Mamun's Rare Collection.

Call Website Contact the business

Mamun's Rare Collection. শিকড়ের স্বাদ পেতে চাই, এবং সবার মাঝে সেটা ছড়িয়ে দিতে চাই। অর্থ উপার্জন নয়, স্মৃতিচারণ করা এবং স্মৃতিকে আঁকড়ে ধরে রাখাই এই পেজের উদ্দেশ্যে।

চিন্তার চাষি আলমগীর কবিরঃ-আলমগীর কবিরের চলচ্চিত্রে চিন্তার জাগরণকে বুঝতে তাঁর নামকরা তিনটি ছবিই যথেষ্ট। নতুনত্ব ছিলো ছবি...
09/09/2026

চিন্তার চাষি আলমগীর কবিরঃ-

আলমগীর কবিরের চলচ্চিত্রে চিন্তার জাগরণকে বুঝতে তাঁর নামকরা তিনটি ছবিই যথেষ্ট। নতুনত্ব ছিলো ছবিগুলোর কনটেন্ট ও প্রেজেন্টেশনে।’

‘সূর্যকন্যা’ প্রথম কোনো বাংলাদেশী ছবি যেখানে সমাজতন্ত্র ও নারীর জাগরণ দেখানো হয়েছে।এরপরেও কিছু ছবিতে দেখানো হয়েছে কিন্তু এটাই প্রথমবার ও সেরা ছিল এ কনটেন্টে। সমাজতন্ত্রের স্বপ্ন দেখা বুলবুল আহমেদ ‘লেনিন’ চরিত্রে অনবদ্য এক স্বপ্নবাজ। তিনি তাঁর জীবন থেকে সমাজ কাঠামোর পরিবর্তনটি দেখার স্বপ্ন দেখে যান। তিনি রাস্তায় ছিনতাইকারী দেখলে নাগরিক হিশেবে তাঁর কি দায়িত্ব ভাবতে থাকেন, নারীকণ্ঠের ভয় ভয় আওয়াজে ‘আমি যে আঁধারে বন্দিনী/ আমারে আলোতে ডেকে নাও’ গানটি শুনতে পান অচেনা এক মানবীর কণ্ঠে।

উনিশ শতকে নারীর জাগরণ বেগম রোকেয়া যেভাবে সরেজমিনে দেখিয়েছেন আলমগীর কবির সেই জায়গাটিকে নারীর পাশাপাশি পুরুষের চোখেও দেখে যান। সভ্যতায় চিন্তার প্রগতি এখানেই যা লেনিন বা বুলবুল আহমেদের মাধ্যমে নির্মাতা আলমগীর কবির পুরুষতন্ত্রকে বিট দিচ্ছেন। অসাধারণ ছিলো। ছবিতে সমুদ্রসৈকতে জয়শ্রী কবিরের নৃত্যটিতে সাদাকালো ইমেজেই অ্যানিমেশনের ব্যবহার দর্শককে তাক লাগিয়েছিল। এটাও বিপ্লবী ছিলো।

‘সীমানা পেরিয়ে’ আরেকটি স্বপ্নের প্রকাশ। আলমগীর কবির শ্রেণিসংগ্রাম দেখান ‘কালু’ বা বুলবুল আহমেদকে দিয়ে। নির্জন দ্বীপে টিকে থাকার লড়াই রবিনসন ক্রুসো যেভাবে করেছিল তা ছিল লেখক ড্যানিয়েল ডিফো-র স্বপ্ন। আলমগীর কবির তাঁর স্বপ্নকে তাঁর মত করে দেখিয়েছেন। বুলবুল আহমেদের লিপে দরদী কণ্ঠে ভুপেন হাজারিকার ‘মেঘ থমথম করে কেউ নেই ‘ এ গানটি অপূর্ব আকুতি তৈরি করে। সে আকুতির মূলে আছে প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকার লড়াই। এ গানে যে মানবতার প্রতি আবেদন আছে তা একশো গানের থেকে এগিয়ে। এমন উদ্দীপনা থেকেই হালআমলের নির্মাতা কামার আহমেদ সাইমন নির্মাণ করেন ‘শুনতে কি পাও’ ছবি যেখানে তিনি দেখান ঘূর্ণিঝড় ‘আইলা’ দুর্গত মানুষের টিকে থাকার সংগ্রাম।

‘টিনা’ বা জয়শ্রী কবিরের লিপে বিখ্যাত গান ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানটির বক্তব্যে সমাজ কাঠামোর গণতান্ত্রিক পরিবেশে নারী-পুরুষ সমতার একটা শক্ত আবেদন আনে। কাগজে-কলমে আর বাস্তবে যেখানে ভিন্নতা থাকে সমাজে। তাই গানের মাঝখানে ‘নিয়ম ভাঙার নিয়ম’-এর কথা বলা হয়েছে। এক নিয়মকে ভাঙতে হবে আর এক নিয়ম দিয়ে। তাইতো কালু-টিনার প্রেম দিয়ে নিয়ম ভাঙার কাজটি আলমগীর কবির করলেন নিজের হাতে। ঘুচে গেল শ্রেণি, ধর্মের দ্বন্দ্ব। সীমানা পেরিয়ে জয় হল প্রেম, মানবতার। ঘুচে গেল ভৌগোলিক ও মানসিক দূরত্ব। ঘটল সস্পূর্ণ নতুন চিন্তার জাগরণ।

