27/07/2025
ঢাকা শহরে এখন সব চেয়ে জনপ্রিয় কন্সেপ্ট হচ্ছে কিছু বন্ধুরা এক সাথে হয়ে জমির শেয়ার কেনা আর এরপর নিজেরাই বিল্ডিং উঠানো এরপর খরচ হিসেব করে নিজেদের ফ্ল্যাট বুঝে নেওয়া।
তাই না? আমি নিজেও এমন চিন্তাতেই ছিলাম।কিন্তু প্র্যাক্টিকাল কিছু সমস্যার জন্য আজ অব্দি পারি নাই।
প্রথমত ১০ জন মিলে জমি কিনবো এমন ক্লোজ ফ্রেন্ড সার্কেল সম্ভব ই না! বন্ধুদের মাঝে সবাই এক রকম ফিনানশিয়াল অবস্থায় যায় না।বন্ধু বাদ! চেনা পরিচিত রাও এমন শেয়ারে জমি কেনার চেষ্টা করলে মধ্যবিত্ত সার্কেলে ২/৩ জনের বেশি পাওয়া যায় না! ডাল পালা ছড়াইয়া অপরিচিত মানুষ দের ই নিতে হয়।
এরপরেও ধরুন জমি হলো। সবাই ব্যাস্ত। একটা বিল্ডিং এর ডিজাইন পাশ করানো,ডিজাইন করা,কন্সট্রাকশন সুপার ভিশন,ম্যাটেরিয়াল সিলেকশন,পার্টনার থেকে টাকা উঠানো,সেই টাকার হিসেব মেন্টেইন সহ পুরাদস্তুর ফুল টাইম কাজ যেখানে দক্ষ টেকনিক্যাল লোক লাগবে,ভরসার লোক লাগবে,এক্সপার্ট লোক লাগবে।
কে করবে?
আচ্ছা একজন দায়িত্ব নিলো সে করবে।নিজে তো পারবে না? একটা কন্সাল্টেন্সি ফার্ম খুজে সেখান থেকে ডিজাইন করায় নিবে।একটা কন্সট্রাকশন ফার্ম কে কমিশনের উপর কাজ দিবে।এক দুইজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিবে কাজ মনিটর এর জন্য।নিজে সময় দিবে।এর জন্য স্যালারি তুলবে। অসৎ হইলে কন্ট্রাক্টর কে বলবে … ২৫০০ টাকায় কন্সট্রাকশন কমপ্লিট করে দিতে হবে কিন্তু তোমরা পাবা ২৩০০ টাকা করে। আর এটা কাউরে জানানো যাবে না।জানাইলে কাজ দিবো না।
মোদ্দা কথা সে কমিশন খাবে।
(আমাদের পিঁপড়া - PIPRA তে এমন কাজের অফার অনেক আসে)
এরপর যেহেতু বড় কন্সট্রাকশন কোম্পানিতে গেলে অনেক খরচা,ভালো ডিজাইনারের কাছে গেলে অনেক চার্জ সো কিছু টাকা বাচাইতে কোনো রকম একটা বিল্ডিং উঠে।সেই বিল্ডিং এর না থাকে শ্রি! না থাকে কোয়ালিটি!একটা বিল্ডিং প্রোপারলি মেন্টেইনড ওয়েতে না বানাইতে পারলে এমনিতে আনুমানিক ১০% অপারেশন লস হয়। তো জমির দাম সহ ঘুড়ে ফিরে দেখা যায় স্কোয়ারফিট রেট পড়ে যায় ৩৫০০/৩৮০০ টাকা আর এদিকে বিল্ডিং ও দেখতে যেমন অখাদ্য ভিতর থেকেও অবস্থা খারাপ!!
আর অধিকাংশ ক্ষেত্রে ২/৪ তলা হওয়ার পর কাজ ই থেমে যায়! কারন পার্টনার দের মাঝে ততো দিনে কিছু না কিছুতে মন রেষারেষি হয়েই যায়! কিন্তু ততোদিনে বহু টাকা ইনভেস্টেড অল্রেডি।
আমি যেগুলা বললাম এগুলা হইতেছে বাস্তবতা!
এর চেয়ে ভালো বুদ্ধি দেই… PIPRA Estate এ দলে দলে যোগ দিন।আমরা বগুড়ার দত্তবাড়িতে আমাদের প্রথম নিজেদের প্রজেক্ট নামাচ্ছি।এরপর ঢাকাতেও ভালো ল্যান্ড দেখতেছি।ধাপে ধাপে অন্য জেলাতেও ভালো ল্যান্ড পাইলে কাজ করবো। আমাদের আর্কিটেক্ট টিম দেখুন,প্রিভিয়াস কাজ দেখুন,প্রোফেশনাল কন্সট্রাকশন টিম ও আছে আমাদের।ম্যাটেরিয়াল থেকে শুরু করে ডিজাইন এ থাকবে আপনার মতামত দেওয়ার সর্বোচ্চ সুযোগ ঠিক যেমন নিজেরা বিল্ডিং উঠাইলে পারেন আর একেবারে বেস্ট রেট ও বুঝে নিবেন।
আর এর বাহিরে বিশাল কিস্তি সুবিধা তো থাকবেই।
Deshio-দেশীয় যেহেতু সাথে আছে ট্রাস্ট নিয়েও কোনো টেনশন নাই।
কি বলেন??