞেস করলেও ভিরাজ কোনো উত্তর দেয় না। পরি ড্রেসিংরুম থেকে রেডি হয়ে আসে। পরির পড়নে সাদা সিম্পল ডিজাইনের ড্রেস; হাতে ঘড়ি; চুল খোলা; মুখে কোনো মেকআপ নেই—শুধু ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কিন্তু এই সিম্পল সাজে পরিকে অসম্ভব সুন্দর লাগছে। ভিরাজ পরির দিক থেকে চোখ সরাতে পারে না—একদৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের প্রিয়ার দিকে। ভিরাজ নিজেও সাদা প্যান্ট-শার্ট পড়েছে। পরি ভিরাজের কাছে এসে দাঁড়ায়। ভিরাজ পরির হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে।

ভিরাজ নিজ হাতে পরিকে হেলমেট পরিয়ে দেয়। বাইক চলছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে। পরি ভিরাজকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর বাইক এসে দাঁড়ায় পাহাড়ি একটা ঝুপড়ি ঘরের সামনে। পরি বাইক থেকে নেমে দাঁড়ায়। ভিরাজ পরির মাথা থেকে হেলমেটটা খুলে দেয়। সামনে একটা বাঁশ আর কাঠের ঝুপড়ি ঘর—চারপাশে হারিকেন জ্বালানো।

ভিরাজ হাঁটু গেড়ে বসে শুকনো কাঠে আগুন জ্বালালো। টুকটাক শব্দ করে আগুন জ্বলে উঠতেই পরির মুখটা আগুনের আলোয় আরও মায়াবী লাগল ভিরাজের কাছে। ভিরাজ পরির কাছে এসে ওর গালে চুমু খায়।

ভিরাজ নিজ হাতে চা বানিয়ে মাটির ভাঁড়ে করে দেয়। পরি মুচকি হেসে ভিরাজের বানানো চায়ে চুমুক দেয়। চা শেষ করে পরি ভিরাজের হাতের উপর শুয়ে আকাশের তারা দেখতে দেখতে গল্প করছে। ভিরাজ চুপ করে বউয়ের বকবক শুনছে—আর মাঝে-মধ্যে হ্যাঁ-হুঁ করছে—আবার দুজন একসঙ্গে হেসে উঠছে।

ভিরাজ পরির হাসিমাখা মুখের দিকে তাকিয়ে ভাবে—আল্লাহ যদি ওকে একটা সন্তান দিতেন, তাহলে কী খুব বেশি ক্ষতি হয়ে যেত? ভিরাজ পরিকে একটা সন্তান ছাড়া পৃথিবীর সকল সুখ দিতে সক্ষম। ভিরাজ পরিকে একটা বাচ্চা দত্তক নিতে বললেও এতে পরি রাজি হয় না। পরির নিজস্ব অনেকগুলো এতিমখানা আছে—যেগুলো পরি নিজে স্বাবলম্বী হওয়ার পর থেকে দিয়েছে। আর পরি সবাইকে নিজের সন্তানের মতো আগলে রাখে; পড়াশোনার খরচ এবং তাদের যেসব প্রয়োজন আছে—সবকিছু গ্রহণ করে তাদের একটা ভালো জীবন দেওয়ার জন্য পরি নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিচ্ছে। পরির সন্তান না হওয়ার পর থেকে এই কাজ আরো বাড়িয়ে দিয়েছে।

পরির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভিরাজ প্রশান্তি অনুভব করে।

09/10/2026

_ভালোবাসা সত্যি সুন্দর তবে মানুষ টা যদি সঠিক হয়.... 🥀💞🖤 #গল্প_আমার_ভালোবাসার_প্রিয়া_তুমি
#লেখিকা_ফারিয়া_ইসলাম

১. Don't call 📵: একবার কল রিসিভ না করলে দ্বিতীয়বার আর কল করবো না।২. Don't message: মেসেজ সিন করে রেখে দিলে দ্বিতীয়বার ...
03/10/2026

১. Don't call 📵: একবার কল রিসিভ না করলে দ্বিতীয়বার আর কল করবো না।
২. Don't message: মেসেজ সিন করে রেখে দিলে দ্বিতীয়বার আর মেসেজ দেবো না।
৩. Acceptance: যে বদলে গেছে, তাকে আর মানানোর চেষ্টা করবো না।
৪. Respect: যেখানে গেলে সম্মান পাবো না, সেখানে যাবোই না।
৫. Ignore: যে আমাকে ইগনোর করে, তার সাথে কথা বলার দরকার নেই।
৬. Distance: যে আমাকে নিয়ে সবসময় হাসি-ঠাট্টা করে, তার থেকে দূরে থাকবো।
৭. No Second Chance: একবার ধোঁকা দিলে, দ্বিতীয় সুযোগ আর না।
৮. Detachment: যে চলে গেছে, তার পেছনে কখনোই যাবো না।

যারা থাকার তারা এমনিতেই থেকে যাবে। জোর করে কাউকে ধরে রাখতে নেই।

খাটিয়ায় থাকা লা/শটি ঢাকনা সরিয়ে বসে জিজ্ঞেস করলো! ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন?এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া...
02/10/2026

খাটিয়ায় থাকা লা/শটি ঢাকনা সরিয়ে বসে জিজ্ঞেস করলো! ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন?

এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া একটি ঘটনা।
শায়খ আবু ইমাদ ঘটনাটি বর্ণনা করছিলেন এভাবে: আমার এক বন্ধু বলল, গতকাল আমার পাশের গলির একজন মা/রা গেছেন। নাম আবু নাসের, বেশ বয়স্ক মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতনসিব করুন। তো, জানাজা আর দাফন শেষে খাটিয়াটা (মৃ/তদেহ বহনের খাট) যখন ফেরত আনা হলো, তখন বেশ রাত। এশার নামাজ শেষ, মসজিদও বন্ধ। তাই লোকেরা খাটিয়াটা মসজিদের দরজার বাইরের উঠোনে রেখে দিল, যাতে সকালে মুয়াজ্জিন বা খাদেম এসে সেটা জায়গামতো রেখে দেয়। রাত তখন প্রায় সাড়ে ৩টা। এক লোক মসজিদে আসল। দেখল উঠোন খোলা কিন্তু মসজিদের মেইন দরজা তালাবদ্ধ। সে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কেউ খুলল না। ওদিকে হাড় কাঁপানো শীত। হঠাৎ তার নজর পড়ল ওই খাটিয়াটার দিকে। ওটার ওপর আবার একটা চাদর বিছানো ছিল।ব্যাস! সে আর দেরি না করে খাটি/য়ার ঢাকনা সরাল, ভেতরে মোটা কাপড় পাতা ছিল, আরামসে ওটার ভেতরে ঢুকে শুয়ে পড়ল। আর সাথে সাথেই গভীর ঘুম! আধঘণ্টা পর মসজিদের খাদেম এলেন দরজা খুলতে। তিনি খাটিয়াটা দেখে ভাবলেন, হয়তো ফজরের পর জানাজা হবে,
তাই লাশসহ কেউ রেখে গেছে।মুসল্লিরা আসতে শুরু করল, কেউ অজু করতে গেল, কেউ সালাম বিনিময় করল। খাদেম আর কয়েকজন মিলে খাটি/য়াটা ধরাধরি করে একেবারে মেহরাবের পাশে নিয়ে রেখে দিল। সবাই ভাবছে ভেতরে লা/শ আছে, তাই কেউ আর ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেনি। তাছাড়া ভোরের বেলা সবার চোখে তখনও ঘুমের রেশ।
ফজরের আজান হয়ে গেল। মসজিদে প্রায় ৫০ জনের মতো লোক। আমরা কাতার সোজা করে নামাজে দাঁড়ালাম। আমি ছিলাম একদম প্রথম কাতারে। দ্বিতীয় রাকাতেও সব ঠিক ছিল, হঠাৎ দেখলাম খাটিয়াটা নড়ছে! ভাবলাম, এ কী! চোখের ভুল নাকি? চোখ কচলে আবার তাকালাম। না! স্বপ্ন না! ইমাম সাহেবের ঠিক সামনে রাখা খাটিয়াটা সবার চোখের সামনে সত্যিই নড়ছে! আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেল, পুরো কাতারে আতঙ্ক ছড়িয়ে পড়ল।

ঠিক তখনই খাটিয়ার ভেতর থেকে লোকটা ঘুম ভে/ঙে ঢাকনাটা সরাল। মাথা বের করে সোজা জিজ্ঞেস করল, ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন? ওরে ভাই! এরপরের দৃশ্য আর কী বলব! আল্লাহর কসম, সেই দৃশ্য দেখার মতো ছিল। আমি জুতো ফুতোর কথা ভুলে জান নিয়ে দে দৌড়! এক দৌড়ে মনে হয় এক কিলোমিটার পার হয়ে গেছি তাও খালি পায়ে! ওদিকে ইমাম সাহেব তো বেহুঁশ হয়ে ফ্লোরে পড়ে গেলেন। ভয়ে কেউ কেউ দেয়ালে গিয়ে মাথা ঠুকল। কেউ কেউ আমার মতো খালি পায়েই ভোঁ দৌড়। একজন তো ভয়ে অজুখানার হাউজেই পড়ে গেল। সোজা কথায়, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মসজিদ ফাঁকা।

কিন্তু হাসির ব্যাপার হলো,ওই খাটি/য়ার লোকটাও আমাদের সাথে সাথে দৌড়াতে শুরু করল! সে দৌড়াচ্ছে আর সবার পিছু পিছু চিৎকার করছে: ও ভাই! কী হয়েছে? কেয়ামত হয়ে গেল নাকি? আপনারা দৌড়াচ্ছেন কেন? আর পেছনের লোকজন যতবার দেখছে যে, 'লা/শ' তাদের পেছনে দৌড়াচ্ছে, তাদের দৌড়ানোর গতি তত বাড়ছে! বেচারা লোকটা তখনও চিল্লাচ্ছে, আমাকে ফজরের জন্য ডাক দিলেন না কেন? আল্লাহ আপনাদের বিচার করবেন! আসলে সে বুঝতেই পারছিল না যে এই ল/ঙ্কা/কাণ্ডের মূল হোতা আসলে সে নিজেই!