‘মহানায়ক’ ছবির কথা আর কি বলবো! এপিক ছবি। প্লেবয় বুলবুল আহমেদের বিশ্বভ্রমণ আর ব্যক্তিবুদ্ধির কৌশল স্রেফ অতুলনীয়। ‘director’s credit’ এর সাথে ‘artist credit’ যোগ করে এমন এপিক ছবি হতে পারে নতুবা নয়। এখানেও আলমগীর কবির তাঁর মেধাকে ব্যবহার করেছেন ধর্ম বা শ্রেণির ক্ষেত্রে প্রগতির দিক থেকে। বুলবুল আহমেদকে দিয়ে নানা দেশের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে তারপর ধর্মীয় ও শ্রেণির বেড়াজাল ভেঙে একে একে প্রেমের ফাঁদ পেতে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মধ্যে মিশে যাবার একটা দুর্দান্ত সাফল্য দেখান। প্রতারণা থাকলেও মানবতা, দায়িত্ববোধ মানুষের থাকে তাইতো বুলবুল আহমেদের মুখে তার সহকারীকে বলতে শুনি ‘বিবেক বলে একটা কথা আছে, সে আপনি বুঝবেন না।’ আরো আছে ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ বা ‘আমার এ দুটি চোখ পাথর তো নয় ‘ গানের আত্মবিশ্লেষণ। আছে কাউকে প্রেমের অভিনয়ে ধোকা দিয়ে হৃদয়ে রক্তক্ষরণ। সাদামাটা গানবাজনা, মারপিটের মসলাদার বাণিজ্যিক নায়ক থেকে বেরিয়ে বুলবুল আহমেদ-কে আলমগীর কবির দেখান ‘মহানায়ক’ রূপে যার হিরোইজম ছিল ছবির গল্পের সাথে নিজেকে ছাড়িয়ে যাওয়ার আয়োজনে। এটাও নতুন ছিলো ঐ সময়ের চলচ্চিত্রে।

একজন কৃষক যেমন তার কর্ষিত জমিতে বীজ বপন করে উর্বর মাটি থেকে কাঙ্ক্ষিত ফসলের স্বপ্ন দেখেন নির্মাতা আলমগীর কবির তেমনিভাবে তাঁর চিন্তার ধারায় নতুনত্ব দিয়ে উর্বর করেছেন আমাদের চলচ্চিত্রের প্রাথমিক ভিত্তিকে। শিল্পের জন্য তিনি ছিলেন চিন্তার চাষী।


উপমহাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ।শিল্পী ফিরোজা বেগমের দ্বাদশতম মৃত্যুবার্ষিকীতে...
09/09/2026

উপমহাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ।
শিল্পী ফিরোজা বেগমের দ্বাদশতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। ফিরোজা বেগমঃ- ২৮ জুলাই, ১৯৩০-- ৯ সেপ্টেম্বর, ২০১৪।

তিনি ১৯৩০ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই ফরিদপুর জেলার কাশীয়ানী থানার রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা। পিতা ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। পশ্চিমবঙ্গের আলীপুর কোর্টে তার কর্মজীবন শুরু হয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে প্রথম মুসলিম সরকারি আইনজীবী হিসেবে। তিনি বহুমুখী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠিত করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করেন। তিনি নিজেও সংগীত প্রেমিক ছিলেন।

ফিরোজা বেগম ১৯৫৪ সাল থেকে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের (যিনি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাম কামাল উদ্দিন আহমেদ রাখেন) সঙ্গে তার বিয়ে হয়। ১৯৬৭ সালে ঢাকায় ফিরে আসেন। কমল দাশগুপ্ত ২০ জুলাই, ১৯৭৪ তারিখে মৃত্যুবরণ করেন। এ দম্পতির তিন সন্তান - তাহসিন, হামিন ও শাফীন রয়েছে। হামিন ও শাফিন - উভয়েই রকব্যান্ড দল মাইলসের সদস্য।

নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম সমগ্র উপমহাদেশে নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। শিল্পী ফিরোজা বেগম আট বছর বয়স থেকে সম্পূর্ণ নিজের চেষ্টায় সংগীত সাধনায় ব্রত হন। ১৯৪০ সালে তিনি সঙ্গীত ভুবনে পদার্পণ করেন। তিনি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়েন তখন অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়ে শিশুশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে অনুষ্ঠানে গান করতে শুরু করেন। সেই থেকে সংগীত জগতে কাজী নজরুলের অনেক নাটকে গানসহ অভিনয় করেছিলেন। ১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্কে তাঁর প্রথম রেকর্ড বের হয়। দশ বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালিম গ্রহন করেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তাঁর প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। প্রখ্যাত শিল্পী ও সুরকার কমল দাশগুপ্ত তার স্বামী। নজরুল সঙ্গীত ছাড়াও তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাত সহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কন্ঠ দিয়েছেন।

সংগীতশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তার সংগীত শিক্ষক ছিলেন চিত্ত রায় এবং কমল দাশগুপ্ত। পরবর্তীতে কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। কমল দাশগুপ্তের মৃত্যুর আগ পর্যন্ত তারই কাছে সংগীত শিক্ষা লাভ করেন। উল্লেখ্য, কমল দাসগুপ্ত কাজী নজরুলের একজন ঘনিষ্ঠ সহচর হিসেবে বহু বছর এক সঙ্গে কাজ করেন। তিনি একজন প্রখ্যাত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। ফিরোজা বেগম নজরুল সংগীত ছাড়াও আধুনিক গান, গীতগজল, কাওয়ালি, ভজন, হামদ্, নাত, লঘু ক্লাসিকাল, রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন ধরণের গানে পারদর্শী ছিলেন।

নজরুল সংগীতের লং প্লে (রেকর্ড) ও উর্দু গজলের বহু রেকর্ড তার কণ্ঠে প্রকাশিত হয়। বিশেষ করে নজরুল সংগীতের রেকর্ড শুনে সাধারণ মানুষের মধ্যে এক অসাধারণ আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীতে তার গীত ১২টি এলপি (লং প্লে) ১২টি ইপি, ৬টি সিডি, এবং ২০টির মতো অডিও ক্যাসেট প্রকাশিত হয়ে।

শিল্পী হিসেবে তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন এবং বাংলা গানের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি চীন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে একাধিকবার সংগীত পরিবেশেন করতে যান। জানা যায়, তিনি সর্বমোট ৩৮০টি একক অনুষ্ঠান করেন। কাজী নজরুলের গান পরিবেশন ও প্রচার-প্রসারের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত সুখ্যাতির সঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেন।

ফিরোজা বেগম কণ্ঠশিল্পী ছাড়া স্বরলিপিকার হিসেবেও অবদান রেখেছেন। কাজী নজরুল ইসলাম অসুস্থ হওয়ার পর তিনিই প্রথম নজরুল সংগীতের স্বরলিপি রচনা করেন, যা ১৯৬০ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের হরফ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এরপর তদানীন্তন পাকিস্তান আমলে বাংলা একাডেমির অনুরোধ পেয়ে ১০০টি নজরুল সংগীত স্বরলিপির জন্য প্রদান করেন। বাংলা একাডেমি থেকে তিনটি স্বরলিপি গ্রন্থ প্রকাশিত হয়। এ ছাড়াও নজরুল একাডেমিকে ৫০টি গান ও ‘বইঘর’ কে ১০০টি স্বরলিপি প্রদান করেন, যদিও আজও তা প্রকাশিত হয়নি। খ্যাতনামা শিল্পী ফিরোজা বেগম দেশ-বিদেশ থেকে অজস্র পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সরকার কর্তৃক সংগীতে অবদানের জন্য তিনি ‘স্বাধীনতা পদক’ এবং ‘একুশে পদকে’ ভূষিত হন। এ ছাড়াও তিনি বহু বেসরকারি পদক ও সম্মাননা লাভ করেন।

সংগীতে অসামান্য কৃতিত্বের সঙ্গে-সঙ্গে তিনি বিভিন্ন সমাজকল্যাণ কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠালগ্নে এর প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম-এর অনুরোধে আর্থিক সহায়তার জন্যে তিনি চ্যারিটি শো করেন। সম্মান স্বরূপ তার বারডেম হাসপাতালের আজীবন সদস্য করা হয়। তাছাড়া পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টার ও ওয়েলফেয়ার হোম-এর সাহায্যার্থেও তিনি চ্যারিটি শো করেন।

কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির ৩ পুত্র সন্তান রয়েছে। বাংলা সংগীতের এই গুণী শিল্পী ২০১৪ খ্রিষ্টাব্দের এই দিনে (৯ নভেম্বর) মৃত্যুবরণ করেন।

অপরূপ সৌন্দর্য্যের অধিকারিণী এবং জনচিত্তহারিণী ববিতার বিয়ের দেনমোহর ছিল ৫০ লাখ টাকা। বিয়ের রেজিষ্ট্রেশন ফি ছিলো পঁচিশ হা...
08/09/2026

অপরূপ সৌন্দর্য্যের অধিকারিণী এবং জনচিত্তহারিণী ববিতার বিয়ের দেনমোহর ছিল ৫০ লাখ টাকা। বিয়ের রেজিষ্ট্রেশন ফি ছিলো পঁচিশ হাজার টাকা। আর কাজি সাহেবকে দেয়া হয়েছিলো পাঁচশো টাকা। ১৯৮২ সালে ৫০০ টাকার ভ্যালু নেহায়েত কম ছিলনা। গুঞ্জণ ছিলো ইফতেখারুল আলমের সাথে ববিতার দুই বছর রোমান্স ছিলো। কিন্তু ববিতা সেটা কখনো স্বীকার করেননি। এক্ষেত্রে অদ্ভুত রহস্যময়ী ছিলেন ববিতা। চারিপাশে গুঞ্জণের ঝড় বয়ে যেতো। কিন্তু তাঁকে সেগুলো কিছুতেই বিচলিত করতোনা। তিনি ছিলেন ধীরগতির শান্ত নদীর কুলকুল ঢেউয়ের মতো। কখনো মনে হতো বিদ্রোহী অশান্ত সাগরের মাঝখানে ববিতা এক শান্ত সুস্থির ডিঙ্গি। ১৯৮২ সালের সেপ্টেম্বরে ববিতা জাহাজ ব্যবসায়ী ইফতেখারুল আলমের গলায় বরমালা পরান। পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের বলরুমে সাংবাদিক সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই পক্ষের আত্মীয়স্বজনদের আমন্ত্রণ করেন ববিতা। সাংবাদিকরা কিছুই বুঝে উঠতে পারেননি। কানাঘুঁষা চলছিলো নানারকম। অর্থাৎ কি উপলক্ষে এই জমকালো পার্টি।

দুইবোন সুচন্দা চম্পাও ছিলেন পার্টি লুক ও গেটআপে। মাত্র একমাস আগে চম্পার বিয়ে হয়েছে শহীদুল ইসলাম খান জিন্নাহর সাথে। সুচন্দার পাশে ছিলেন তার দ্বিতীয় স্বামী রেজাউল মালিক। আরও উপস্থিত ছিলেন ববিতার বাবা মামা দুইভাই। এছাড়া সুচন্দা ও জহির রায়হানের দুইছেলে উপস্থিত ছিলো। সুচন্দা চম্পাকে প্রশ্ন করা হয়েছিল পার্টি থ্রো করার কারণ কি?কিন্তু তাঁরা রহস্যের আশ্রয় নিয়ে বলেন,"কি জানি হয়তো নতুন মুভি বানাবে। অ্যানাউন্সমেন্ট করবে। তাই আপনাদের ডেকেছে"। কিন্তু কিছুক্ষণ পর সব ধোঁয়াশা খোলাসা হয়ে গেলো। গেটে যখন গাড়ি থেকে ববিতা নামলেন সকলের চোখ কপালে উঠে বসে রইলো। নববধূর সাজে অনিন্দ্য সুন্দরী ববিতা। কয়েক ডজন ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো। লাস্যময়ী ববিতার পরনে ছিল সোনালী রঙের কারুকাজ করা কাতান শাড়ি। কানে ঝুমকা গলায় চারলহরী নেকলেস। দুই হাতভরা চুড়ি। সিঁথিজুড়ে টিকলি। বড় করে খোঁপা করেছেন। খোঁপায় ছিলো চিকন অলংকারের মালা। ববিতার পাশে সুট কোট পরিহিত এক ভদ্রলোক। উনার নাম ইফতেখারুল আলম।

ববিতা ইফতেখারুল আলমের হাত ধরে হাসতে হাসতে বলরুমে ঢুকতেই বড়বোন সুচন্দা ছুটে গিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিলেন,"ফরিদপুর নিবাসী আবদুল জলিলের ছেলে ইফতেখারুল আলমের সঙ্গে আমার বোন ফরিদা আক্তার পপির শুভ বিবাহ সম্পন্ন হয়েছে ২৬ সেপ্টেম্বর (১৯৮২)। আপনারা নবদম্পতির জন্য দোয়া করবেন"। সঙ্গে সঙ্গে বলরুম করতালিতে মুখরিত হয়ে উঠলো। বিয়ে হয়েছিলো সকাল ১০ টায়। ববিতা বার বার বলছিলেন তিনি বেশ নার্ভাস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা তিনি অসংখ্যবার বলেছেন। আগেই উল্লেখ করেছি বিয়ের কাবিন ছিল পঞ্চাশ লাখ টাকা। কিন্তু কাবিনে কোনো উসুল দেখানো হয়নি। আলম ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী। বিয়েতে ববিতাকে হিরার সেট উপহার দেয়া হয়। সোনার সেট উপহার দেয়া হয়েছিল কয়েকটা। যার মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা। শাড়ি দেয়া হয় একশোটা। ববিতার বিয়ের শাড়ি কিনেছেন তাঁর শাশুড়ি। লাল রঙের বিয়ের শাড়ি পরতে ববিতা পছন্দ করেননি। তাই সোনালি রঙের কাতান পরেছিলেন। ববিতাকে যখন শাড়ির নাম জিজ্ঞেস করা হয় তিনি শাড়ির নাম বলতে ইচ্ছুক ছিলেন না।