কপি পোস্ট 😀

ভালোবেসে কী লাভ যদি আগলে রাখতে না জানে,, 😅🥀🖤 #গল্প_আমার_ভালোবাসার_প্রিয়া_তুমি  #লেখিকা_ফারিয়া_ইসলাম
02/10/2026

ভালোবেসে কী লাভ যদি আগলে রাখতে না জানে,, 😅🥀🖤
#গল্প_আমার_ভালোবাসার_প্রিয়া_তুমি
#লেখিকা_ফারিয়া_ইসলাম

“কখনো Sorry বললে সম্পর্ক ঠিক হয়, আর কখনো Sorry শুনলে জীবন শেষ! 😅🖤 🥀  আসলে দূর থেকে সবই মজা লাগে, নিজের বেলায় বোঝা যায় ক...
29/09/2026

“কখনো Sorry বললে সম্পর্ক ঠিক হয়, আর কখনো Sorry শুনলে জীবন শেষ! 😅🖤 🥀 আসলে দূর থেকে সবই মজা লাগে, নিজের বেলায় বোঝা যায় কেমন.🖤💔🥀

 #গল্প_পথ_হারানো_পথিক  #লেখিকা_ফারিয়া_ইসলাম পর্ব :- ১৯ চারজন লোক মিলে একটা ছেলে কে মারছে, হাত পা বাঁধা শরীর রক্তাক্ত মুখ...
28/09/2026

#গল্প_পথ_হারানো_পথিক
#লেখিকা_ফারিয়া_ইসলাম
পর্ব :- ১৯

চারজন লোক মিলে একটা ছেলে কে মারছে, হাত পা বাঁধা শরীর রক্তাক্ত মুখে কাপড় গুঁজে দেওয়া। গার্ড-রা মেরে ক্লান্ত আর ছেলে টা মা'র খেয়ে ক্লান্ত। শব্দ করে টর্চারসেল এর দরজা খুলে যায় ! সবার দৃষ্টি দরজা দিকে। গার্ড মাথা নিচু করে মালিক কে সম্মান করে কালো হুডি পড়া লোক এসে ফ্লোরে সুয়ে থাকা ছেলেটার সামনে হাঁটু গেড়ে বসে। গার্ড কে ইশারা করতেই ছেলেটার মুখ থেকে কাপড় খুলে দেয় ছেলে টা ভয়ে ভয়ে প্রশ্ন করে

-" আমাকে এখানে কেনো এনেছেন.? ছেড়ে দিন

রৌনক উঠে দাঁড়ায়, এতোক্ষণে গার্ড রা চেয়ার এনে রেখেছে। রৌনক চেয়ারে বসতে বসতে ছেলেটা কে উদ্দেশ্য করে প্রশ্ন করে_____

----" সৈয়দ আসফিয়া আভা কে কিডন্যাপ করার জন্য তোকে কে পাঠিয়েছে..?

রৌনকের কথা শুনে ছেলেটা ভয় পেয়ে যায় ! কারণ ও এতক্ষণ জানতো না ওকে এখানে কি কারনে নিয়ে আসা হয়েছে এখন ওর কাছে কারণটা স্পষ্ট হয়ে যায়। আজিজ সৈয়দের ছোট মেয়ে সৈয়দ আসফিয়া আভা কে কিডন্যাপ করার জন্য ওকে মোটা অংকের টাকা দেওয়া হয়েছে। টাকার লোভে পড়ে ছেলেটাও রাজি হয়ে গিয়েছিল আভা কিডন্যাপ করতে। আর রাজি হবে না ইবা কেন আগে তো টাকা বেশি দ্বিতীয়তঃ একলা একটা মেয়েকে কিডন্যাপ করা এমন কি.? যেখানে এর চেয়ে বড় বড় অবৈধ কাজ একাই করতে পারে সে। কিন্তু তখন যদি জানতো এমন জীবন মৃত্যুর সম্মুখীন হতে হবে তাহলে সেই এ কাজে কখনই রাজি হতো না। ছেলেটা প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে রৌনক আবার ও চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে________

---" কে পাঠিয়ে ছিলো ওকে খুন করার জন্য.?

-" আমি জানি না স্যার, রাতে নদীর পাড়ে ডেকে টাকা দিয়ে বলে ছিলো কিডন্যাপ করে একটা পুরনো গোডাউনে সামনে নেওয়ার জন্য ব্যাস আমি আর কিছু জানি না

ছেলে টার কথা হয়তো রৌনকের পছন্দ হয়নি তাই তো নিজের সর্বশক্তি দিয়ে ছেলেটার বুকে লাথি মারে। ব্যাথায় ছেলে টা কুঁকড়ে যায়, রৌনক রেগে বলে__

----" কাজ করার আগে জেনে নিবি তো কার কলিজায় হাত দিতে যাচ্ছিস তোর কলিজাতে কুকুরকে খাওয়াবো শুয়োরের বাচ্চা সাহস কি করে হয় ওর দিকে বানানোর

ছেলে টা মুখ খুলে কিছু বলতে চায় কিন্তু রৌনক এর আগে ছুরি দিয়ে ওর বুক থেকে নাভি পযন্ত এক টানে কেটে টেনে ছিঁড়ে ফেলে। ছেলেটার মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ বের হচ্ছে এখন নিশ্বাস আছে রৌনক ওর বুকে হাত ঢুকিয়ে একটানে কলিজা টা ছিঁড়ে আনে। এতোক্ষণ স্বাভাবিক ভাবে থরথর করে কাঁপা শরীরটা এবার নিশ্চিত হয়ে যায়। কলিজা টা হাতে নিয়ে রৌনক রুম থেকে বের হয়ে আসে ডেবিয়ান ওর কাছে এগিয়ে আসে। নিজের হাতে থাকা কলিজা টা ওর হাতে দিয়ে আদেশ করে বলে

---" এটা কে প্যাকেট করে নেও বাসায় নিবো

-" ওকে স্যার

ডেবিয়ান রৌনকের কথা মতো কলিজা টা প্যাকেট করে সাথে নেয়। রৌনক ওর জন্য গাড়িতে অপেক্ষা করছিলো ও আসলে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সেই সকালে বের হয়েছিল এখন ও বাড়িতে যাওয়া হয়নি। আভা অসুস্থ মেড ফোন দিয়ে জানায় সারাদিনে ও খাবার পানি বা ঔষধ ও খায়নি ডক্টর যে সকালে ব্যথার ইনজেকশন দিয়ে গেছে তারপর থেকে আর কোন মেডিসিনে নেই। রৌনক নিজের মোবাইল হাতে নেয় সিসিটিভি ফুটেজ দেখে আভা ব্যথায় ছটফট করছে। আজ সারাদিন ও শুয়ে বসে কাটিয়েছে পা ফুলে এমন অবস্থা হয়েছে যে হাঁটা তো দূরের কথা ব্যথায় পা নাড়ানোর শক্তি টুকু ও নেই। রৌনক মোবাইল বন্ধ করে সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে বিরবির করে বলে _______

--" কেন নিজের সাথে আমাকেও আগুনে পোড়াচ্ছিস পাখি.?

রৌনক রুমে ঢুকে লাইট ঝালিয়ে দিতেই আভা নিজে আরেকটু গুটিয়ে নিলো। রৌনক নিজের হাতের ব্লেজারটা সোফার উপরে রেখে খাটের দিকে এগিয়ে যায় আভার চোখ বন্ধ কিন্তু ও এটা অনুভব করতে পারছে যে রৌনক ওর খুব কাছে। রৌনক হঠাৎ আভা কে কোলে তুলে নেয় আভা চোখ না খুলে রৌনকের গলা জড়িয়ে ধরে। রৌনক আভা কে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। দুজন চুপ কারো মুখে কথা নেই আভা কে খাটে বসিয়ে রৌনক নিজেও ফ্রেশ হয়ে আসে। রৌনক আবার ও আভা কে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে ছিঁড়ি বেয়ে নিচে নামে খাবার টেবিলে নিয়ে যায় আভা কে চেয়ারে বসিয়ে নিজে ও আভার পাশে বসে। আভা পুতুলের মতো ব্যবহার করছে রৌনক যা করছে ও শুধু দেখছে না কোনো কথা বলছে আর না কোনো কাজে বাঁধা দিচ্ছে।

আভার সামনের খাবার প্লেট খাবার দেওয়া হলে আভা বলে

~" আমি খাবো না.?

রৌনক শান্ত কন্ঠে বলে

---" ভালো আছি ভালো থাকতে দেও, চুপ করে খাবার খেয়ে নেও ফাস্ট

~" না খেলে কী করবেন.?

রৌনক চিবিয়ে চিবিয়ে বলে___

---" ছোট বাচ্চাদের মতো মেরে মেরে খাওয়াবো

~" আমি ছোট বাচ্চা নই

রৌনক নিজে খেতে খেতে উত্তর দেয়

---" আহামরি বড় ও নও, তাঁরা তারি খেয়ে নেও খাওয়ার সময় কথা বলা আমার অপছন্দ

~" কিন্তু আমার তো পছন্দ

রৌনক আভার দিকে রাগান্বিত চোখে তাকায় এটা দেখে আভা উপহাস্য করে বলে_____

~" আপনা কে আমি ভয় পাইনা

আভার কথা শুনে রৌনক এর রেগে যাওয়ার কথা অথচ ওরা না রেগে উল্টো আভা কে চোখ মেরে বলে____