অনুষ্ঠানে যোগ দেন ৮০ জন অতিথি। অধিকাংশ ছিলেন ববিতার আত্মীয় স্বজন। ইফতেখারুল আলমের পক্ষ থেকে হাতেগোনা কয়েকজন উপস্থিত ছিলেন। তবে তার মা উপস্থিত ছিলেন না। পরিবারের বাইরের লোকের মধ্যে উপস্থিত ছিলেন নায়করাজ ও তাঁর স্ত্রী লক্ষ্মী। অতিথিদের টেবিল ঘুরে ঘুরে ববিতা তাঁর স্বামীকে পরিচয় করিয়ে দেন। বিয়ের পর ববিতা আলমের গুলশানের ভাড়া করা বাড়িতে উঠেন। যদিও গুলশানে ববিতার নিজের বাড়ি ছিলো। স্বামীর ভাড়া বাড়িতে সংসার শুরু করেন ববিতা। বিয়ের পরপরই আলমকে নিয়ে আজমীর শরীফ জিয়ারত করতে যান। কিছুদিন সুখী দাম্পত্য জীবন পার করার পর ববিতার দাম্পত্য আকাশের কালো মেঘের ঘনঘটা শুরু হয়। ১৯৮৭ সালের ২৪ মে ববিতা প্রথম দফায় আলমকে ডিভোর্স দেন। কিন্তু তার দুইদিন পরই অর্থাৎ ২৬ শে মে আলমের চরিত্র সংশোধনের প্রতিশ্রুতি পেয়ে ববিতা তাকে পুনঃবিবাহ করেন। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত লিখবো।

সাল ১৯৮৮। কমলা রঙের এক রোদেলা মিষ্টি বিকেলে বেঙ্গল স্টুডিওতে একটি ছবির ডাবিংয়ে অংশ নিয়েছিলেন কিংবদন্তি চিত্রতারকা শাবানা...
07/09/2026

সাল ১৯৮৮। কমলা রঙের এক রোদেলা মিষ্টি বিকেলে বেঙ্গল স্টুডিওতে একটি ছবির ডাবিংয়ে অংশ নিয়েছিলেন কিংবদন্তি চিত্রতারকা শাবানা। শাবানাকে বলা হতো "জনগণনন্দিত নায়িকা"। আসলেই শাবানা জনগণনন্দিত নায়িকাই ছিলেন। এক তুড়িতে চরিত্রের গভীরে ঢুকে যেতেন। যাকে পর্দায় দেখে মনে হতো, আরে ইনি তো আমার স্বজন। আমার আপনজন। এই গুণ করায়ত্ত করতে শাবানাকে রাতদিন পরিশ্রম কর‍তে হয়েছে। তারপর এসেছে অভিনয়ের পরিপূর্ণতা। যার স্বীকৃতিস্বরুপ পেয়েছেন অজস্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর সেই সাথে দর্শকের অফুরন্ত ভালোবাসা। ওই ডাবিংয়ে বসে শাবানা কিছু স্মৃতিচারণ করেছিলেন। একবার কয়েকজন নার্সের সঙ্গে তাঁর দেখা হয়। নার্সরা শাবানাকে ঘিরে ধরেন অটোগ্রাফের জন্য। তাদের কেউ কেউ আবেগপ্রবণ হয়ে বলল, "ম্যাডাম 'অবদান' ছবিতে আপনি নার্সের ভূমিকায় অভিনয় করেছেন। আপনার অভিনয় দেখে মনে হয়েছিল আপনি সত্যিকারের নার্স। আপনি আমাদেরই একজন। আমরা আপনাকে নিয়ে গর্ব করি"!!

কয়েকটি চলচ্চিত্রে শাবানাকে দজ্জাল মারকুটে শাশুড়ির মুখোমুখি হতে হয়েছিল তার নেপথ্যে একটা কাহিনী লুকিয়ে আছে। শাবানা তখন মগবাজারে থাকতেন। তাঁর নেক্সট ডোর নেইবার ছিল। সেই পরিবারে একজন নিরীহ সহজ সরল পুত্রবধূ ছিলো। কিন্তু শাশুড়ি ছিলেন তার উল্টো। ভীষণ বদমেজাজী আর মিথ্যেবাদী। যৌতুকের জন্য পুত্রবধূকে বাপ মা তুলে গালি দিতেন। শুধু গালি দিয়েই তিনি থামতেন না। গায়ে হাত তুলতেন। এমনকি ছেলে যখন সারাদিন অফিস করে বাসায় ফিরতো দজ্জাল শাশুড়ি তখন পুত্রবধূর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা লাগিয়ে ছেলের কান ভরতেন। অনেক সময় ছেলে উত্তেজিত হয়ে স্ত্রীর গায়ে হাত তুলতো। পাশের বাসার নিরীহ মেয়েটির কান্নার শব্দ শুনতেন শাবানা। সারাদিন কলুর বলদের মত খেটেও শাশুড়ির মন জয় করতে পারেনি মেয়েটি। একদিন মধ্যরাতে ঝগড়াঝাঁটি আর কান্নার শব্দে শাবানার ঘুম ভেঙে যায়। তিনি মেয়েটির জন্য ছটফট করতে থাকলেন। বার কয়েক চেষ্টা করেছেন দজ্জাল শাশুড়িকে কিছু কথা বলতে। একদিন বলেই ফেললেন,"খালাম্মা আপনার ছেলের বউ একটা মানুষ। সে কোনো মায়ের বুকের ধন। কিভাবে তার উপর এতো অত্যাচার করেন"?