---" এখন তুমি যদি খাবার না খাও তাহলে একটু পর রুমে যেগুলো হবে তারপর তুমি অবশ্যই আমাকে ভয় পাবে। নকাি এখনো ভয় পাচ্ছো

আভা বুঝতে পারে রৌনক কী বলছে। আভা কিছু বলবে এর আগে রৌনক শান্ত কিন্তু আদেশ করে বলে___

---" সারাদিন পর খেতে বসেছি এখন কোন রক্তারক্তি যায়না চুপচাপ করে খেয়ে নাও ফার্স্ট। আরেকটা শব্দ আমি উচ্চারণ করবো না কারণ তারপর শুধু আমার হাত চলবে

~" আপনি

রৌনক আভার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হতে দেয় না, নিজের বাম হাত দিয়ে ওর গলা শক্ত করে চেপে ধরে। আভা শ্বাস বড় হয়ে যায় বাম হাত দিয়ে ধরেছে এতেই এমন যদি ডান হাত দিয়ে হতো তাহলে ততক্ষণে ওর প্রাণ পাখি বের হয়ে চলে যেত। আভার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে রৌনক আভার গলা ছেড়ে দেয় আভা জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে। রৌনক পূনরায় নিজের খাবারে মনোযোগ দেয় এমন ভাবে মনে হচ্ছে একটু আগে এখানে কিছুই হয়নি। আভার চোখ থেকে অনবরত পানি পড়ছে ওর জন্য সামনে ভাত মুরগী, সবজি, ডাল, গরুর মাংস রাখা আছে আভা সেখান থেকে সামান্য খাবার প্লেটে নেয়।

আগে আভা খেতে না চাইলে ও কে সবাই কতো আদর যত্ন করে খাইয়ে দিতো আর এখন ও খেতে না চাইলে গলা চেপে ধরে খাওয়ায়। আভা বাম হাতের সাহায্যে চোখের পানি মুচে খেতে থাকে কিন্তু ওর অবাধ্য চোখের পানি বাধ মানে না। জীবন ও-কে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে।

খাওয়া শেষ হলে রৌনক কাউ কে ফোন করে ভিতরে আসতে বলে আভা কে কোলে নিয়ে সোফায় বসে। কয়েক মিনিটের মধ্যে ডেবিয়ান একজন মহিলা ডক্টর কে নিয়ে আসে। ডক্টর আভার পায়ের বেন্ডেজ খুলে ডেসিং করে দেয় আভার ক্ষত স্থানে পুঁজ জমে ইনফেকশন হয়ে গেছে আর সারাদিন ঘা শুকনোর মেয়ে কোন মেডিসিন না নেওয়ায় ইনজেকশন বেশি হয়েছে এটাই বুঝতে পারছে না যে এত ছোট মেয়ে এত ব্যাথা সহ্য করবো কিভাবে। আভার পাশে রৌনক বসেছে আভা ব্যথায় কখন যে ওর হাত শক্ত করে চেপে ধরেছে নিজেও জানেনা। রৌনকের হাতে আভার নখ ডেবে গিয়ে হাল্কা রক্ত বের হয়ে আসে তবক এতে রৌনক কোনো প্রতিক্রিয়া দেখায় না। আভা যখন বুঝতে পারে ও কার হাত ধরে আছে তখন নিজের হাত সরিয়ে আনে।

ডক্টর আর ডেবিয়ান চলে গেলে রৌনক আভা কে নিয়ে রুমে যায়। আভা কে বিছানায় শুয়ে দিয়ে রৌনক লেপ্ট আর মোবাইল নিয়ে বারান্দায় চলে যায়। ঘন্টা খানিক এভাবে কেটে যায় রৌনক রুমে আসে না আর আভার চোখে ঘুম আসে না ওর চিন্তার শেষ নেই। এই জীবন ওকে কতদিন কাটাতে হবে.? আর কিভাবে বা এই বন্দী জীবন থেকে মুক্তি পাবে.? সৈয়দ বাড়ির কী অবস্থা.? ঈশা কোথায় ওর মাথায় হাজার টা চিন্তা ঘুরছে। আরো কিছুক্ষণ পর রৌনক রুমে আসে। আভা উঠে বসার চেষ্টা করে কিন্তু পারে না! রৌনক দেখেও আভা কে সাহায্য করতে আসে না। আভা উঠতে না পেরে শুয়ে রৌনক কে প্রশ্ন করে__

~" আমাকে এখানে বন্দী করে রেখেছেন কেনো..?

---" আমার ইচ্ছে হয়েছে তাই

~" আপনার ইচ্ছে হলে আমাকে এখানে থাকতে হবে কেনো.?

----" নাথিং

~" আমাকে ছেড়ে দিন

রৌনক আভার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলে_____

----" আমার কাছে আছো বলে এখনো বেঁচে আছো বাইরে তুমি দুই মিনিট টিকতে পারবে না

~" এটাকে বেঁচে থাকা বলে

----" তাহলে কি মরে যাওয়া বলে...?

~" এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো

---" তাহলে তুমি ভাবতে পারো তুমি মরে গেছো আর জাহান্নামে আছো আমি মাইন্ড করবো না

~" এটা জাহান্নামের চেয়ে কোন দিক থেকে কম না ! আর আপনার মত জলজ্যান্ত শয়তান সামনে ঘুর এমনি জাহান্নামে যাব

রৌনক নিজের রাগ কন্ট্রোল করতে পারে না আভার কাছে এসে ওর চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিসে বলে____

----" শুয়োরের বাচ্চা ভদ্রভাবে কথা বলছিলাম ভালো লাগেনি বাধ্য হতে বাধ্য করেছিস.? তুই কি মনে করিস তোকে আমি এখানে আনন্দে বন্দি করে রেখেছি বাহিরে যা কুকুরের মত তোকে ছেড়ে খাবে মানুষ

আভা অনেক কষ্ট করে রৌনকের কথার উত্তর দেয়

~" শিয়ালের কাছে মুরগি বাঘা দেওয়ার মতো হয়ে গেল না আপনি নিজেই তো আমাকে কুকুরের মত ছিড়ে খাচ্ছেন

রৌনক আভার গালে নিজের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারে।আভার মাথা বালিশের উপর পড়ে কি রৌনকের শক্ত হাতের থাপ্পড় খেয়ে সাথে সাথে ওর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়। রৌনক আভা কে সোজা করে শুয়ে ওর রক্তাক্ত ঠোঁট দোকানে যে ঠোঁটের বাজে নিয়ে নেয়। আভা ছুটার জন্য ছটফট করতে থাকে কিন্তু রৌনকের শক্তির সাথে ও সব সময় অপারক কিছুক্ষণ পর রৌনক আভা কে নিচ থেকে ছেড়ে দেয়। খাট থেকে উঠে দাঁড়ায় নিজের চুল শক্ত করে টেনে ধরে রাগ কমাতে না পেরে রুমে দরজা খুলে বেরিয়ে যায় দরজার শব্দে পুরো ঘর কেঁপে ওঠে সাথে আভা ও কেঁপে উঠে। রৌনক চলে যেতে আভা একটা বালিশ জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। ওর সাথে এমন না হলে-ও পারতো।

এদিকে রৌনক বাইরে এসে দাঁড়াল। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। বুকের ভেতর জমে থাকা আগুন যেন আরও বেড়ে উঠছিল। সেই আগুন নিভিয়ে ফেলার একমাত্র জায়গা ছিল—ব্ল্যাক ম্যানশনের ভূগর্ভস্থ অন্ধকার।

রৌনক ধীর পায়ে করিডোরের শেষ প্রান্তে এগিয়ে গেল। বাইরে থেকে দেখলে ব্ল্যাক ম্যানশনকে বড়জোর তিনতলা একটি বাড়ি মনে হয়। কালো পাথরের চারপাশে উঁচু দেয়াল—সব মিলিয়ে জায়গাটিকে একটি পরিত্যক্ত দুর্গের মতো দেখায়। কিন্তু এই বাড়ির আসল রহস্য লুকিয়ে ছিল মাটির নিচে।বাড়িটির নিচে ছিল আরও ছয়টি তলা। এমন ছয়টি তলা, যার অস্তিত্ব শহরের কোনো নকশায় নেই, কোনো সরকারি নথিতে নেই, এমনকি রৌনকের সবচেয়ে বিশ্বস্ত লোকেরাও পুরো জায়গাটির সবকিছু জানত না।লোহার দরজার সামনে গিয়ে রৌনক থামল। দরজার পাশে দাঁড়ানো দুজন প্রহরী তাকে দেখেই সোজা হয়ে দাঁড়াল। একজন দ্রুত কার্ড স্ক্যান করল। তারপর একে একে তিনটি তালা খুলল। শেষ তালাটি খোলার আগে দেয়ালের ভেতর থেকে ঠান্ডা যান্ত্রিক শব্দ ভেসে এল। কয়েক সেকেন্ড পর দরজাটি ধীরে ধীরে খুলে গেল।ভেতরে নামার সিঁড়িগুলো এতটাই অন্ধকার ছিল যে, দেয়ালে বসানো ক্ষীণ লাল বাতিগুলো না থাকলে নিচে নামা অসম্ভব হয়ে যেত।

রৌনক একবারও পেছনে তাকাল না। তার জুতোর শব্দ ধাতব সিঁড়িতে প্রতিধ্বনিত হয়ে অদ্ভুত এক ভয়ের আবহ তৈরি করছিল।প্রথম তলায় ছিল পাহারার ঘর। দ্বিতীয় তলায় বন্দিদের জন্য আলাদা কক্ষ। তৃতীয় তলায় ছিল জিজ্ঞাসাবাদের জায়গা—যেখানে কেউ ঢুকলে নিজের নাম, পরিচয়, এমনকি নিজের স্মৃতিও ভুলে যেতে বাধ্য হতো। চতুর্থ তলায় ছিল নথি, টাকা ও গোপন যোগাযোগের কেন্দ্র। পঞ্চম তলা ছিল রৌনকের সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের গোপন গুদাম। আর ষষ্ঠ তলা?ষষ্ঠ তলার কথা কেউ মুখে আনে না।

সেখানে কী ছিল, তা জানত কেবল একজন মানুষ রৌনক। রৌনক তৃতীয় তলায় পৌঁছাতেই টর্চার সেলের ভারী দরজা খুলে গেল। ভেতরে কয়েকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। দেয়ালে ঝোলানো আলো সরাসরি মেঝেতে পড়ছিল, ফলে ঘরের প্রতিটি ছায়া আরও ভয়ংকর দেখাচ্ছিল। চারপাশে ওষুধ, ব্যান্ডেজ, ধাতব ট্রে এবং নানা ধরনের জিজ্ঞাসাবাদের সরঞ্জাম রাখা ছিল। জায়গাটি কোনো উন্মত্ততার স্থান নয়—বরং ঠান্ডা মাথায় ভয় তৈরি করার জন্য সাজানো একটি নিষ্ঠুর কারখানা।ডেবিয়ান রৌনককে দেখেই এগিয়ে এল।

—“স্যার, আপনি এখানে?

রৌনক কোনো উত্তর দিল না। শুধু চারপাশে একবার তাকাল। তারপর ঠান্ডা গলায় বলল,

—“এখন আর কাউকে ছোঁবে না। শুধু পুরোনো ফাইলগুলো বের করো

ডেবিয়ান বিস্মিত হলো।

—“কোন ফাইল, স্যার?

রৌনকের চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল।

—“সৈয়দ পরিবারের ফাইল

ডেবিয়ান কয়েক মুহূর্ত চুপ করে থেকে মাথা নত করল। সে জানত, রৌনক যখন এই ফাইলের কথা বলে, তখন বিষয়টি শুধু আভা কে ঘিরে নেই।আর রৌনক কোনো প্রশ্নের উত্তর দেয় না আর যদি দেও তাহলে নিশ্চিত রৌনকের মাথায় তখন আগুন জ্বলছে। কিছু পেছনে বহু বছরের হিসাব, বিশ্বাসঘাতকতা এবং রক্তের ঋণ লুকিয়ে আছে।কিছুক্ষণ পর একটি কালো লোহার বাক্স এনে রৌনকের সামনে রাখা হলো। বাক্সটির ওপর কোনো নাম লেখা ছিল না, শুধু খোদাই করা ছিল একটি চিহ্ন—একটি কালো মুকুটের ভেতরে জ্বলন্ত সাপ। এই চিহ্নটি শহরের অন্ধকার জগতের সবাই চিনত। এটি ছিল ‘নাইট ক্রাউন’-এর প্রতীক—দেশের বিভিন্ন শহরজুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল মাফিয়া সাম্রাজ্যের গোপন সিলমোহর।

রৌনক বাক্সটি খুলল। ভেতরে ছিল পুরোনো কাগজ, কয়েকটি ছবি, কিছু চিঠি এবং একটি ছোট কালো পেনড্রাইভ। ওপরে থাকা ছবিটি হাতে নিতেই তার চোখ স্থির হয়ে গেল। ছবিতে ছিল আজিজ সৈয়দ, তার পাশে এক অচেনা তরুণী, আর পেছনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ—যাকে রৌনক বহু বছর ধরে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু বলে জানত।ডেবিয়ান ফিসফিস করে বলল,

—“এটা কি সত্যি? স্যার

রৌনক ছবিটি মুঠোর ভেতর চেপে ধরলো, ডেবিয়ানের সামনে আগে কখন এই বাক্স খোলা হয়নি তাই ও অনেক টা অবাক হয়েছে

—“সত্যি বলেই তো এত বছর ধরে সবাই মিথ্যে গুলো বেঁচে আছে

সে পেনড্রাইভটি হাতে তুলে নিল।

—“ সৈয়দ পরিবার কে খুন করার আদেশ বাইরে থেকে আসেনি। আদেশ এসেছে আমার কাছে কোনো মানুষের থেকে যাকে আমি হয়তো খুব ভালো করে চিনি তবে এই মূহুর্তে ধরতে পারছি না ।

ডেবিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল।

—“কিন্তু স্যার, আপনার অনুমতি ছাড়া

ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে রৌনক গম্ভীর কণ্ঠে বলে_____

—“আমার অনুমতি ছাড়াই অনেক কিছু হয়েছে

রৌনকের গলা আরও রাগে আর গম্ভীর হয়ে উঠলো

---- “এই সাম্রাজ্য শুধু আমার, ডেবিয়ান। আমার চারপাশে যারা মাথা নত করে দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে কেউ কেউ আমার সিংহাসনের নিচে বিস্ফোরক পুঁতে রেখেছে। কেউ আমার সব কিছু কেঁড়ে নিতে চাইছে, কেউ আমাকে কাজে লাগিয়ে নিজের স্বাথ হাসিল করছে