শাবানার কথা শুনে রেগে যান দজ্জাল শাশুড়ি। "দেখেন আপনি সিনেমার নায়িকা হতে পারেন। সিনেমা নিয়ে থাকেন। অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে আসেন কেন"?একথা বলে শাবানার মুখের উপর সশব্দে দরোজা বন্ধ করে দেয় দজ্জাল শাশুড়ি। বদমেজাজি মহিলার এমন ব্যবহারে শাবানা আহত হন। এরপর তিনি আর কোনো প্রতিবাদ করতে যাননি। কিন্তু নির্যাতিতা মেয়েটির জন্য তিনি ছটফট করেছেন। স্বামী ওয়াহিদ সাদিক স্ত্রীকে সান্ত্বনা দিতেন। ঠিক সেই সময় একটা চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন শাবানা। শ্যুটিংয়ে যখন তিনি ক্যামেরার সামনে শট দিতে প্রস্তুত হন তাঁর স্মৃতিতে ভেসে উঠলো অত্যাচারিত পুত্রবধূর মায়াবী মুখটি। পাশাপাশি ভেসে উঠলো দজ্জাল শাশুড়ির রূঢ় কঠিন চেহারা। শাবানা পর্দার শাশুড়ির উপর তাঁর বুকের জমানো সমস্ত ঘৃণা ক্ষোভ রাগ সবকিছু ঢেলে দিলেন। যা বাস্তবের পুত্রবধূ কোনোদিনই প্রকাশ করতে পারেনি। যখন তিনি ওই ছবিতে অভিনয় করেন তখন তিনি গুলশানে থাকতেন। শাবানার গুলশানের বাসভবনের নাম ছিল "আফরোজা"!! ততোদিনে সেই অত্যাচারিত পুত্রবধূর কোনো খোঁজখবর শাবানা জানতেন না। এভাবেই শাবানা ক্যামেরার সামনে চরিত্রের গভীরে তলিয়ে যেতেন। যে কারণে তাঁর অভিনয় অভিব্যক্তি সবকিছু ছিল বাস্তবসম্মত। তারকা ইমেজের দিক দিয়ে শাবানা আজও এক অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তী।

07/09/2026

কি সুন্দর একটি নৌকার গান, যে নৌকা বাংলার প্রাণে মিশে আছে....

এটি ভাওয়াইয়া গান, যা ভারতে কামতাপুরী বা রাজবংশী ভাষা এবং বাংলদেশে রংপুরী ভাষা নামে পরিচিত।

দেওয়ায় করছে মেঘ-মেঘালি তোলাইল পুবাইল বাও
ধীরে কেনে বাওয়াও তরী হে ?
ও দেওয়া তোলাইল পুবাইল বাও,
ধীরে কেনে বাওয়াও তরী হে?
হাড়িয়া মেঘা, কুঁড়িয়া মেঘা, আড়িয়া মেঘার নাতি।
ঝটাৎ আইসে দেওয়ার তরী হে।
ও দেওয়া তোলাইল পুবাইল বাও
ধীরে কেনে বাওয়াও তরী হে ?

হাঙ্গর, কুমির বন্ধু আমার নদী কিসের ভয়?
সান্তারিয়া দরিয়া হবো পার।
ও কইন্যা নদী কিসের ভয়?
সান্তারিয়া দরিয়া হবো পার।
কালা শাড়ি পেন্দনে চান তোর ভোগধান সুবাস গায়।
শোনেক শোনেক সোনার কইন্যা হে।
ও কইন্যা নাওয়ে দিছেন পাও
এখন তুমি কিসেরবা ভয় খাও?

তুমি তো সুজনরে নাইয়া আমার কথা শোনো,
শিমুল কাঠের নৌকা তোমার হে,
ও নৌকা ডোবে জলের ভারে।
শিমুল কাঠের নৌকা তোমার হে।

শিমুলও নয় সেগুনও নয় মন-পবনের নাও।
সাত সমুদ্দুর পাড়ি দিবো হে,
ও কইন্যা যদি সাথে রও,
ভয় না করি তিস্তা নদীর ঝড়।
গগন কালা, কালা শাড়ী কালা পানির ঢেউ
কালায় কালায় কালা হইল হে।
ও কইন্যা আমার ভাটির নাও
ধীরে চলো সোনার নৌকা হে।

শোনেক শোনেক ভাটির নাইয়া
বলি তোমার আগে
তুমি আমার সোনার বন্ধু হে
ও বন্ধু কালায় কালাক দেখি
তুমি আমার প্রাণের কালা হে।

ভাটির নাও মোর ভাটি চলো নাওয়ে সোনার ধন।
ধীরে চলো ধীরে চলো হে।
ও নৌকা তীরে আমার ঘর
ধীরে চলো সোনার নৌকা হে।

ভাটির নাও মোর ভাটি চলো নাওয়ে সোনার ধন।
ধীরে চলো ধীরে চলো হে।
ও নৌকা তীরে আমার ঘর
ধীরে চলো সোনার নৌকা হে।
--
চলচ্চিত্রঃ আসিয়া (আছিয়া) (১৯৬০)
পরিচালকঃ ফাতেহ লোহানি
গেয়েছেনঃ মোস্তফা জামান আব্বাসী ও
ফেরদৌসী রহমান
দৃশ্যেঃ সুমিতা দেবী ও শহিদুদ দাহার

07/09/2026
🖤 ৬ সেপ্টেম্বর—এক বেদনার দিন 🖤আজ সেই দিন, যেদিন বাংলা চলচ্চিত্র হারিয়েছিলো তার এক উজ্জ্বল নক্ষত্রকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টে...
06/09/2026

🖤 ৬ সেপ্টেম্বর—এক বেদনার দিন 🖤
আজ সেই দিন, যেদিন বাংলা চলচ্চিত্র হারিয়েছিলো তার এক উজ্জ্বল নক্ষত্রকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহ। দেখতে দেখতে আজ তাঁর চলে যাওয়ার ৩০ বছর পূর্ণ হলো। অথচ এতগুলো বছর পেরিয়ে গেলেও ভক্তদের হৃদয় থেকে একটুও মুছে যায়নি তাঁর নাম, তাঁর হাসি, তাঁর অভিনয় কিংবা তাঁর সেই অসাধারণ ব্যক্তিত্ব।
সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না—তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ, ভালোবাসা ও স্বপ্নের নাম। মাত্র সাড়ে তিন বছরের মতো সংক্ষিপ্ত চলচ্চিত্রজীবনে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই তিনি জায়গা করে নেন কোটি দর্শকের হৃদয়ে। তাঁর অভিনয়, কথা বলার ধরন, পোশাক, চুলের স্টাইল—সবকিছুতেই ছিলো আলাদা এক আকর্ষণ।
তাঁর সিনেমা মানেই ছিলো ভালোবাসা, আবেগ, তারুণ্য আর এক অন্যরকম নস্টালজিয়া। শাবনূরের সঙ্গে তাঁর জুটি আজও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের মনে জায়গা করে আছে। পর্দায় তাঁর উপস্থিতি ছিলো এমন, যে তিনি এলেই দর্শকের চোখ আটকে যেত তাঁর দিকে।
সবচেয়ে অবাক করার বিষয় হলো—সালমান শাহ চলে যাওয়ার পর তিন দশক কেটে গেছে, বাংলা চলচ্চিত্রে অনেক নায়ক এসেছেন, অনেকেই জনপ্রিয় হয়েছেন; কিন্তু সালমান শাহর মতো ভালোবাসা ও স্থায়ী জনপ্রিয়তা খুব কম মানুষই অর্জন করতে পেরেছেন। তাঁর অভিনীত সিনেমা আজও দর্শক আগ্রহ নিয়ে দেখে, তাঁর গান আজও মানুষের মনে বাজে, আর তাঁর ছবি দেখলেই নব্বইয়ের সেই সোনালি সময়ের কথা মনে পড়ে।
তাঁর মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন, তদন্ত ও আইনি বিতর্কও চলেছে। ২০২৫ সালে ঢাকার একটি আদালত তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেয়—ফলে ঘটনাটি নিয়ে আলোচনা আবারও নতুন করে সামনে আসে।
তবে সব বিতর্কের ঊর্ধ্বে একটি সত্য আজও অটুট—সালমান শাহ মানুষের হৃদয়ে বেঁচে আছেন। একজন শিল্পী হয়তো পৃথিবী থেকে চলে যেতে পারেন, কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর অভিনয় আর মানুষের ভালোবাসা তাঁকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখে।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি বাংলা চলচ্চিত্রের সেই ক্ষণজন্মা নায়ককে।
সালমান শাহ—আপনি নেই, কিন্তু আপনার জায়গাটি আজও শূন্য।
সময় চলে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না।
আপনি বেঁচে থাকবেন আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে—চিরকাল। 🖤
🌹 শ্রদ্ধাঞ্জলি, প্রিয় নায়ক সালমান শাহ।
আপনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন। ❤️‍🩹

#সালমানশাহ #মৃত্যুবার্ষিকী #৬সেপ্টেম্বর #অমরনায়ক #বাংলাচলচ্চিত্র #কিংবদন্তি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি নায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হক (১৯৯...
06/09/2026

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি নায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হক (১৯৯২)।

সালমান শাহের প্রকৃত নাম 'চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন'। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ভূষিত করা হয়।

টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়।

সাড়ে তিন বছরের মত স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসাসফল। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন সখি, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদি তে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন।

তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে।

তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্স এর জন্য বিখ্যাত হন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখলে প্রথমে মনে হয়, এখানে আসলে গল্পটা কোথায়? খুব বড় কোনো ঘটনা নেই, নেই নায়কোচিত কিছু করার চে...
06/09/2026

সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখলে প্রথমে মনে হয়, এখানে আসলে গল্পটা কোথায়? খুব বড় কোনো ঘটনা নেই, নেই নায়কোচিত কিছু করার চেষ্টা। আছে একটা ছোট্ট গ্রাম, একটা অভাবী পরিবার, দুর্গা-অপুর ছোট ছোট দৌড়ঝাঁপ, সর্বজয়ার সংসার সামলানোর ক্লান্তি, হরিহরের স্বপ্ন আর ইন্দির ঠাকরুণের একাকিত্ব। অথচ এই ছোট ছোট জিনিসগুলোই একসময় বুকের ভেতর অদ্ভুত একটা জায়গা করে নেয়।