রৌনক ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে এবার রাগের বদলে ভয়ংকর এক স্থিরতা। রৌনক আবার টর্সার সেল এ চলে যায়। ডেবিয়ান সব কিছু গুছিয়ে বের হয়ে আসে।

রৌনক যখন রুমে আসে তখন সময় টা শেষ রাত। আভা কে ঘুমে দেখে রৌনক ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বিছানায় আভা গুটিসুটি মেরে শুয়ে আছে রৌনক খাটে উঠে আভা কে জড়িয়ে ধরে নিজের শরীরে সঙ্গে ঠান্ডা কিছু অনুভব হতেই আভা নড়েচড়ে উঠে। রৌনক আভা কে জড়িয়ে ধরে শুয়ে পড়ে।

সকালের মিষ্টি রোদ এসে আভার মুখে পড়ছে। আভা ঘুম থেকে উঠতে না চাইলে আজিজ সৈয়দ এমনটা করে। আভা মুখে মুচকি হাসি নিয়ে চোখ খোলে কিন্তু চোখের সামনে সেই অভিশপ্ত রুম দেখে মূহুর্তের মধ্যে ওর মুখের হাসি মিলিয়ে যায়। ঘুমের মধ্যে ও ভুলে গিয়েছে যে ওর বাবা আর এই পৃথিবীতে নেই যে আগের মতো ওর ঘুম ভাঙাবে। আভা কান্না করে বলে উঠে

----“কোথায় তুমি, বাবা...?তোমার ছোট সোনামণি তোমায় খুব মিস করছে, বাবা।জানো বাবা, এখন আর আমাকে কেউ ভালোবাসে না... কেউ না।তুমি চলে যাওয়ার পর থেকে আমার জীবনের চারপাশটা শুধুই অন্ধকারে ঢেকে গেছে। কোথাও একটুও আলোর দেখা নেই।

----“আমি দিন দিন হারিয়ে যাচ্ছি সেই গভীর অন্ধকারে —💔💔💔
এখান তুমিও নেই, আলোও নেই।ফিরে এসো না বাবা, একটিবার... তোমার সোনামণিকে একটু বুকে টেনে নাও।

আভার চোখ থেকে অনবরত পানি পড়ছে, আভার কান্নারা সব করে বেরিয়ে আসতে চাইছে কিছু পারছে না কোনো এক অদৃশ্য বেড়াজাল ওর গলা পেচিয়ে ধরছে। আভা কষ্ট করে উঠে বসে পায়ে অস্য ব্যথা রুমে কেউ নেই বেলকনির গ্লাস খোলা তাঁর মানি রৌনক এখন ওর জিম রুমে আছে। রুম কাউ কে না দেখতে পেয়ে আভা সব করে কান্না করে উঠে। আভার কান্নার মাঝে হঠাৎ করে রৌনক ঝড়ের গতিতে রুমে এসে ও কে কোলে নিয়ে বারান্দার গ্লাস পেরিয়ে সুইমিং পুলে নেমে যায়। আভা কিছু বুঝে উঠার আগে রৌনক ও কে পানিতে চুবিয়ে দিলো। আভা শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে আর রৌনক ও কে শক্ত করে ধরে রেখেছে। একে তো শ্বাস নিতে কষ্ট তার ভিতর রৌনকের হাতের চাপে আভার জান পাখি বের হয়ে যাওয়ার উপক্রম। সকালের ঠান্ডা পানি আর শ্বাস নিতে না পারায় আভার শরীর নিজ তেজ হয়ে আসে চোখের সামনে সব অন্ধকার দেখছে এমন সময় রৌনক আভার মুখ উপরে তুলে। চভা নিভে আসা চোখে রৌনকের দিকে তাকায়।

তখন আভার বলা কথা আর কান্না সব কিছু রৌনক দরজার সামনে থেকে শুনতে পায় আর এই জন্য রাগে ও কে পানিতে ডুবিয়ে রাখে।

আভা জ্ঞান হারাবে এমন সময় রৌনকের শান্ত কিন্তু কঠোর বানি শুনতে পায়__

__“ আমি ব্যতীত অন্য কারো জন্য কান্না করলে জীবন কেড়ে নেব🤬🤬🤬 তুই শুধু আমার জন্য কান্না করবি আমার জন্য হাসবি! তোর সবকিছু আমার তোর এক ফোটা চোখের পানির ভাগ ও আমি কাউ কে দিবো না।

___“ আর তোর বাপ মরেছে এতদিন হলো এখনো তার জন্য কান্না করার কি আছে.? শুনেছি মেয়েদের জন্য আপন নাকি দুই পুরুষ হয়। একজন বাবা আরেকজন স্বামী ! তোর বাপ তো মরে গেছে। আমি তোর স্বামী আমি এখনো জীবিত আছি, কি কান্না করলে আমার জন্য করবি।

আভা রৌনকের শেষের কথা গুলো শুনতে পাইনি কারন এর আগে ও জ্ঞান হারিয়েছে।

চলবে

Address

Sadar Road
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Fariya Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share