অপুর পৃথিবীটা খুব সাধারণ। ট্রেন দেখার জন্য দূরের মাঠ পেরিয়ে দৌড়ানো, বোনের সঙ্গে ফল চুরি করা, বৃষ্টিতে ভেজা, নতুন কিছু দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকা। আজকের সময়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো আরও বেশি আপন লাগে। কারণ ছোটবেলা মানেই তো এমন কিছু মুহূর্ত, যেগুলোর তখন কোনো বিশেষ মূল্য বুঝিনি, কিন্তু বড় হয়ে সেগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে।

দুর্গা চরিত্রটা হয়তো সিনেমাটার সবচেয়ে কষ্টের জায়গা। মেয়েটা দুষ্টু, চঞ্চল, একটু চোরও বলা যায়; কিন্তু তার মধ্যে যে বেঁচে থাকার আনন্দ, সেটা খুব সত্যি। সে জানে না সামনে কী অপেক্ষা করছে। শুধু নিজের মতো করে জীবনটাকে উপভোগ করে যায়। আর সেই কারণেই তার পরিণতিটা এতটা আঘাত করে।

সর্বজয়াকে দেখলে আজকের অনেক মায়ের কথাও মনে পড়ে। সংসারে অভাব, মেয়েকে নিয়ে চিন্তা, স্বামীর অনুপস্থিতি, চারপাশের মানুষের কথা, নিজের অসহায়ত্ব সবকিছু একসঙ্গে সামলাতে হয় তাকে। অনেক সময় তার রাগকে কঠিন মনে হয়, কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায়, সেই রাগের নিচে আসলে ভয় আর অসহায়ত্ব লুকিয়ে আছে।

আর সত্যজিৎ রায়ের সবচেয়ে বড় কৃতিত্ব এখানেই। তিনি চরিত্রগুলোকে ভালো বা খারাপ বানিয়ে দেননি। কাউকে মহান বানানোর চেষ্টা করেননি, কাউকে ছোটও করেননি। মানুষগুলোকে শুধু মানুষ হিসেবেই দেখিয়েছেন। তাই ১৯৫৫ সালের একটা গ্রামের গল্প হয়েও পথের পাঁচালী আজকের দর্শকের কাছে পুরোনো মনে হয় না।

ট্রেনটা এই সিনেমায় শুধু একটা ট্রেন না। অপুর কাছে সেটা বাইরের বিশাল পৃথিবীর একটা আভাস। যে পৃথিবী তার গ্রামের সীমানার বাইরে। সে পৃথিবীকে একদিন সত্যিই দেখতে বেরিয়ে পড়বে, কিন্তু তার আগে তাকে হারাতে হবে নিজের সবচেয়ে কাছের একজনকে।

রবিশঙ্করের সঙ্গীত, সুব্রত মিত্রের ক্যামেরা আর সত্যজিৎ রায়ের অসাধারণ পর্যবেক্ষণ মিলিয়ে পথের পাঁচালী শেষ পর্যন্ত কোনো ‘গরিব পরিবারের গল্প’ হয়ে থাকে না। এটা হয়ে ওঠে শৈশব, পরিবার, অভাব, আনন্দ আর হারানোর গল্প।

সিনেমাটা শেষ হওয়ার পরও কিছু দৃশ্য মাথায় থেকে যায়। কাশফুলের মধ্যে দিয়ে অপুর দৌড়, দুর্গার মুখ, বৃষ্টিভেজা গ্রাম, ইন্দির ঠাকরুণের নিঃসঙ্গতা। মনে হয়, এত বছর আগে দেখা কিছু মানুষকে আমরা যেন এইমাত্র চিনলাম।

এই জন্যই পথের পাঁচালী শুধু বাংলা সিনেমার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নাম নয়। এটা এমন একটা সিনেমা, যেটা একবার দেখার পর নিজের শৈশবের দিকে একটু ফিরে তাকাতে বাধ্য করে।

ইলিয়াস কাঞ্চন- দিতি - অরুনা বিশ্বাস অভিনীত সামাজিক ও পারিবারিক ড্রামার ছবি 'চরম আঘাত' ১৯৯৪ সালের ৭ অক্টোবর মুক্তি পায়।ছব...
05/09/2026

ইলিয়াস কাঞ্চন- দিতি - অরুনা বিশ্বাস অভিনীত সামাজিক ও পারিবারিক ড্রামার ছবি 'চরম আঘাত' ১৯৯৪ সালের ৭ অক্টোবর মুক্তি পায়।
ছবিটি পরিচালনা করেন সৈয়দ হারুন এবং সংগীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী।

কুমার শানু ও মিতালী মুখার্জির গাওয়া 'ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয়' গানটি চার্টবাস্টার। রোমান্টিক আবহের মধ্যে এই গানাটি প্রথম দিকেই থাকবে।

Address

Villege/Uzgram
Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Rare Collection. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun's Rare Collection.:

Shortcuts

Share

Category